অতীত থেকে শিক্ষা নিন, নয়তো পালানোর পথ পাবেন না; সামনে এক দফা দেখতে পাচ্ছি— বিএনপিকে রাশেদ প্রধান

Post Image


বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি সরকারকে উদ্দেশ করে অতীতের ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়েছেন গণতান্ত্রিক পার্টির সহসভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান। 

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘অতীত থেকে শিক্ষা না নিলে পালানোর পথ পাওয়া যাবে না। একই সঙ্গে দেশে এক দফার আন্দোলন ও অনিবার্য বিপ্লব দেখতে পাচ্ছি।’

আজ শনিবার (৩১ অক্টোবর) বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-কুষ্টিয়া ঐতিহাসিক লংমার্চের উদ্বোধনী সমাবেশে তিনি এসব কথা বলেন। 

ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান বলেন, “গত পরশুদিন একটি উপনির্বাচন হয়ে গেছে। সারাদিন অনিয়মের মাধ্যমে ১১ দলীয় ঐক্যের প্রার্থী মজলুম জননেতা দেলোয়ার হোসেনকে পরাজিত দেখানো হয়েছে। মেজরিটি সরকার একটি আসনের লোভ সামলাতে পারে না। মাসখানেক আগের নির্বাচন আর এই নির্বাচন দেখলাম। মহামান্যের সম্মান রাখতে গিয়ে মহামান্যকে ছাড়িয়ে তাঁর নিজের ভাইকে বেশি ভোটে জয়ী করিয়ে দিয়েছে।”

তিনি বলেন, “তারা ভুলে গেছে, শেখ হাসিনা যখন পালিয়েছিলেন, একা পালাননি। শুনেছি, এই বায়তুল মোকাররমের খতিবও নাকি পালিয়েছিলেন। অনেক সাংবাদিক পালিয়েছিলেন, নির্বাচন কমিশনাররাও পালাতে চেয়েছিলেন। এই নতুন বাংলাদেশে যারা নতুন করে ভোট ম্যানেজ করছেন, যারা নতুন করে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করছেন, তারা নিকট অতীতের ইতিহাস থেকে শিক্ষা নিন। তা না হলে যখন পালাতে হবে, এবার পথ পাবেন না। বিচারের আওতায় আসতে হবে, ইনশাআল্লাহ।”

ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান আরও বলেন, “আজকের এই পানি আর বলতে চাই না। আমি এক দফা দেখতে পাচ্ছি, আমি অনিবার্য বিপ্লব দেখতে পাচ্ছি। সেই বিপ্লবের জন্য প্রস্তুত আছেন? দেখা হবে বিজয়ে।” 

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

আরেকটি অনিবার্য বিপ্লব দরজায় টোকা দিচ্ছে: শফিকুর রহমান

অতীত থেকে শিক্ষা নিন, নয়তো পালানোর পথ পাবেন না; সামনে এক দফা দেখতে পাচ্ছি— বিএনপিকে রাশেদ প্রধান

স্বামীকে কারামুক্ত করার আশ্বাসে নারীকে ধর্ষণচেষ্টা, যুবদল নেতার বিরুদ্ধে মামলা

‘আমি আসলে জানতাম না, কোন হাতে ছুরি আর কোন হাতে কাটা চামচ নিতে হবে’

জামায়াতের লংমার্চকে লাল কার্ড দেখাবে খুলনার মানুষ: রাশেদ খাঁন

৫ বছরের মধ্যে ক্ষমতায় যাওয়ার উপযুক্ত হবে এনসিপি: আসিফ মাহমুদ

স্বরাষ্ট্র ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগসহ ৪ দাবিতে শাহবাগে এনসিপির গণবিক্ষোভ

৫ লাখ ভোটারের আসনে চরমোনাই পীরের প্রার্থী পেলেন ৩ হাজার ২৮৯ ভোট

সর্বাধিক পঠিত

সরকার নাগরিকদের নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ

দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশ রাষ্ট্রদূতের সঙ্গে জামায়াত এমপির বৈঠক

ঢামেকের প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

জোট নয়, এককভাবেই স্থানীয় সরকার নির্বাচন লড়বে জামায়াত

আগামীর বাংলাদেশে কোনো ফ্যাসিবাদ ও সন্ত্রাসের ঠাঁই হবে না

জাতির সঙ্গে প্রতারণা করে যাত্রা শুরু করেছে বিএনপি : জামায়াত আমির

বিএনপিতে যোগ দিলেন অধ্যাপক আবু সাইয়িদ

অতিথি না করায় ফাইনাল খেলা বন্ধে ‘১৪৪ ধারা জারি’ করলেন ছাত্রদল নেতা

মাথায় হেলমেট, হাতে লাঠি, সংঘর্ষের নেতৃত্বে যুবদল নেতা নয়ন

নজরুল বর্ষ ২০২৬-২৭’ উদযাপন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী