শিশির মনিরকে জামায়াত থেকে বহিষ্কারের দাবি রাশেদ খাঁনের

Post Image


শহীদ আবরার ফাহাদ হত্যা মামলায় আসামিপক্ষের আইনজীবী শিশির মনিরকে জামায়াত থেকে বহিষ্কারের দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে ঝিনাইদহের উজির আলী স্কুল অ্যান্ড কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রাশেদ খাঁন বলেন, গতকাল শহীদ আবরার ফাহাদের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে রাজপথে সবাই নেমেছিল। ছাত্রদল থেকে ছাত্র অধিকার ও অন্যান্য ছাত্র সংগঠনও নেমেছিল। এমনকি শিবিরও কর্মসূচি পালন করেছে, এনসিপিও কর্মসূচি পালন করেছে। আমার প্রশ্ন হলো- আবরার ফাহাদের খুনিদের আইনজীবী শিশির মনির হয়েছিলেন। তিনি আমাদের একজন বিখ্যাত আইনজীবী এবং জামায়াতের মনোনীত এমপি পদপ্রার্থী ছিলেন। তিনি জামায়াতের বিভিন্ন গুরুত্বপূর্ণ মিটিংয়ে অংশ নেন এবং আন্তর্জাতিক কমিউনিটির সঙ্গে মিটিংয়ে তাকে দলের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে তুলে ধরা হয়।

তিনি বলেন, জামায়াতের আইনজীবী শিশির মনির যখন আবরার ফাহাদের খুনিদের আইনজীবী হন, তখন শিবির কোন লজ্জায় রাজপথে কর্মসূচি করে, সেই প্রশ্ন আমি শিবিরের কাছে রেখে যেতে চাই।

রাশেদ খাঁন বলেন, আমার একটা প্রশ্ন- শিশির মনির যখন আবরার ফাহাদের খুনিদের আইনজীবী হলেন, জামায়াত এ ব্যাপারে কী ব্যবস্থা গ্রহণ করেছিল? নাকি জামায়াতের কাজই এমন- একদিকে খুনিদের পক্ষে অবস্থান নেয়া, অন্যদিকে যিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, সেই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আন্দোলন করা? এ রকম দ্বিচারী রাজনীতি জামায়াত-শিবিরে রয়েছে।

তিনি বলেন, আমি আবরার ফাহাদের পরিবারের উদ্দেশ্যে বলতে চাই, জামায়াত এবং শিবির যদি আইনজীবী শিশির মনিরকে জামায়াত থেকে বহিষ্কার না করে, তাহলে পরবর্তীতে আর কোনো আবরার ফাহাদের হত্যার বিচারের দাবিতে জামায়াত-শিবিরের আয়োজিত কর্মসূচিতে আপনারা নৈতিকভাবে সেখানে অংশ নিতে পারেন না। একদিকে খুনিদের সাপোর্ট দিচ্ছেন শিশির মনির। অন্যদিকে ডাকসুর ভিপি সাদিক কায়েম আবরার ফাহাদের হত্যার বিচারের দাবিতে কর্মসূচির আয়োজন করছেন। এ রকম দ্বিচারী রাজনীতি জামায়াত-শিবির বহু করেছে। অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশে শিশির মনিররা রাজনীতির কোনো সুযোগ পেতে পারেন না।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

১৭ বছরের দুর্নীতি বিএনপি এসে বন্ধ করেছে: স্থানীয় সরকার মন্ত্রী

তুরস্কের পার্লামেন্টের স্পিকারের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে প্রতীক বরাদ্দ, কে কোন প্রতীক পেলেন?

শিশির মনিরকে জামায়াত থেকে বহিষ্কারের দাবি রাশেদ খাঁনের

আমরা হল দখল করব না, কাউকে করতেও দেব না: ফরহাদ

বোরকা-নিকাব নিয়ে উগ্রবাদী আচরণ সহ্য করা হবে না: ডাকসু ভিপি

রাষ্ট্র-রাজনীতিতে উলামায়ে কেরামকে উপেক্ষার পরিণতি কখনো ভালো হয় না: চরমোনাই পীর

১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি সই

সর্বাধিক পঠিত

আবিদুলের অভিযোগের জবাব দিলেন সাদিক কায়েম

সিন্ডিকেটে দেশের মানুষকে জিম্মি করে ফেলা হয়েছে: শিবির সভাপতি

হেলমেট-চাপাতির রাজনীতি টিকবে না: আসিফ আকবর

দাম বৃদ্ধির পর তেলের জন্য লাইন উধাও হয়ে যাওয়া নিয়ে প্রশ্ন আখতারের

নির্বাচনের পর মানুষের দুর্ভোগ বেড়ে গেছে : জেলা জামায়াতের আমির

মারধরের অভিযোগ অস্বীকার রাবি ছাত্রদলের, শিক্ষার্থীকে ‘গুপ্তচর’ দাবি

সিলেটের নতুন জেলা প্রশাসক রেজা হাসান

এনসিপিতে যুক্ত হওয়ার ক্ষেত্রে কার কি সাবেক পরিচয়, আমাদের কাছে মুখ্য নয়

হাইকোর্টে রিট করেছেন নুসরাত

আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ