ওলামা দল-চরমোনাই-বিএনপির শরীক দলের নেতৃত্বে খতিবের পক্ষে বায়তুল মোকাররমে বিক্ষোভ

Post Image


জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে উত্তেজনার সৃষ্টি হয়েছে। প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী মসজিদের খতিব আব্দুল মালেকের অপসারণ করতে চায়—এমন অভিযোগ তুলে ওলামা দল, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতৃত্বে একদল মুসল্লি এর প্রতিবাদ জানিয়েছেন। আজ শুক্রবার (৯ অক্টোবর) পবিত্র জুমার নামাজের পর উত্তর গেটে এই ঘটনা ঘটে। এ সময় ‘জামায়াত-শিবিরের আস্তানা, ভেঙে দাও গুড়িয়ে দাও’, ‘মওদূদীর আস্তানা, ভেঙে দাও গুড়িয়ে দাও’ প্রভৃতি স্লোগান দেন ‍মুসল্লিরা।

বিক্ষোভে অংশ নেওয়া জমিয়তে উলামায়ে ইসলাম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন দল বিএনপির সঙ্গে সমঝোতার মাধ্যমে নির্বাচনে অংশ নেয়। বিএনপির সমর্থনে ৪টি আসনে দলীয় প্রতীকে নির্বাচন করলেও একটি আসনে জয় পায়নি দলটি।

শুক্রবার বিক্ষোভকালে একজন বলেন, এই মসজিদের খতিব মিম্বারে এবং সব মুসলমানদের নয়নের মনি! তিনি এখানে খতিব থাকবেন এবং নামাজ পড়াবেন। ইসলাম কারো কোনো দলের পক্ষে না। ইসলাম আল্লাহর, ইসলাম তৌহিদীদের, ইসলাম আমাদের মুসলমানদের। এই ইসলাম নিয়ে যারা শয়তানি করতে চায়, রাজনীতি করতে চায়, তাদেরকে আমরা জনগণ...।’

অপর এক মুসল্লি বলেন, ‘বিভিন্ন বাজে লোকজন এখানে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, বিভিন্ন মন্তব্য করছে। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি সাধারণ মুসলিম হিসেবে, সাধারণ মানুষ হিসেবে। এরা জামায়াতের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এখানে আসছে। বিভিন্ন জায়গায়, অনলাইনে, গণমাধ্যমে দেখলাম বিভিন্ন জায়গায় মব করে বেড়ায় এই ছেলেরা। এখানে আসছে মব করে একটা বিশৃঙ্খলা বাঁধিয়ে দেওয়ার জন্য এখানে আসছে।’

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

স্থানীয় নির্বাচনে চাঁদাবাজদের বর্জনের আহ্বান চরমোনাই পীরের

ওলামা দল-চরমোনাই-বিএনপির শরীক দলের নেতৃত্বে খতিবের পক্ষে বায়তুল মোকাররমে বিক্ষোভ

নূরকে পেটানোর সময় অনেকেই বলত, ‘ইচ্ছা করেই মার খায়—এটাই নাকি তার স্বভাব’

১৭ বছরের দুর্নীতি বিএনপি এসে বন্ধ করেছে: স্থানীয় সরকার মন্ত্রী

তুরস্কের পার্লামেন্টের স্পিকারের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে প্রতীক বরাদ্দ, কে কোন প্রতীক পেলেন?

শিশির মনিরকে জামায়াত থেকে বহিষ্কারের দাবি রাশেদ খাঁনের

আমরা হল দখল করব না, কাউকে করতেও দেব না: ফরহাদ

সর্বাধিক পঠিত

আবিদুলের অভিযোগের জবাব দিলেন সাদিক কায়েম

সিন্ডিকেটে দেশের মানুষকে জিম্মি করে ফেলা হয়েছে: শিবির সভাপতি

হেলমেট-চাপাতির রাজনীতি টিকবে না: আসিফ আকবর

বিএনপি সবসময় জনগণের পাশে থেকে দেশের উন্নয়নে কাজ করেছে : জাহিদ হোসেন

মারধরের অভিযোগ অস্বীকার রাবি ছাত্রদলের, শিক্ষার্থীকে ‘গুপ্তচর’ দাবি

নির্বাচনের পর মানুষের দুর্ভোগ বেড়ে গেছে : জেলা জামায়াতের আমির

সিলেটের নতুন জেলা প্রশাসক রেজা হাসান

আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

হাইকোর্টে রিট করেছেন নুসরাত

এনসিপিতে যুক্ত হওয়ার ক্ষেত্রে কার কি সাবেক পরিচয়, আমাদের কাছে মুখ্য নয়