নির্বাচনের পর মানুষের দুর্ভোগ বেড়ে গেছে : জেলা জামায়াতের আমির

Post Image

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ফেনী জেলা আমির মুফতি আবদুল হান্নান বলেছেন, আগে বলা হয়েছে নির্বাচন দিলে মানুষের সব সমস্যার সমাধান হবে। কিন্তু নির্বাচনের পর সমস্যা ও দুর্ভোগ বেড়ে গেছে। সংসদে আমরা দেখেছি সরকারের মন্ত্রীরা গণভোটের গণরায়কে তুচ্ছতাচ্ছিল্য ও কটাক্ষ করেছেন। তারা জাতির সঙ্গে প্রতারণা করেছেন। এসব বক্তব্যে তারা প্রতারকদের দলে পরিণত হয়েছেন।

শনিবার (২ মে) বিকেলে শহরে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গণভোটের রায় বাস্তবায়নসহ নানা দাবিতে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

জেলা জামায়াতের আমির বলেন, লোডশেডিংয়ের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এটি দ্রুত বন্ধ করতে হবে। পাশাপাশি দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে হবে এবং ডিজেল, পেট্রোল ও এলপিজি গ্যাসের দাম কমাতে হবে। জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনতে বিরোধী দলকে সঙ্গে নিয়ে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি।

তিনি বলেন, অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করুন, জাতির সঙ্গে এ নিয়ে গাদ্দারি করবেন না। এমন হলে জাতি শেখ হাসিনার মতো আপনাদেরও ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষেপ করবে। 

জেলা জামায়াতের সেক্রেটারি আবদুর রহিমের সঞ্চালনায় এতে বক্তব্য দেন খেলাফত মজলিলের জেলা সভাপতি মাওলানা মোজাফফর, এনসিপির জেলা সদস্য সচিব শাহ ওয়ালী উল্যাহ মানিক, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির জেলা সেক্রেটারি মো. ইসমাইল, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী অ্যাডভোকেট জামাল উদ্দিন প্রমুখ।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

হাসনাত আবদুল্লাহর কাছে ভোটে হারা সেই জসিমের দলের পদ স্থগিত

‘ভিপি নুরের নির্দেশ, ৫ লাখ টাকার কম হবে না’, আলোচিত সেই নেতা কারাগারে

‘ছাত্রদলে কোনো ছাত্র নেই’: সালমান মুক্তাদিরের মন্তব্যের জবাব দিলেন নাসির

সাইবার আইনের নামে জনগণের কণ্ঠ রোধ মেনে নেওয়া হবে না

শাহবাগে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা, ৫ মাস পর প্রতিবেদন জমা দিল তদন্ত কমিটি

ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু

ভারতীয় মাদ/কসহ ধরা পড়েও শাস্তি পাননি রাবি ছাত্রদল নেতা হাসিব

রাবিতে সাংবাদিকদের হামলার ঘটনায় দ্রুত তদন্ত ও বিচার চায় সিজেপি

সর্বাধিক পঠিত

ফজলুর রহমানকে ডেকেছেন প্রধানমন্ত্রী

ঢাকা দক্ষিণ এনসিপির আহ্বায়ক ইসহাক, সদস্য সচিব শাহরিয়ার

বিএনপি নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

সিন্ডিকেটে দেশের মানুষকে জিম্মি করে ফেলা হয়েছে: শিবির সভাপতি

গত ৫২-৫৪ বছরেও দেশের মানুষের চাওয়া-পাওয়া পূরণ হয়নি

রেজাল্টের আগ পর্যন্ত ভালো কি মন্দ হচ্ছে তা বলবো না: মুফতি ফয়জুল করিম

রাশেদের আক্রমণের মুখে তুষার বললেন, ‘কোথায় বিয়ে করেছি’

হেলমেট-চাপাতির রাজনীতি টিকবে না: আসিফ আকবর

সিলেটের নতুন জেলা প্রশাসক রেজা হাসান

শাহজালাল বিমানবন্দরে লাগেজ নিয়ে জামায়াতের ৪ এমপির ভোগান্তি