ঝুট ব্যবসার দখল নিতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ

Post Image

সাভারের আশুলিয়ায় ঝুট ব্যবসার নিয়ন্ত্রণকে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে জামগড়ার দি রোজ ড্রেসেস লিমিটেডের সামনে এই সংঘর্ষে অন্তত তিনজন আহত হন। এ সময় ৬-৭টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।


স্থানীয়দের ভাষ্যমতে, আশুলিয়া থানা তাঁতি দলের সহসভাপতি বকুল ভুঁইয়া ও ছাত্রদল নেতা মোস্তাফিজুর রহমান রনির অনুসারীদের মধ্যে ঝুট ব্যবসা নিয়ে দীর্ঘদিন ধরে টানাপড়েন চলছিল। তারই জের ধরে এই সংঘর্ষের ঘটনা ঘটে।


জানা গেছে, রাজনৈতিক পটপরিবর্তনের আগে দি রোজ ড্রেসেস লিমিটেড কারখানার ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ করতেন স্থানীয় যুবলীগ নেতা কবির হোসেন সরকার। পরে সেই নিয়ন্ত্রণ চলে যায় ছাত্রদল নেতা রনির হাতে। তবে জাতীয় নির্বাচনের পর এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দ্বন্দ্ব নতুন করে তীব্র আকার ধারণ করে।

এ বিষয়ে অভিযোগ করে মোস্তাফিজুর রহমান রনি জানান, বৈধ চুক্তি থাকা সত্ত্বেও প্রতিপক্ষ তাকে দীর্ঘদিন ঝুট উত্তোলনে বাধা দিয়ে আসছিল। বৃহস্পতিবার আলোচনার জন্য কারখানায় গেলে তার ওপর হামলা চালানো হয়, মোটরসাইকেল ভাঙচুর করা হয় এবং ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে বলে দাবি করেন তিনি। ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন রনি।


এ বিষয়ে বকুল ভূইয়ার বক্তব্য জানতে যোগাযোগ করা হলে তার ব্যবহৃত মোবাইল নাম্বারটি বন্ধ পাওয়া যায়।



আশুলিয়া থানার ওসি রুবেল হাওলাদার জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এখনো কোনো পক্ষ লিখিত অভিযোগ দায়ের করেনি, তবে বিষয়টি তদন্তাধীন রয়েছে।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: একই প্রার্থী তবুও কম পেল ৪৪ হাজার ৫০৪ ভোট

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: অনিয়মের অভিযোগে জামায়াতের বিক্ষোভ শনিবার

ফুটপাতে চাঁদাবাজি বন্ধে ওয়ার্ডভিত্তিক হকার ব্যবস্থাপনার প্রস্তাব

উপনির্বাচনের ফল বিএনপির অনুকূলে নেওয়ার চেষ্টা চলছে: গোলাম পরওয়ার

মনপুরায় নির্বাচনি পোস্টার লাগানো নিয়ে বিএনপির দুইপক্ষের সংঘর্ষ

তাহসিফ নিখোঁজের পর তার সঙ্গে কী ঘটেছে, জাতির সামনে স্পষ্ট করার আহবান নাহিদের

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের পদত্যাগ করা উচিত: জামায়াত এমপি

ছাত্রদল নেতার গুলিতে আহত যুবদলকর্মীর মৃত্যু

সর্বাধিক পঠিত

খুলনায় ধান কাটা নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১

ঢামেকের প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

আমার আইডেন্টিটি নিয়ে প্রশ্ন করে গুরুতর অপরাধ করেছেন তিনি

ঝুট ব্যবসার দখল নিতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ

দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশ রাষ্ট্রদূতের সঙ্গে জামায়াত এমপির বৈঠক

আগামীর বাংলাদেশে কোনো ফ্যাসিবাদ ও সন্ত্রাসের ঠাঁই হবে না

জোট নয়, এককভাবেই স্থানীয় সরকার নির্বাচন লড়বে জামায়াত

জাতির সঙ্গে প্রতারণা করে যাত্রা শুরু করেছে বিএনপি : জামায়াত আমির

অতিথি না করায় ফাইনাল খেলা বন্ধে ‘১৪৪ ধারা জারি’ করলেন ছাত্রদল নেতা