ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে প্রতীক বরাদ্দ, কে কোন প্রতীক পেলেন?

Post Image

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় জেলা নির্বাচন অফিস চত্বরে প্রার্থী ও তাদের প্রতিনিধিদের হাতে প্রতীক তুলে দেন জেলা নির্বাচন কর্মকর্তা ও উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলাম।

এবারের উপনির্বাচনে মোট পাঁচটি দলের পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রতীকপ্রাপ্ত প্রার্থীরা হলেন, মির্জা ফয়সল আমিন (বিএনপি) ধানের শীষ, দেলাওয়ার হোসেন (জামায়াত) দাঁড়িপাল্লা, খাদেমুল ইসলাম (ইসলামী আন্দোলন) হাতপাখা, আব্দুল আলীম নিজামী (খেলাফত আন্দোলন) বটগাছ ও হুসাইন মুহাম্মদ ওমর ফারুক (বাংলাদেশ কংগ্রেস) ডাব।  

প্রতীক বরাদ্দ দেওয়ার পর রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে নির্বাচনি আচরণবিধি সংক্রান্ত একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় রিটার্নিং কর্মকর্তা প্রার্থী ও তাদের প্রতিনিধিদের বিভিন্ন দিকনির্দেশনা দেন এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে সবার সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য, আগামী ২৯ অক্টোবর এই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

১৭ বছরের দুর্নীতি বিএনপি এসে বন্ধ করেছে: স্থানীয় সরকার মন্ত্রী

তুরস্কের পার্লামেন্টের স্পিকারের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে প্রতীক বরাদ্দ, কে কোন প্রতীক পেলেন?

শিশির মনিরকে জামায়াত থেকে বহিষ্কারের দাবি রাশেদ খাঁনের

আমরা হল দখল করব না, কাউকে করতেও দেব না: ফরহাদ

বোরকা-নিকাব নিয়ে উগ্রবাদী আচরণ সহ্য করা হবে না: ডাকসু ভিপি

রাষ্ট্র-রাজনীতিতে উলামায়ে কেরামকে উপেক্ষার পরিণতি কখনো ভালো হয় না: চরমোনাই পীর

১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি সই

সর্বাধিক পঠিত

আবিদুলের অভিযোগের জবাব দিলেন সাদিক কায়েম

সিন্ডিকেটে দেশের মানুষকে জিম্মি করে ফেলা হয়েছে: শিবির সভাপতি

হেলমেট-চাপাতির রাজনীতি টিকবে না: আসিফ আকবর

দাম বৃদ্ধির পর তেলের জন্য লাইন উধাও হয়ে যাওয়া নিয়ে প্রশ্ন আখতারের

নির্বাচনের পর মানুষের দুর্ভোগ বেড়ে গেছে : জেলা জামায়াতের আমির

মারধরের অভিযোগ অস্বীকার রাবি ছাত্রদলের, শিক্ষার্থীকে ‘গুপ্তচর’ দাবি

সিলেটের নতুন জেলা প্রশাসক রেজা হাসান

এনসিপিতে যুক্ত হওয়ার ক্ষেত্রে কার কি সাবেক পরিচয়, আমাদের কাছে মুখ্য নয়

হাইকোর্টে রিট করেছেন নুসরাত

আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ