৫ বছরের মধ্যে ক্ষমতায় যাওয়ার উপযুক্ত হবে এনসিপি: আসিফ মাহমুদ

Post Image

আগামী পাঁচ বছরের মধ্যে এনসিপি ক্ষমতায় যাওয়ার উপযুক্ত হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ শুক্রবার বিকেলে রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এনসিপির উদ্যোগে আয়োজিত গণবিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আপনারা আজকে যারা সমাবেশে এসেছেন, আগামী দিনে আপনাদের সংখ্যা দ্বিগুণ, পাঁচ গুণ, এমনকি ১০ গুণ হবে ইনশাআল্লাহ। তিনি আরও বলেন, এ সরকার নানা ধরনের প্রতিশ্রুতি দিলেও কোনোটিই বাস্তবায়ন করেনি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের জীবনযাপন কঠিন হয়ে পড়েছে।

আসিফ মাহমুদ বলেন, ঢাকা সিটি করপোরেশনের প্রশাসকেরা দলীয় গুন্ডাবাহিনী নিয়ে উচ্ছেদ অভিযানে গিয়ে চাঁদাবাজির নতুন ব্যবস্থা গড়ে তুলছেন। আগে সকালে উচ্ছেদ অভিযান চালানোর পর ৫০০ টাকা দিলে ফুটপাতে বসা যেত। এখন বিকেলে বলা হচ্ছে, দুই হাজার টাকা দিলে আবার বসতে দেওয়া হবে।

তিনি বলেন, আগামী নির্বাচনে দেখা যাবে, যারা গ্যাস-বিদ্যুতের দাম বাড়িয়েছে, মানুষ তাদের ভোট দেবে, নাকি মঞ্চে দাঁড়িয়ে থাকা দেশের জন্য কাজ করতে চাওয়া ব্যক্তিদের ভোট দেবে।

সমাবেশে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলটির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

স্বামীকে কারামুক্ত করার আশ্বাসে নারীকে ধর্ষণচেষ্টা, যুবদল নেতার বিরুদ্ধে মামলা

‘আমি আসলে জানতাম না, কোন হাতে ছুরি আর কোন হাতে কাটা চামচ নিতে হবে’

জামায়াতের লংমার্চকে লাল কার্ড দেখাবে খুলনার মানুষ: রাশেদ খাঁন

৫ বছরের মধ্যে ক্ষমতায় যাওয়ার উপযুক্ত হবে এনসিপি: আসিফ মাহমুদ

স্বরাষ্ট্র ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগসহ ৪ দাবিতে শাহবাগে এনসিপির গণবিক্ষোভ

৫ লাখ ভোটারের আসনে চরমোনাই পীরের প্রার্থী পেলেন ৩ হাজার ২৮৯ ভোট

১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করুন: ডা. ইরান

‘আ.লীগ জামায়াতের ৫ নেতাকে ফাঁসি দিয়েছে, বিএনপির অফিস তো বন্ধ করেনি’

সর্বাধিক পঠিত

ঢামেকের প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

ঝুট ব্যবসার দখল নিতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ

দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশ রাষ্ট্রদূতের সঙ্গে জামায়াত এমপির বৈঠক

আগামীর বাংলাদেশে কোনো ফ্যাসিবাদ ও সন্ত্রাসের ঠাঁই হবে না

জাতির সঙ্গে প্রতারণা করে যাত্রা শুরু করেছে বিএনপি : জামায়াত আমির

সরকার নাগরিকদের নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ

জোট নয়, এককভাবেই স্থানীয় সরকার নির্বাচন লড়বে জামায়াত

মাথায় হেলমেট, হাতে লাঠি, সংঘর্ষের নেতৃত্বে যুবদল নেতা নয়ন

অতিথি না করায় ফাইনাল খেলা বন্ধে ‘১৪৪ ধারা জারি’ করলেন ছাত্রদল নেতা

নজরুল বর্ষ ২০২৬-২৭’ উদযাপন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী