রাবির সাবেক ভিসির বাসায় চুরি

Post Image


রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাবেক উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীবের বাসায় চুরির ঘটনা ঘটেছে। জানালার গ্রিল কেটে বাসায় ঢুকে তাঁর বাবার ব্যবহৃত ল্যাপটপ ও সেলফোন, ছোট ভাইয়ের উপহার দেওয়া স্মার্টওয়াচ এবং মানিব্যাগে থাকা কিছু টাকা নিয়ে গেছে চোর।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ১১টার পর নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান সাবেক এই উপাচার্য।

ফেসবুক পোস্টে সালেহ হাসান নকীব লেখেন, গত রাতে জানালার গ্রিল কেটে চোর বাসায় ঢুকেছিল। চোর তাঁর প্রিয় তিনটি জিনিস নিয়ে গেছে—বাবার ব্যবহার করা ল্যাপটপ, বাবার ব্যবহার করা সেলফোন এবং কিছুদিন আগে ছোট ভাইয়ের দেওয়া একটি স্মার্টওয়াচ। এ ছাড়া মানিব্যাগে থাকা কিছু টাকাও নিয়ে গেছে।

চুরি হওয়া জিনিসগুলোর সঙ্গে আবেগের সম্পর্ক ছিল উল্লেখ করে তিনি লেখেন, ‘তিনটি জিনিস, যার সঙ্গে ইমোশনাল ভ্যালু জড়িয়ে ছিল। খারাপ লাগছে।’

ঘটনার পর অনেকে থানায় ডায়েরি করার পরামর্শ দিয়েছেন বলেও জানান তিনি। তবে আগের একটি অভিজ্ঞতার কারণে এ বিষয়ে তাঁর আগ্রহ নেই। এ প্রসঙ্গে তিনি লেখেন, ‘এর আগে বেশ অনেক বছর আগে আরেকটি ল্যাপটপ চুরি হয়েছিল। থানায় ডায়েরি করতে গিয়ে যে অভিজ্ঞতা হয়েছে, তাতে অরুচি হয়।’

এই বিভাগের আরও খবর

ক্যাম্পাস

News Image

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

রবিবার, ২৯ জুন, ২০২৫

সর্বশেষ খবর

‘অনাস্থায় থেকে একদিনের জন্যও বন্ধুত্ব কামনা করি না’— ঢাবি প্রক্টরের রহস্যজনক পোস্ট

সালাহউদ্দিন আম্মারকে আহ্বায়ক করে রাবি সংস্কার আন্দোলনের ১৯ সদস্যের কমিটি ঘোষণা

গোয়েন্দা সংস্থা ও প্রশাসনের ব্যর্থতায় ঢাবিতে ছাত্রলীগ এখনও সক্রিয়: ছাত্রদল নেতা মায়েদ

‘দিনদুপুরে ককটেল বিস্ফোরণ, গোয়েন্দা সংস্থার তথ্য কি প্রধানমন্ত্রীর কাছে যায় না’

তিন বছর চিকিৎসাধীন থাকার পর মারা গেলেন কুবি শাখা ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারি ইরফান

ছবি তোলায় সাংবাদিকদের জেরা ও ধমক দিলেন রাবি উপাচার্যের সচিব

ফেসবুকে আপত্তিকর মন্তব্য ও ক্যাম্পাসে পোস্টারিংয়ের অভিযোগ, জাবিতে পাবিপ্রবি ছাত্রলীগ নেতা আটক

সুপুরুষ ব্যতীত বিয়ে করছেন না ডাকসু নেত্রী জুমা

সর্বাধিক পঠিত

বিশ্ববিদ্যালয় স্টেশনে যাত্রাবিরতি না দিলে ট্রেন চলতে দেব না: রাকসু এজিএস

নোবিপ্রবির প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ শোভাযাত্রা

জগন্নাথের শিক্ষার্থীদের জন্য অ্যাম্বুলেন্স উপহার জকসুর

জাহাঙ্গীরনগরের নিখোঁজ শিক্ষার্থী কুমিল্লায় উদ্ধার, বললেন ‘বারবার নামাজ পড়ায় ফিরতে পেরেছি’

শাহবাগ থানার ঘটনা নিয়ে মধ্যরাতে ঢাবি শিক্ষক মোনামীর পোস্ট

চীন যাচ্ছে ডাকসুর ১৫ নেতা

‎জবি ছাত্রীহলের নাম পরিবর্তনের পরও ‘ফজিলাতুন্নেছা মুজিব’ নামেই বিজ্ঞপ্তি প্রকাশ

বিসিএসে প্রথম হয়েও গেজেট থেকে বাদ সোহেল রানা

রাবিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ

মাতৃত্বকালীন সময়ে ছাত্রীদের জন্য বিশেষ ছাড়ের ঘোষণা দিলো রাবি