মার্কিন কূটনীতিকদের হত্যার ইরানি পরিকল্পনা ‘অনেক দূর এগিয়েছে’

Post Image


মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে মার্কিন কূটনীতিক ও সরকারি কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করার চেষ্টা ইরান উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো। সম্ভাব্য প্রাণহানির আশঙ্কা রয়েছে, এমন কয়েকটি সন্দেহভাজন ষড়যন্ত্র পরিকল্পনা ইতোমধ্যে ‘অনেক দূর এগিয়েছে’। এতে মার্কিন নিরাপত্তা কর্মকর্তাদের উদ্বেগ বেড়েছে।

গত ২৩ অক্টোবরের একটি স্মারকলিপির বরাতে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস এসব তথ্য জানিয়েছে।

ক্রমবর্ধমান হুমকির কারণে মধ্যপ্রাচ্যের কয়েকটি মার্কিন দূতাবাসে কর্মী কমানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটির পররাষ্ট্র দপ্তর। কর্মকর্তারা আশঙ্কা করছেন, চলমান উত্তেজনা আরও বাড়লে তা বৃহত্তর সংঘাতে রূপ নিতে পারে। এতে ওই অঞ্চলে অবস্থানরত মার্কিন কর্মকর্তা ও কূটনৈতিক স্থাপনাগুলো আরও বেশি ঝুঁকির মুখে পড়তে পারে।

এদিকে ইরানের সমর্থনপুষ্ট ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সম্ভাব্য বৃহত্তর হামলা অভিযান নিয়েও নজর রাখছে ওয়াশিংটন। বিদ্রোহীরা সৌদি আরবের বাইরে মধ্যপ্রাচ্যের আরও কয়েকটি দেশে হামলা ছড়িয়ে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এর মধ্যে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের নতুন করে হামলা চালানোর সম্ভাবনা পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলেছে। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর এ ধরনের সামরিক অভিযান চালানো হতে পারে। এতে পুরো অঞ্চলে সংঘাত আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা বাড়ছে।

স্মারকলিপিতে কী আছে?

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর কাছে পাঠানো অশ্রেণিবদ্ধ ওই স্মারকলিপিতে বলা হয়েছে, ইরানের সন্দেহভাজন হত্যার পরিকল্পনা সম্পর্কে সতর্কবার্তা আরও বেশি কর্মকর্তার কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক জে ক্লেটন।

তিনি সতর্ক করে বলেছেন, তথ্যপ্রাপ্তির ক্ষেত্রে বিদ্যমান বিধিনিষেধের কারণে ঝুঁকিতে থাকা মার্কিন কর্মকর্তারা গুরুত্বপূর্ণ নিরাপত্তাসংক্রান্ত তথ্য থেকে বঞ্চিত হতে পারেন।

স্মারকলিপিতে সম্ভাব্য লক্ষ্যবস্তু ব্যক্তিদের পরিচয়, সন্দেহভাজন অভিযানগুলোর বিস্তারিত বিবরণ কিংবা মধ্যপ্রাচ্যের বাইরে সম্ভাব্য কোনো স্থানের নাম উল্লেখ করা হয়নি। তবে এতে নিশ্চিত করা হয়েছে, গোয়েন্দা তথ্যগুলো পররাষ্ট্র দপ্তরের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।

সতর্কবার্তা আরও বিস্তৃত পরিসরে ছড়িয়ে দেওয়ার জন্য ক্লেটন যথাসম্ভব গোপনীয়তার বিধিনিষেধ তুলে দেওয়ার প্রস্তাব দিয়েছেন। এর ফলে ঝুঁকিতে থাকতে পারেন, এমন আরও বেশি মার্কিন কর্মকর্তার কাছে হুমকি-সংক্রান্ত মূল্যায়ন ও সতর্কবার্তা পৌঁছে দিতে পারবেন মার্কো রুবিও। সূত্র: হিন্দুস্তান টাইমস

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

মার্কিনিদের ওপর হামলার পরিকল্পনা বাস্তবায়নের চূড়ান্ত পর্যায়ে ইরান

মার্কিন কূটনীতিকদের হত্যার ইরানি পরিকল্পনা ‘অনেক দূর এগিয়েছে’

আল-আকসার ইমামকে ধরে নিয়ে গেল ইসরায়েল

সৌদির বিরুদ্ধে লড়াইয়ে হুথির নতুন অস্ত্র

দক্ষিণ প্রশান্ত মহাসাগরে ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

ইরানে ফের হামলার ইঙ্গিত ট্রাম্পের

নাগরিকদের সৌদি ছাড়ার পরামর্শ ইতালির

তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৮, ধসে পড়েছে তিন শতাধিক ঘরবাড়ি

সর্বাধিক পঠিত

আমি না বলা পর্যন্ত ইরানে হামলা চলবে, বিদ্যুৎকেন্দ্র-সেতুও ধ্বংস করব: ট্রাম্প

মার্কিন অবরোধে একটি দেশের জ্বালানি তেল পুরোপুরি ফুরিয়ে গেছে

‌দীর্ঘ ২০ বছরের নিষেধাজ্ঞা শেষে পাকিস্তানে আকাশে ঘুড়ি, ফিরল বসন্ত উৎসব

চলমান যুদ্ধে সমর্থনের জন্য পাকিস্তানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ইরানের

ভারতে সাংস্কৃতিক উৎসবে বাংলাদেশি শিক্ষার্থীদের ওপর হামলা, স্টল ভাঙচুর

ইরান যুদ্ধে চীনের সাহায্যের প্রয়োজন নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন ইরানি স্পিকার

কলকাতায় রাস্তা আটকে মোদির যোগব্যায়াম

এক লাফে জ্বালানি তেলের দাম বাড়ল ৪ শতাংশ

“যুদ্ধকারীদের প্রার্থনা কবুল হয় না”— বিশ্বনেতাদের প্রতি পোপের কড়া বার্তা