বিএনপি-ছাত্রদলের দুর্দিনের বহু কাণ্ডারীও ভুক্তভোগী হচ্ছেন: নাহিদ ইসলাম

Post Image

বিশেষ গোষ্ঠীর হাতে রাজনীতির নিয়ন্ত্রণ চলে যাওয়ায় সারাদেশেই বিএনপি-ছাত্রদলের দুর্দিনের বহু কাণ্ডারী ভুক্তভোগী হচ্ছেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা লিখেছেন তিনি।

পোস্টের তিনি লেখেন, ‘আইন-শৃঙ্খলার নাজেহাল দশা, পুরোনো ফ‍্যাসিবাদী কাঠামোর রাজনীতি অব‍্যাহত থাকলে, সবাইকে এর ভুক্তভোগী হতে হবে। এর জ্বলন্ত উদাহরণ নাটোরের গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম। ক্ষমতাসীন দল, ক্ষমতাসীন এমপির রাজনীতিও তার নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি।

ক্ষমতাসীনদের ধারণা, পুরোনো কাঠামো তাদের সুরক্ষা দেবে। এ কাঠামো শুধু বিরোধী দলকে দুর্বল করা ও নিপীড়নের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হবে। কিন্তু অতীত ইতিহাস থেকে এটা স্পষ্ট, এই সিস্টেম কাউকে রেহাই দেবে না। না সাধারণ মানুষ, না বিরোধী দল। সরকারি দলের রাজনীতি করেও মুক্তি মিলবে না।

এজন্য আমরা এমন এক ব্যবস্থা চাই, যেখানে দেশের সব মানুষ নিরাপদ থাকবে। পূর্ন নাগরিক ও মানবাধিকার ভোগ করবে। রাষ্ট্র মুস্টিমেয় কিছু লোকের হাতে কুক্ষিগত হবে না। নেতারা কর্মীদের ভৃত্য মনে করবে না। কর্মীর লাশের মূল্য ২০ লাখ টাকা নির্ধারণ করবে না।

ছুরিকাঘাতে গুরুতর আহত হয়ে শাকিল ইসলাম ১২ দিন হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়েছেন। এত লম্বা সময়ও প্রশাসনের নড়াচড়া ছিল না। অথচ মৃত্যুর পর তড়িগড়ি করে এমপির ছেলেকে গ্রেফতার করা হয়েছে। এর দায় এমপি মহোদয় কি করে এড়াবেন?

বিশেষ গোষ্ঠীর হাতে রাজনীতির নিয়ন্ত্রণ চলে যাওয়ায় সারাদেশেই বিএনপি-ছাত্রদলের দুর্দিনের বহু কাণ্ডারী ভুক্তভোগী হচ্ছেন। ক্ষমতাসীন দলের রাজনীতি করেও তারা প্রতিকার পান না। বিদেশ থেকে আসা এমপি-মন্ত্রীর স্বজনদের কাছে তাদের ত‍্যাগের কোনো দাম নেই।

আমরা এজন্য শক্তিশালী ইনস্টিটিউশন এর কথা বলি। দল নিরপেক্ষ বাহিনীর কথা বলি। স্বাধীন বিচারব্যবস্থার কথা বলি। ভাইরাল হওয়ার আগেই রাষ্ট্রের বাহিনী নাগরিকদের ইনসাফ নিশ্চিত করবে। অপরাধীর ক্ষমতা, ভুক্তভোগীর অবস্থান কখনো বিবেচিত হবে না।

আমরা শাকিল হত‍্যার দৃষ্টান্তমূলক বিচার দেখতে চাই। তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। দোয়া করি, আল্লাহ যেন তার সব অপরাধ ক্ষমা করে তাকে জান্নাতবাসী করেন।’

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

১৬ বছরে সবচেয়ে বেশি জুলুমের শিকার হয়েছে ছাত্রশিবির-জামায়াত: সাদিক কায়েম

আইইডিসিআর পরিচালককে মারধর বিএনপিপন্থি চিকিৎসকদের, জামায়াত আমির বললেন—‘কালো অধ্যায়’

এনসিপি-জামায়াত জোট নিয়ে আপনার চেয়ে বেশি প্রোপাগান্ডা কেউ ছড়ায়নি: কাদেরকে মনিরা শারমিন

‘বিএনপি সরকারকে ভোট দিয়া আজকে ভুক্তভোগী’ বলা নারী জামিন পেলেন

ফ্যাসিবাদ, স্বৈরাচার আর নতুন চাঁদাবাজ মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে: নাহিদ ইসলাম

অপরাজনীতির করুণ পরিণতি বরণ করতে হবে বিএনপিকে: সাদিক কায়েম

সরিয়ে দেওয়া হচ্ছে আইজিপিকে

বিএনপি-ছাত্রদলের দুর্দিনের বহু কাণ্ডারীও ভুক্তভোগী হচ্ছেন: নাহিদ ইসলাম

সর্বাধিক পঠিত

রোহিঙ্গা সমস্যা সমাধানে বিদেশিদের সহায়তা চাওয়া হয়েছে

হেফাজতের নেতৃত্বে ৭ দলের ঐক্য সম্ভব নয়: মনির হোসাইন কাসেমী

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে হেফাজত নেতা রাকিবুল ইসলাম ফারুকী বহিষ্কার

আসাদগেটে নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল

সনাতন ধর্মের প্রতিবন্ধী তিন ভাইয়ের দায়িত্ব নিলেন জামায়াত নেতা

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

আমার আইডেন্টিটি নিয়ে প্রশ্ন করে গুরুতর অপরাধ করেছেন তিনি

খুলনায় ধান কাটা নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১

জুলাই সনদ ও গণভোট পৃথক করে জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে সরকার

ঢামেকের প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী