ইরানে ফের হামলার ইঙ্গিত ট্রাম্পের

Post Image

ইরানে নতুন করে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (২৩ অক্টোবর) ফ্লোরিডায় এক জনসভায় বক্তব্য দেওয়ার সময় তিনি এ ইঙ্গিত দেন।

তিনি বলেন, ইরানে আবারও ‘ছোট আকারের’ সামরিক অভিযান চালানো হতে পারে। একই সঙ্গে ইরান থেকে ফিরে কিউবা ইস্যুতে পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

রয়টার্সের প্রতিবেদনের বরাতে এসব তথ্য জানা গেছে।

ফ্লোরিডার জনসভায় ট্রাম্প বলেন, ‘আমরা হয়তো আরেকটি ছোট এপিক ফিউরি পরিচালনা করব।’ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের নাম ছিল ‘অপারেশন এপিক ফিউরি’।

এদিকে ইরান থেকে ফিরে কিউবা নিয়ে কাজ করার পরিকল্পনার কথাও জানিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, ‘ইরান থেকে ফিরে আসার পর আমরা কিউবার বিষয়টি দেখব। এরপর আমরা পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে কিউবার সঙ্গে চুক্তি চূড়ান্ত করার জন্য পাঠাব।’

ট্রাম্পের এই বক্তব্যে ইরান ইস্যুর পাশাপাশি কিউবার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে কিউবার সঙ্গে সম্ভাব্য চুক্তির বিষয়বস্তু বা এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি তিনি।

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

মার্কিন কূটনীতিকদের হত্যার ইরানি পরিকল্পনা ‘অনেক দূর এগিয়েছে’

আল-আকসার ইমামকে ধরে নিয়ে গেল ইসরায়েল

সৌদির বিরুদ্ধে লড়াইয়ে হুথির নতুন অস্ত্র

দক্ষিণ প্রশান্ত মহাসাগরে ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

ইরানে ফের হামলার ইঙ্গিত ট্রাম্পের

নাগরিকদের সৌদি ছাড়ার পরামর্শ ইতালির

তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৮, ধসে পড়েছে তিন শতাধিক ঘরবাড়ি

হরমুজ এড়িয়ে তেল রপ্তানি বাড়াচ্ছে উপসাগরীয় দেশগুলো, চ্যালেঞ্জে ইরান

সর্বাধিক পঠিত

আমি না বলা পর্যন্ত ইরানে হামলা চলবে, বিদ্যুৎকেন্দ্র-সেতুও ধ্বংস করব: ট্রাম্প

মার্কিন অবরোধে একটি দেশের জ্বালানি তেল পুরোপুরি ফুরিয়ে গেছে

‌দীর্ঘ ২০ বছরের নিষেধাজ্ঞা শেষে পাকিস্তানে আকাশে ঘুড়ি, ফিরল বসন্ত উৎসব

চলমান যুদ্ধে সমর্থনের জন্য পাকিস্তানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ইরানের

ভারতে সাংস্কৃতিক উৎসবে বাংলাদেশি শিক্ষার্থীদের ওপর হামলা, স্টল ভাঙচুর

ইরান যুদ্ধে চীনের সাহায্যের প্রয়োজন নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন ইরানি স্পিকার

কলকাতায় রাস্তা আটকে মোদির যোগব্যায়াম

এক লাফে জ্বালানি তেলের দাম বাড়ল ৪ শতাংশ

“যুদ্ধকারীদের প্রার্থনা কবুল হয় না”— বিশ্বনেতাদের প্রতি পোপের কড়া বার্তা