‘দিনদুপুরে ককটেল বিস্ফোরণ, গোয়েন্দা সংস্থার তথ্য কি প্রধানমন্ত্রীর কাছে যায় না’

Post Image


ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে প্রতিনিয়ত দিনদুপুরে ককটেল বিস্ফোরণের ঘটনায় নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মো. মাজহারুল ইসলাম।

তিনি প্রশ্ন তুলেছেন, ক্যাম্পাসে একের পর এক এমন ঘটনা ঘটলেও গোয়েন্দা সংস্থাগুলো কি এসব তথ্য প্রধানমন্ত্রীকে জানায় না?

আজ মঙ্গলবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এসব প্রশ্ন তোলেন তিনি।


পোস্টে মাজহারুল ইসলাম লেখেন, একটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে প্রতিনিয়ত দিনদুপুরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। অথচ ক্যাম্পাসের নিরাপত্তাব্যবস্থা এতটাই নাজুক যে, এমন ঘটনা বারবার ঘটছে।

এ সময় বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভূমিকার সমালোচনা করে তিনি আরও লেখেন, ‘অথর্ব প্রশাসনকে নিয়ে কিছু বলার নেই।’

ডাকসুর এই নেতার এ বক্তব্যের মধ্য দিয়ে ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তাব্যবস্থা এবং প্রশাসনের দায়িত্বশীলতা নিয়ে উদ্বেগের বিষয়টি উঠে এসেছে।

এই বিভাগের আরও খবর

ক্যাম্পাস

News Image

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

রবিবার, ২৯ জুন, ২০২৫

সর্বশেষ খবর

গোয়েন্দা সংস্থা ও প্রশাসনের ব্যর্থতায় ঢাবিতে ছাত্রলীগ এখনও সক্রিয়: ছাত্রদল নেতা মায়েদ

‘দিনদুপুরে ককটেল বিস্ফোরণ, গোয়েন্দা সংস্থার তথ্য কি প্রধানমন্ত্রীর কাছে যায় না’

তিন বছর চিকিৎসাধীন থাকার পর মারা গেলেন কুবি শাখা ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারি ইরফান

ছবি তোলায় সাংবাদিকদের জেরা ও ধমক দিলেন রাবি উপাচার্যের সচিব

ফেসবুকে আপত্তিকর মন্তব্য ও ক্যাম্পাসে পোস্টারিংয়ের অভিযোগ, জাবিতে পাবিপ্রবি ছাত্রলীগ নেতা আটক

সুপুরুষ ব্যতীত বিয়ে করছেন না ডাকসু নেত্রী জুমা

ঢাবিতে ককটেল বিস্ফোরণের পর আটক ব্যক্তি বললেন, ‘আমি বিএনপি করি’

ঢাকা বিশ্ববিদ্যালয়ে একের পর এক ককটেল বিস্ফোরণ, আটক ২

সর্বাধিক পঠিত

শেখ মুজিবকে নিয়ে ফেসবুকে পোস্ট, পাবিপ্রবির দুই শিক্ষককে ছাত্রদলের হুশিয়ারি

পাবিপ্রবির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ: নোবিপ্রবির পাঁচ ছাত্রদল নেতাকে শোকজ

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বিল সংসদে পাস

‘রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ছবি-ভিডিওতে ছাত্রদল, দায় দিচ্ছে শিবিরকে’

বিশ্ববিদ্যালয় স্টেশনে যাত্রাবিরতি না দিলে ট্রেন চলতে দেব না: রাকসু এজিএস

নোবিপ্রবির প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ শোভাযাত্রা

জাহাঙ্গীরনগরের নিখোঁজ শিক্ষার্থী কুমিল্লায় উদ্ধার, বললেন ‘বারবার নামাজ পড়ায় ফিরতে পেরেছি’

‎তারা ভাঙে, আমরা গড়ি- হলের গেট উদ্বোধনে ডাকসু ভিপি ‎

জগন্নাথের শিক্ষার্থীদের জন্য অ্যাম্বুলেন্স উপহার জকসুর