তাহসিফের মৃত্যু: ‘জুনিয়র বন্ধু’ বিরুদ্ধে হত্যা মামলা, ৭ দিনের রিমান্ড আবেদন

Post Image

রাজধানীর উত্তরখানে তুরাগ নদ থেকে তাহসিফের লাশ উদ্ধারের ঘটনায় তার বাবা কে এম এনায়েতুল করিম হেলাল হত্যা মামলা করেছেন। এ মামলায় তাহসিফের জুনিয়র বন্ধু শাহরিয়ার রেজা দ্বীপকে গ্রেফতার দেখানো হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছে নৌপুলিশ। শুক্রবার (৩০ অক্টোবর) দিবাগত রাতে উত্তরখান থানায় এ মামলা করা হয়। 

নৌপুলিশ ঢাকা রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. মোস্তফা কামাল বলেন, তাহসিফের বাবা উত্তরখান থানায় হত্যা মামলাটি করেছেন। ওই মামলায় দ্বীপকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। রিমান্ডে জিজ্ঞাসাবাদের পর এ ঘটনায় আরও তথ্য জানা যাবে। মামলাটি উত্তরখান থানায় হলেও তদন্ত করবে নৌপুলিশ।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় বাসা থেকে বের হয় তাহসিফ। পরদিন টঙ্গীর মাজার বস্তি এলাকায় তুরাগ নদে ঝাঁপ দেন তিনি। নদীর সীমানাপ্রাচীরের ২৯ নম্বর পিলারের কাছ থেকে তার ঝাঁপ দেওয়ার তথ্য পাওয়া যায়। পরে উত্তরখান থানার তুরাগ নদের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

তাহসিফের মৃত্যুর ঘটনায় কী ঘটেছিল, সে বিষয়ে তদন্ত করছে নৌপুলিশ। এর আগে বৃহস্পতিবার রাতে মোহাম্মদপুর থেকে দ্বীপকে জিজ্ঞাসাবাদ জন্য হেফাজতে নেয় পিবিআই। 

জিজ্ঞাসাবাদে দ্বীপ জানান, মঙ্গলবার দিবাগত রাতে টঙ্গী মাজার বস্তি এলাকায় পুলিশসহ কিছু লোক ধাওয়া দিলে তাহসিফ নদীতে ঝাঁপ দেন। ‌দ্বীপের তথ্য মতে পিবিআই মাজার বস্তি এলাকার হোন্ডা গলি থেকে তাহসিফের ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। দ্বীপকে নিয়ে পিবিআই শুক্রবার ঘটনাস্থল পরিদর্শন করে। পরে রাতে দ্বীপকে নৌপুলিশের কাছে হস্তান্তর করে সংস্থাটি।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

‘কোরআন-সুন্নাহর বিধান অনুযায়ী সাম্যের বাংলাদেশ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে’

'গোপালগঞ্জের পথসভায় প্রমাণিত কাঁচা খেলোয়াড় না জামায়াত'

ফ্যামিলি ও কৃষক কার্ডের ভেলকিবাজি বন্ধ না হলে সরকারকে লাল কার্ড: মামুনুল হক

জনগণের আকাঙ্ক্ষা নিয়ে আমরা রাস্তায় নেমেছি: ডা. শফিকুর রহমান

ধানাই-পানাই চলবে না, গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে : ডা: শফিকুর রহমান

মুজিব-হাসিনার জন্মস্থানে দাঁড়িয়ে জামায়াত আমিরের প্রতিশ্রুতি, দাবি আদায়ে আমরা অনড়

সারা দেশের কোমর ভাঙা, মেরামত করতে হবে: শফিকুর রহমান

ময়মনসিংহে ছাত্রাবাসে ঢুকে শিক্ষার্থীদের ওপর হাম'লার অভিযোগে স্বেচ্ছাসেবক লী'গ নেতা গ্রে'ফতার

সর্বাধিক পঠিত

ঢামেকের প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশ রাষ্ট্রদূতের সঙ্গে জামায়াত এমপির বৈঠক

সরকার নাগরিকদের নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ

আগামীর বাংলাদেশে কোনো ফ্যাসিবাদ ও সন্ত্রাসের ঠাঁই হবে না

বিএনপিতে যোগ দিলেন অধ্যাপক আবু সাইয়িদ

জোট নয়, এককভাবেই স্থানীয় সরকার নির্বাচন লড়বে জামায়াত

জাতির সঙ্গে প্রতারণা করে যাত্রা শুরু করেছে বিএনপি : জামায়াত আমির

অতিথি না করায় ফাইনাল খেলা বন্ধে ‘১৪৪ ধারা জারি’ করলেন ছাত্রদল নেতা

মাথায় হেলমেট, হাতে লাঠি, সংঘর্ষের নেতৃত্বে যুবদল নেতা নয়ন

নজরুল বর্ষ ২০২৬-২৭’ উদযাপন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী