ছাত্রলীগ নেতাকে শাহবাগ থানায় সোপর্দ করলেন ঢাবি ছাত্রশক্তির নেতারা

Post Image

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক কর্মীকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র( টিএসসি) থেকে আটক করে শাহবাগ থানায় সোপর্দ করে জাতীয় ছাত্রশক্তির কয়েকজন নেতা।  মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় টিএসসি এলাকায় ছাত্রলীগ কর্মী সাকিবকে দেখতে পেয়ে আটক করে ছাত্রশক্তির নেতারা।  

আটক হওয়া ছাত্রলীগ কর্মীর নাম এম. সাকিব। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের ২০২১-২২ সেশনের দর্শন বিভাগের শিক্ষার্থী। জুলাই আন্দোলনে আন্দোলনকারীদের ওপর হামলা করায় তার নামে দুটি মামলা ছিল বলে জানা যায়।  

১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলায় অংশগ্রহণ করায় বিশ্ববিদ্যালয় থেকে তাকে বহিষ্কারও করা হয়। 

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমরা স্যারের সাথে কথা বলে ওর (সাকিব)  নামে  মামলা আছে কিনা যাচাই করবো। যদি মামলায় ওর(সাকিবের) নাম থাকে, তাহলে সেই মামলায় চালান দিব। আর না হলে আমরা পরবর্তী সিদ্ধান্ত নিব।’

ঘটনাস্থলে উপস্থিত থাকা জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয়ের যুগ্ম সাধারণ সম্পাদক আশফাক ফারহান হিমেল বলেন, ‘আজকে টিএসসিতে থাকাকালীন আমরা একটা ছেলেকে নোটিশ করি যে ১৫ই জুলাইতে হামলাকারীদের মধ্যে একজন ছিল এবং তিনি পরবর্তীতে ৩ আগস্ট পর্যন্ত অনেক সহিংসতামূলক পোস্ট দিয়েছে এবং সবাইকে হুমকির উপরে রেখেছে এবং তার ফেসবুক এক্টিভিটিও খুবই ন্যাক্কারজনক।’

তিনি বলেন, ‘আমরা জিজ্ঞেস করেছি যে তুমি এখানে কেন এসেছ, তুমি তো বহিষ্কৃত। সে বলেছে আমি আমার ভর্তি প্রক্রিয়ার জন্য এসেছি। যার সাথে ওর (সাকিবের) ফেসবুক এড ছিল তার  ফোন দিয়ে আমরা চেক করলাম যে তার ফেসবুকে সহিংসতামূলক পোস্টগুলো একটিভ দেখাচ্ছে এবং আমরা এই বিষয়টাকে একটা থ্রেট হিসেবে দেখছি যে সে তো কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে আসতে পারে। তাই আমরা প্রক্টোরিয়াল টিমকে ডেকে তাদের গাড়িতে করেই শাহবাগ থানায় আসি এবং শাহবাগ থানায় দায়িত্বরত পুলিশের কাছে আমরা তাকে হস্তান্তর করি।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ বলেন, ‘সে (সাকিব) আমাদের বিশ্ববিদ্যালয়েরই ছাত্র। শাহবাগ থানায় যে আগে দুটি মামলা ছিল, তাতে ওর (সাকিবের)  নাম আছে। সেই মামলাতেই ওকে গ্রেপ্তার করেছে।’

এই বিভাগের আরও খবর

ক্যাম্পাস

News Image

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

রবিবার, ২৯ জুন, ২০২৫

সর্বশেষ খবর

ঢাবিতে ফিলিস্তিনি ছাত্রীদের এক কোটি টাকার টিউশন ফি মওকুফ

চীন সফরে ডাকসুর ১৫ নেতা, নেতৃত্বে সাদিক কায়েম

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৯৯ শতাংশ সমস্যার কারণ হচ্ছে শিক্ষকরা: ড. রুশাদ ফরিদী

‘গুপ্ত গুপ্ত’ ব্যঙ্গ করে প্রচারণা শিবিরের, নবীন শিক্ষার্থীদের সেলফি তোলার হিড়িক

ঢাবিতে ছাত্রশিবিরের দিনব্যাপী নবীনবরণ অনুষ্ঠান

ডাকসু-স্কিল জবসের আয়োজনে ইয়ুথ এমপ্লয়্যাবিলিটি সামিট-২০২৬

দায়িত্ব নিলেন ইবির নবনিযুক্ত উপাচার্য ড. মতিনুর রহমান

চীন যাচ্ছে ডাকসুর ১৫ নেতা

সর্বাধিক পঠিত

সংবর্ধনা পেল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাহাড়ি শিক্ষার্থীরা

ক্যাম্পাসে মশার উপদ্রব নিয়ন্ত্রণে রাকসুর মশা নিধন কর্মসূচি

নির্বাচন উপলক্ষে ঢাবিতে অনলাইন ক্লাস

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ঢাবিতে ভাষা পদযাত্রা

নির্বাচনে সাইবার নিরাপত্তা এখন গুরুত্বপূর্ণ ইস্যু : ইউনেস্কো প্রতিনিধি

চাকসুতে শিবির প্যানেলকে জরিমানার তথ্যটি সঠিক নয়: নির্বাচন কমিশনার

৯ দিনের শীতকালীন ছুটি পাচ্ছে জাবি শিক্ষার্থীরা

শাকসু নির্বাচন: শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এজিএস প্রার্থীর পদ স্থগিত করল ছাত্রদল

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৯৯ শতাংশ সমস্যার কারণ হচ্ছে শিক্ষকরা: ড. রুশাদ ফরিদী

বিদ্যুৎ সাশ্রয়ে আজ বন্ধ দেশের সব বিশ্ববিদ্যালয়