নারী শিক্ষার্থীকে হাবিপ্রবি শিক্ষক

‘যখন তোমাকে দেখি, তখন আমার বুকের ভেতর আপস অ্যান্ড ডাউন হয়’

Post Image
  • দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ইংরেজি বিভাগের অধ্যাপক ড. দীপক কুমার সরকারের বিরুদ্ধে এক নারী শিক্ষার্থীকে অনৈতিক প্রস্তাব দেওয়ার পাশাপাশি পরবর্তীতে হেনস্তা করার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ছাত্রীর দাবি, ওই শিক্ষক তাঁকে উদ্দেশ করে ‘যখন তোমাকে দেখি, তখন আমার বুকের ভেতর আপস অ্যান্ড ডাউন হয়’—এমন আপত্তিকর মন্তব্য করেছিলেন।

  • এ ঘটনায় অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে যথাযথ প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য এবং রেজিস্ট্রার বরাবর একটি লিখিত অভিযোগ জমা দিয়েছেন ওই শিক্ষার্থী।

  • ​অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৩ জুলাই ২০২৫ তারিখে ইংরেজি বিভাগের সাবেক চেয়ারম্যান ও অধ্যাপক ড. দীপক কুমার সরকার রাত ১টা ৫১ মিনিটে ভুক্তভোগী ওই শিক্ষার্থীর হোয়াটসঅ্যাপে নক দেন। পরদিন সকাল সাড়ে ১০টায় একজন বান্ধবীসহ তাকে নিজের অনুষদীয় চেম্বারে দেখা করতে বলেন তিনি। যথারীতি ওই শিক্ষার্থী তার বান্ধবীসহ অভিযুক্ত শিক্ষকের চেম্বারে দেখা করতে যান। কিছুক্ষণ পর অভিযুক্ত শিক্ষক ব্যক্তিগত কথা আছে বলে সাথে আসা বান্ধবীকে চেম্বার থেকে বের হয়ে বাইরে অপেক্ষা করতে বলেন।

  • ​বান্ধবী চেম্বার থেকে বের হওয়ার পর অভিযুক্ত শিক্ষক তাকে প্রশ্ন করেন, ‘তুমি পৃথিবীতে কাকে সব থেকে বেশি ভালোবাস?’ উত্তরে ওই শিক্ষার্থী তার বাবার কথা বললে অভিযুক্ত শিক্ষক তাকে বাবার দিব্যি দিয়ে বলেন, এখন তাকে যে কথাগুলো বলা হচ্ছে তা যেন কাউকে না বলা হয়। 

  • এরপর ওই শিক্ষার্থীকে তিনি বলেন, ‘আমার জীবনে প্রথম যে প্রেমিকা ছিল, তুমি দেখতে ঠিক সেই মেয়েটার মতো। যখন তোমাকে দেখি, তখন আমার বুকের ভেতরে আপস অ্যান্ড ডাউন হয়।’

  • ​এসময় অভিযুক্ত শিক্ষক ভুক্তভোগী শিক্ষার্থীকে নিয়ে বিকেলে দিনাজপুরের বিরলে চা খেতে যাওয়া এবং ব্যক্তিগত সময় কাটানোর প্রস্তাব দেন। একপর্যায়ে কিছু বুঝে ওঠার আগেই ওই শিক্ষক তার হাত ধরে হ্যান্ডশেক করে বলেন, ‘তোমার গাল বেশি নরম, হাতটা শক্ত।’

  • ​এমন ঘটনার পর মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন ওই শিক্ষার্থী। পরে তিনি বিষয়টি তার পরিবারকে জানান এবং অভিযুক্ত শিক্ষকের স্ত্রীকে অবহিত করলে তিনি তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেন বলে অভিযোগে উল্লেখ করেন ভুক্তভোগী।

  • ​লিখিত অভিযোগে ওই শিক্ষার্থী আরও জানান, পরবর্তীতে ১৭ জানুয়ারি ২০২৬ তারিখে তার ভাইভা অনুষ্ঠিত হয়। এর মাঝেই ক্লাসের সিআর-এর মাধ্যমে তাকে আবারও চেম্বারে ডেকে নেন ওই শিক্ষক। ঘটনাটি পরিবার ও স্ত্রীকে জানানোর কারণে চেম্বারে ডেকে টেবিল চাপড়ে উচ্চস্বরে কথা বলেন এবং তার বড় ধরনের ক্ষতি করার হুমকি দেন। তার হাতে দুটি কোর্স থাকায় প্রশ্ন করা ও খাতা দেখার ক্ষমতা তার হাতে রয়েছে বলেও শিক্ষকসুলভ নয় এমন আচরণ করেন তিনি। 

  • ​এই ঘটনায় মানসিকভাবে অসুস্থ হয়ে চিকিৎসকের শরণাপন্ন হওয়ায় দীর্ঘদিন ক্লাস করতে পারেননি ওই শিক্ষার্থী। পূর্বের ঘটনার জের ধরে পরবর্তীতে তাকে নানাভাবে হেনস্তা করা হয় এবং এর ফলেই পরীক্ষায় তার ফলাফল খারাপ হয়েছে বলে অভিযোগে দাবি করা হয়।

  • ​এ বিষয়ে অভিযুক্ত অধ্যাপক ড. দীপক কুমার সরকারের মুঠোফোনে যোগাযোগ করা হলে বিষয়টি অস্বীকার করে জানান, ‘এই বিষয়ে আমি অবগত না। আর এমন তো হওয়ার কথা না,এমন কিছু তো আমি করিনি।’

  • অভিযোগের বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে ​বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নওশের ওয়ান জানান, ‘আমি একটু ব্যস্ত আছি, কিছুক্ষণ পর কথা বলি।’

এই বিভাগের আরও খবর

ক্যাম্পাস

News Image

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

রবিবার, ২৯ জুন, ২০২৫

সর্বশেষ খবর

‘যখন তোমাকে দেখি, তখন আমার বুকের ভেতর আপস অ্যান্ড ডাউন হয়’

চবির হীরকজয়ন্তীর স্মারকবইয়ে শিবির প্যানেলের নাম বাদ, সমালোচনা

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ব্লাড ডোনেশন অ্যাওয়ার্নেস ক্যাম্পেইন অনুষ্ঠিত

৪ রাষ্ট্রপতি, ২ প্রধানমন্ত্রীসহ শতাধিক এমপি-মন্ত্রী, নেতৃত্ব তৈরির আঁতুড়ঘর ঢাকা কলেজ

রাবির প্রধান ফটকে ককটেল বিস্ফোরণ, প্রক্টরকে ছাত্রলীগ নেতার হুমকি

রাকসু নির্বাচনের দাবিতে আম্মারের নেতৃত্বে প্রশাসন ভবনের সামনে অবস্থান

পাবিপ্রবিতে ছাত্রদলের হল কমিটিতে পদ পেয়েছেন ৬ ছাত্রলীগ কর্মী

রাকসুর তফসিল ঘোষণার দাবিতে আগামীকাল অবস্থান কর্মসূচি করবে রাবি সংস্কার আন্দোলন

সর্বাধিক পঠিত

পরবর্তী রাকসু নির্বাচনের তফসিল ঘোষণাসহ পাঁচ দাবি ছাত্রশিবিরের

ডাকসু-স্কিল জবসের আয়োজনে ইয়ুথ এমপ্লয়্যাবিলিটি সামিট-২০২৬

‘ভাই’ না বলে ‘ব্রো’ বলায় দুপুরে কথা-কাটাকাটি, রাতে আবার মারামারি

জাবিতে নারী শিক্ষার্থীকে জঙ্গলে টেনে নিয়ে ধর্ষণচেষ্টা

নবীন ৪ হাজার শিক্ষার্থীকে বরণ করল রাবি ছাত্রশিবির

জকসুর উদ্যোগে পরীক্ষামূলকভাবে চালু হলো স্টারলিংক

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ১৫তম উপাচার্য ড. মতিনুর রহমান

চবি ছাত্রশিবিরের নতুন কমিটি ঘোষণা

গবেষণা কার্যক্রমে উৎসাহিত করতে রুয়েটে প্রথমবার ২টি পুরস্কার–সম্মাননা চালু

‘তোর পাওয়ার আর ২৮ দিন আছে, তোরে পিটাইয়া বের করব’—হল ভিপিকে ছাত্রদল নেতা