আমরা হল দখল করব না, কাউকে করতেও দেব না: ফরহাদ

Post Image


‘আমরা নিজেরা হল দখল করব না, কাউকে দখল করতে দেব না’—এই নীতির কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২৪ সালের নির্বাচনের পর কোনো হল বা রুম দখলের ঘটনা ঘটেনি বলে দাবি করেছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) জিএস এস এম ফরহাদ।

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে পাঁচ শতাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে গুরুদয়াল কলেজ শাখা ছাত্রশিবির আয়োজিত নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের জবাবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এস এম ফরহাদ বলেন, ‘বাংলাদেশে যতবারই নির্বাচন হয়েছে, নির্বাচনের পর ক্ষমতাসীন দলগুলো গিয়ে হল দখল করেছে, অন্যদের পিটিয়ে বের করে দিয়েছে। ১৯৭১-এর পর, ১৯৭৫, ১৯৮১, ১৯৯০, ১৯৯১, ২০০০, ২০০৮—প্রত্যেক সময়েই নির্বাচনের পর সরকারি দল ক্যাম্পাস দখল করেছে।’

তিনি বলেন, ‘একমাত্র ২০২৪ সালের নির্বাচন ছিল ব্যতিক্রম। একটি দল বা জোট দুই শতাধিক আসন নিয়ে ক্ষমতায় এসেছে, কিন্তু কোনো ক্যাম্পাসের কোনো হল বা রুম দখল করার সাহস করেনি। কারণ সেখানে ছাত্রশিবির ছাত্র সংসদে বিজয়ী হয়ে বলেছে, আমরা নিজেরা দখল করব না, কাউকে দখল করতে দেব না।’

ডাকসুর জিএস বলেন, ‘আমি, আমার ভিপি ও এজিএস—কেউই হলে সিট নিয়ে থাকিনি। আমাদের প্রতিনিধি হিসেবে হলে থাকার সুযোগ ছিল। কিন্তু আমাদের মাস্টার্স শেষ হওয়ায় আমরা সিট ছেড়ে দিয়েছি। বলেছি, এসব সিটে সাধারণ শিক্ষার্থীরা থাকবে, আমরা থাকব না।’

তিনি আরও বলেন, ‘ঢাবি ক্যাম্পাসের আশপাশের মার্কেট ও হলের দোকানগুলোতে আগে চাঁদাবাজি হতো। আমাদের ১৮টি হলের শত শত দোকান রয়েছে। সেখানে আগে চাঁদাবাজি হতো, যা এখন সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। গত এক বছরে আমাদের সবচেয়ে বড় সফলতা হচ্ছে, আমরা একটি সহিংসতামুক্ত ক্যাম্পাস উপহার দিয়েছি।’

তিনি বলেন, ‘৯০-এর দশকে বিভিন্ন ছাত্রসংগঠন জয়ী হওয়ার পর নির্বাচনের কয়েক দিনের মধ্যেই বোমাবাজি হয়েছে। পুরনো পত্রিকা খুললে এখনো বোমা হামলা, গোলাগুলি, ওপেন ফায়ার, আহত ও ক্যাম্পাস বন্ধের খবর পাওয়া যাবে। এগুলোই ছিল সে সময়ের নিয়মিত ঘটনা। কিন্তু আমরা একটি সহিংসতামুক্ত ক্যাম্পাস উপহার দিয়েছি। এটা আমাদের কমিটমেন্ট ছিল এবং আমরা সেই দায়িত্ব পালন করে যাচ্ছি।’

শিক্ষার্থীদের মতামত ও সমালোচনা প্রসঙ্গে এস এম ফরহাদ বলেন, সাধারণ শিক্ষার্থীদের মতামত দেওয়ার পথ সবসময় উন্মুক্ত। সংগঠনের পেজ, ই-মেইল, ফোন নম্বর কিংবা স্থানীয় দায়িত্বশীলদের মাধ্যমে তারা পরামর্শ ও অভিযোগ জানাতে পারবেন।

তিনি বলেন, ‘তাও না পেলে প্রকাশ্যে সমালোচনা করবেন, এটা আপনাদের দায়িত্ব। আপনাদের সমালোচনা ও ফিডব্যাক আমাদের পাথেয়। আপনারা নিঃসংকোচে শিবিরের বিরুদ্ধে আঙুল তুলবেন, কথা বলবেন, সমালোচনা করবেন। এটাই আমাদের বড় প্রাপ্তি যে, আপনারা আমাদের নিয়ে ভাবেন এবং গঠনমূলক সমালোচনা করেন।’

গুরুদয়াল কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি আশিকুর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারি আহসান উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মো. রমজান আলী, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক শেখ মো. রোকন রেজা, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাহফুজ, জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও পিএইচডি গবেষক মো. জহিরুল ইসলাম, জেলা ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদ বিল্লাহ এবং সেক্রেটারি আবু আহমেদসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতারা।

অনুষ্ঠানটি শুধু নবীনবরণ, ক্যারিয়ার গাইডলাইন ও বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ ছিল না; বরং ইসলামী সংগীত, কাওয়ালি ও নাটিকা পরিবেশনার মধ্য দিয়ে পুরো আয়োজনজুড়ে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

১৭ বছরের দুর্নীতি বিএনপি এসে বন্ধ করেছে: স্থানীয় সরকার মন্ত্রী

তুরস্কের পার্লামেন্টের স্পিকারের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে প্রতীক বরাদ্দ, কে কোন প্রতীক পেলেন?

শিশির মনিরকে জামায়াত থেকে বহিষ্কারের দাবি রাশেদ খাঁনের

আমরা হল দখল করব না, কাউকে করতেও দেব না: ফরহাদ

বোরকা-নিকাব নিয়ে উগ্রবাদী আচরণ সহ্য করা হবে না: ডাকসু ভিপি

রাষ্ট্র-রাজনীতিতে উলামায়ে কেরামকে উপেক্ষার পরিণতি কখনো ভালো হয় না: চরমোনাই পীর

১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি সই

সর্বাধিক পঠিত

আবিদুলের অভিযোগের জবাব দিলেন সাদিক কায়েম

সিন্ডিকেটে দেশের মানুষকে জিম্মি করে ফেলা হয়েছে: শিবির সভাপতি

হেলমেট-চাপাতির রাজনীতি টিকবে না: আসিফ আকবর

দাম বৃদ্ধির পর তেলের জন্য লাইন উধাও হয়ে যাওয়া নিয়ে প্রশ্ন আখতারের

নির্বাচনের পর মানুষের দুর্ভোগ বেড়ে গেছে : জেলা জামায়াতের আমির

মারধরের অভিযোগ অস্বীকার রাবি ছাত্রদলের, শিক্ষার্থীকে ‘গুপ্তচর’ দাবি

সিলেটের নতুন জেলা প্রশাসক রেজা হাসান

এনসিপিতে যুক্ত হওয়ার ক্ষেত্রে কার কি সাবেক পরিচয়, আমাদের কাছে মুখ্য নয়

হাইকোর্টে রিট করেছেন নুসরাত

আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ