'বিএনপির মূল মিশন এখন ১১ দলীয় জোট ভাঙা'

Post Image


১১ দলীয় জোট ভাঙতে বিএনপি আকিদার প্রশ্ন সামনে আনছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ খেলাফত যুব মজলিসের নেতা মোল্লা খালিদ সাইফুল্লাহ। তাঁর দাবি, জোটের রাজনৈতিক অবস্থান বিএনপির জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়ানোয় এটি ভাঙার চেষ্টা চলছে।

শনিবার (৩১ অক্টোবর) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি।

পোস্টে মোল্লা খালিদ সাইফুল্লাহ বলেন, রাজনীতির বাইরে কিছু নেই। বক্তব্য, বয়ান ও বক্তৃতার মধ্যেও রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে। রাজনীতি না বুঝলেও অন্যরা বিভিন্ন বক্তব্যের মধ্যে রাজনৈতিক তাৎপর্য খুঁজে পান।

বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরের সাম্প্রতিক বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, ওই বক্তব্যে মওদুদী সাহেবের সমালোচনা করা হলেও জামায়াতের পরিবর্তে বিএনপি ও তাদের সহযোগীরা বেশি প্রতিক্রিয়া দেখাচ্ছে। তাঁর মতে, এর মধ্যেই বক্তব্যটির রাজনৈতিক তাৎপর্য নিহিত রয়েছে।

বিএনপির রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলে মোল্লা খালিদ সাইফুল্লাহ অভিযোগ করেন, ১১ দলীয় জোট ভাঙা দলটির অন্যতম লক্ষ্য। তাঁর দাবি, দেশের রাজনৈতিক পরিস্থিতি, দুর্নীতি ও লুটপাটের অভিযোগসহ বিভিন্ন ইস্যুতে ১১ দলীয় জোট বিএনপির জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

তিনি আরও বলেন, ১১ দলীয় জোট আকিদার ভিত্তিতে গঠিত হয়নি। তবে জোট ভাঙার উদ্দেশ্যে আকিদার প্রশ্ন সামনে আনা হচ্ছে বলে তিনি মনে করেন। এ ক্ষেত্রে বিএনপি সরাসরি বিষয়টি সামনে না এনে তাদের সহযোগীদের ব্যবহার করছে বলেও অভিযোগ করেন তিনি।

পোস্টে তিনি দাবি করেন, গত কয়েক মাস ধরে বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরকে মওদুদীবাদী হিসেবে উপস্থাপনের চেষ্টা চলছে। তবে সম্প্রতি মওদুদী সাহেবের সমালোচনা করে দেওয়া তাঁর বক্তব্যের পর সেই প্রচারণা প্রশ্নের মুখে পড়েছে বলে মন্তব্য করেন তিনি।

মোল্লা খালিদ সাইফুল্লাহ বলেন, বক্তব্যটি একজন ব্যক্তির সমালোচনা করে দেওয়া হলেও এর রাজনৈতিক প্রভাব পড়েছে বিএনপির ওপর। তিনি আরও দাবি করেন, বাংলাদেশ খেলাফত মজলিসের সাংগঠনিক আকার তুলনামূলক ছোট হলেও দলটির বিরুদ্ধে ষড়যন্ত্র করে বিএনপির সফল হওয়ার সুযোগ নেই।

পোস্টের শেষাংশে তিনি অভিযোগ করেন, রাজনৈতিক স্বার্থে কিছু আলেমকে অপমান-অসম্মান করা হচ্ছে এবং তাঁদের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা চলছে। এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য বিএনপির প্রতি আহ্বান জানান তিনি।


এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

'বিএনপির মূল মিশন এখন ১১ দলীয় জোট ভাঙা'

আরেকটি অনিবার্য বিপ্লব দরজায় টোকা দিচ্ছে: শফিকুর রহমান

অতীত থেকে শিক্ষা নিন, নয়তো পালানোর পথ পাবেন না; সামনে এক দফা দেখতে পাচ্ছি— বিএনপিকে রাশেদ প্রধান

স্বামীকে কারামুক্ত করার আশ্বাসে নারীকে ধর্ষণচেষ্টা, যুবদল নেতার বিরুদ্ধে মামলা

‘আমি আসলে জানতাম না, কোন হাতে ছুরি আর কোন হাতে কাটা চামচ নিতে হবে’

জামায়াতের লংমার্চকে লাল কার্ড দেখাবে খুলনার মানুষ: রাশেদ খাঁন

৫ বছরের মধ্যে ক্ষমতায় যাওয়ার উপযুক্ত হবে এনসিপি: আসিফ মাহমুদ

স্বরাষ্ট্র ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগসহ ৪ দাবিতে শাহবাগে এনসিপির গণবিক্ষোভ

সর্বাধিক পঠিত

ঢামেকের প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশ রাষ্ট্রদূতের সঙ্গে জামায়াত এমপির বৈঠক

সরকার নাগরিকদের নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ

আগামীর বাংলাদেশে কোনো ফ্যাসিবাদ ও সন্ত্রাসের ঠাঁই হবে না

বিএনপিতে যোগ দিলেন অধ্যাপক আবু সাইয়িদ

জোট নয়, এককভাবেই স্থানীয় সরকার নির্বাচন লড়বে জামায়াত

জাতির সঙ্গে প্রতারণা করে যাত্রা শুরু করেছে বিএনপি : জামায়াত আমির

অতিথি না করায় ফাইনাল খেলা বন্ধে ‘১৪৪ ধারা জারি’ করলেন ছাত্রদল নেতা

মাথায় হেলমেট, হাতে লাঠি, সংঘর্ষের নেতৃত্বে যুবদল নেতা নয়ন

নজরুল বর্ষ ২০২৬-২৭’ উদযাপন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী