ফ্যাসিবাদ, স্বৈরাচার আর নতুন চাঁদাবাজ মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে: নাহিদ ইসলাম

Post Image

জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক ও বিরোধীদলীয় চীফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ফ্যাসিবাদ একদিকে, স্বৈরাচার একদিকে, আর নতুন চাঁদাবাজ এখন মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। সরকার দলের অন্তকোন্দলে কয়েকশ মানুষ মারা গেছে, আহত হয়েছে। নির্বাচন কমিশন দলীয়করণ হয়েছে, পুলিশ প্রশাসন দলীয়করণ হয়েছে এবং হচ্ছে নবাগত। এ অবস্থায় স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠুভাবে সম্ভব নয়। আমরা সংস্কারের জন্য প্রস্তাব দেব।

বুধবার (২৮ অক্টোবর) দুপুরে রাজবাড়ীর পৌর মিলনায়তনে আসন্ন স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে পাঁচ জেলার নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভার আগে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, ১১-দলীয় জোট সুস্পষ্ট প্রস্তাবনা নির্বাচন কমিশনকে দেওয়া হবে। সেই প্রস্তাবনার মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচন হবে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে পরাজিত হয়েছে। আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশ থেকে চিরতরে বিলুপ্ত হয়েছে।

এনসিপির এই নেতা বলেন, বাংলাদেশের মানুষ, ছাত্র-জনতা জীবন দিয়ে এ ফ্যাসিবাদকে উৎখাত করেছে। আওয়ামী লীগের কোনো তৎপরতা নেই, এটা পার্শ্ববর্তী দেশ বাংলাদেশকে চাপে রাখার জন্য কাজ করছে। আওয়ামী লীগ পরাজিত হলেও তাদের দোসররা রয়েছে।

এদিন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর ও রাজবাড়ী জেলার নেতাকর্মীদের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়।

এ মতবিনিময় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জাতীয় নাগরিক কমিটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলম।

এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ মোহাম্মদ হোসাইন, সহ-সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান অপু, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইয়েদ জামিল।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, জেলা ও স্থানীয় পর্যায়ে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে এবং আগামী দিনের রাজনৈতিক ও নির্বাচনী কৌশল নির্ধারণে এই মতবিনিময় সভাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

১৬ বছরে সবচেয়ে বেশি জুলুমের শিকার হয়েছে ছাত্রশিবির-জামায়াত: সাদিক কায়েম

আইইডিসিআর পরিচালককে মারধর বিএনপিপন্থি চিকিৎসকদের, জামায়াত আমির বললেন—‘কালো অধ্যায়’

এনসিপি-জামায়াত জোট নিয়ে আপনার চেয়ে বেশি প্রোপাগান্ডা কেউ ছড়ায়নি: কাদেরকে মনিরা শারমিন

‘বিএনপি সরকারকে ভোট দিয়া আজকে ভুক্তভোগী’ বলা নারী জামিন পেলেন

ফ্যাসিবাদ, স্বৈরাচার আর নতুন চাঁদাবাজ মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে: নাহিদ ইসলাম

অপরাজনীতির করুণ পরিণতি বরণ করতে হবে বিএনপিকে: সাদিক কায়েম

সরিয়ে দেওয়া হচ্ছে আইজিপিকে

বিএনপি-ছাত্রদলের দুর্দিনের বহু কাণ্ডারীও ভুক্তভোগী হচ্ছেন: নাহিদ ইসলাম

সর্বাধিক পঠিত

রোহিঙ্গা সমস্যা সমাধানে বিদেশিদের সহায়তা চাওয়া হয়েছে

মিষ্টির শূন্য আসনে বিএনপির প্রার্থী এলিজা জামান

হেফাজতের নেতৃত্বে ৭ দলের ঐক্য সম্ভব নয়: মনির হোসাইন কাসেমী

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে হেফাজত নেতা রাকিবুল ইসলাম ফারুকী বহিষ্কার

আসাদগেটে নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল

সনাতন ধর্মের প্রতিবন্ধী তিন ভাইয়ের দায়িত্ব নিলেন জামায়াত নেতা

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

আমার আইডেন্টিটি নিয়ে প্রশ্ন করে গুরুতর অপরাধ করেছেন তিনি

খুলনায় ধান কাটা নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১

জুলাই সনদ ও গণভোট পৃথক করে জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে সরকার