বিসিএসে প্রথম হয়েও গেজেট থেকে বাদ সোহেল রানা

Post Image

৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় শিক্ষা ক্যাডারের ইতিহাস বিভাগে প্রথম হয়েও চূড়ান্ত গেজেটে স্থান পাননি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মো. সোহেল রানা। চূড়ান্ত ফলে ৬৬৮ জনকে নিয়োগের জন্য সাময়িকভাবে মনোনয়ন দেওয়া হলেও প্রকাশিত গেজেটে ৬১১ জনের নাম রয়েছে। ফলে বাদ পড়েছেন ৫৭ জন।

শিক্ষা ক্যাডারের ইতিহাস বিভাগে প্রথম স্থান অর্জন করেছেন নীলফামারী জেলা সদরের সোনারায় ইউনিয়নের কুখাপাড়া গ্রামের কৃতি সন্তান মো. সোহেল রানা। তিনি কৃষক আবু হোসেন ও গৃহিণী সাহিদা বেগমের চতুর্থ সন্তান। সোহেল রানা ২০২০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে সিজিপিএ ৩.৫৪ পেয়ে স্নাতক এবং ২০২১ সালে একই বিভাগ থেকে সিজিপিএ ৩.৫৬ পেয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেন। এর আগে তিনি ২০১৪ সালে সোনারায় সংগলশী উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ এবং ২০১৬ সালে রংপুরের ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৪.৯২ পেয়ে উত্তীর্ণ হন।

নিজের এ অর্জন নিয়ে তখন প্রতিক্রিয়ায় সোহেল রানা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেছিলেন, ‘এই অর্জন শুধু আমার একার নয়—এটি আমার বাবা-মা, শিক্ষক ও পরিবারের সবার পরিশ্রমের ফল। ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল শিক্ষক হয়ে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার। আমি বিশ্বাস করি, মনোযোগ, পরিশ্রম ও ধৈর্য থাকলে গ্রাম থেকে উঠে এসেও বড় কিছু করা সম্ভব।’

তবে বুধবার (৩০ সেপ্টেম্বর) প্রকাশিত চূড়ান্ত গেজেটে তাঁর নাম পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেছেন সোহেল রানা। নিজের ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘ধন্যবাদ, বাংলাদেশ ৪৯তম বিসিএস শিক্ষা ক্যাডারে ১ম হয়েও আমাকে গেজেট থেকে বঞ্চিত করার জন্য।’

৪৯তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশের সময় পিএসসি জানিয়েছিল, বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের বিভিন্ন পদে ৬৮৩টি শূন্য পদের বিপরীতে ৬৬৮ জনকে নিয়োগের জন্য সাময়িকভাবে মনোনয়ন দেওয়া হয়েছে। কয়েকটি পদে যোগ্য প্রার্থী না পাওয়ায় ১৫টি পদে প্রার্থী মনোনয়ন করা সম্ভব হয়নি।

পরবর্তী সময়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে ৬১১ জনকে বাংলাদেশ সিভিল সার্ভিসের (সাধারণ শিক্ষা) ক্যাডারের প্রবেশ পদে নিয়োগ দেওয়া হয়েছে। ফলে চূড়ান্ত ফলে সাময়িকভাবে মনোনীত ৬৬৮ জনের মধ্যে ৫৭ জনের নাম চূড়ান্ত গেজেটে নেই।

এই বিভাগের আরও খবর

ক্যাম্পাস

News Image

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

রবিবার, ২৯ জুন, ২০২৫

সর্বশেষ খবর

৬ শতাধিক নবীন শিক্ষার্থীকে বরণ করল পাবিপ্রবি ছাত্রশিবির

রাকসুর তফসিল ও সিনেট কার্যকরের দাবিতে চার দিনের আল্টিমেটাম আম্মারের

‘অনাস্থায় থেকে একদিনের জন্যও বন্ধুত্ব কামনা করি না’— ঢাবি প্রক্টরের রহস্যজনক পোস্ট

সালাহউদ্দিন আম্মারকে আহ্বায়ক করে রাবি সংস্কার আন্দোলনের ১৯ সদস্যের কমিটি ঘোষণা

গোয়েন্দা সংস্থা ও প্রশাসনের ব্যর্থতায় ঢাবিতে ছাত্রলীগ এখনও সক্রিয়: ছাত্রদল নেতা মায়েদ

‘দিনদুপুরে ককটেল বিস্ফোরণ, গোয়েন্দা সংস্থার তথ্য কি প্রধানমন্ত্রীর কাছে যায় না’

তিন বছর চিকিৎসাধীন থাকার পর মারা গেলেন কুবি শাখা ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারি ইরফান

ছবি তোলায় সাংবাদিকদের জেরা ও ধমক দিলেন রাবি উপাচার্যের সচিব

সর্বাধিক পঠিত

বিসিএসে প্রথম হয়েও গেজেট থেকে বাদ সোহেল রানা

মাতৃত্বকালীন সময়ে ছাত্রীদের জন্য বিশেষ ছাড়ের ঘোষণা দিলো রাবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ১৩–১৯তম গ্রেডে ৩৪ পদে চাকরি, আবেদন ২৬ অক্টোবর পর্যন্ত

শিক্ষার্থীদের কুরআন ও ফুলের চারা উপহার দিল শাবিপ্রবি ছাত্রী সংস্থা

তিন বছর চিকিৎসাধীন থাকার পর মারা গেলেন কুবি শাখা ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারি ইরফান

তিতুমীর কলেজ ছাত্রদলের নেতৃত্বে আলোচনায় গুম-নির্যাতনের শিকার হামদে রাব্বি আকরাম

র‌্যাগিংয়ের ভিডিও করায় সাংবাদিক-রাকসু নেতাদের মারধর

হাদির পাশে দাঁড়ানোর মতো এই বাংলাদেশে কেউ নেই: রাবি উপাচার্য

চবির তরুণ লেখক ফোরামের সভাপতি ইমন, সম্পাদক রিয়াদ

সংবাদ সম্মেলন ডাকল ডাকসু