হেলমেট-চাপাতির রাজনীতি টিকবে না: আসিফ আকবর

Post Image

জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর বলেছেন, বস্তি থেকে ভাড়া করা লোক এনে, চাপাবাজ নেতার চিৎকার-চেঁচামেচি দিয়ে আতঙ্ক সৃষ্টি করে কিংবা হেলমেট বাহিনী ও চাপাতি বাহিনীর মাধ্যমে রাজনীতি টিকিয়ে রাখা যাবে না। রবিবার (১৭ মে) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব মন্তব্য করেন।

আসিফ আকবর লেখেন, “জুলাই বিপ্লব কখনোই একটি নির্দিষ্ট লক্ষ্য নয়, এটি একটি সুনির্দিষ্ট নির্দেশনা। আমার দেখা শতাব্দীর শ্রেষ্ঠ স্বৈরশাসক শেখ হাসিনার পতন কখনোই এত সহজ ছিল না। অনুশোচনাহীন ফ্যাসিস্টদের বিতাড়িত করতে দেশের সর্বস্তরের মানুষের অংশগ্রহণই ছিল মূল। বাংলাদেশের জেন-জি প্রজন্মের ছাত্র-ছাত্রীদের নেতৃত্বে বহু ত্যাগের বিনিময়ে সফল হয়েছে জুলাই বিপ্লব। শহীদ এবং আহত জুলাই যোদ্ধাদের স্যালুট।”

তিনি আরও লেখেন, “জুলাই বিপ্লবকে পূর্ণতা দেওয়া যায়নি নানামুখী দেশি-বিদেশি ষড়যন্ত্রের কারণে। তবে এর মানে এই নয় যে জুলাই স্পিরিট শেষ হয়ে গেছে। বিভেদ-বিভাজনের দেশে এটি সাময়িকভাবে পথ হারালেও তরুণদের মানসিকতায় দেশের জন্য নিজেদের উৎসর্গ করার মানসিকতা শক্ত অবস্থান নিয়েছে।”

মান্ধাতা আমলের রাজনীতি সম্পর্কে মন্তব্য করে তিনি বলেন, পুরোনো বস্তাপচা রাজনীতি প্রজন্মের স্মার্টনেসের কাছে বারবার হোঁচট খাবে। দরজায় কড়া নাড়ছে হাইপারসনিক জেনারেশন আলফা। তাদের মুলা দেখিয়ে ক্ষমতার রাজনীতি আর চলবে না।

তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলোকে প্রায় আট কোটি তরুণ-কিশোর-শিশুর মানসিক প্রবণতা বুঝতে হবে। ভয় দেখিয়ে শাসন করার দিন শেষ। তরুণরা রাজনীতিতে যুক্ত হয়েছে, আরও যুক্ত হবে।

আসিফ আকবর বলেন, বস্তি থেকে ভাড়া করা লোক এনে, চাপাবাজ নেতার চিৎকার-চেঁচামেচি দিয়ে আতঙ্ক তৈরি করে, হেলমেট বাহিনী ও চাপাতি বাহিনীর মাধ্যমে শুধু কেলেঙ্কারির রেকর্ড হবে, রাজনীতিতে টিকে থাকা যাবে না। রাজনৈতিক দলগুলোর কৌশল বদলানোর শেষ সময় চলছে।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

আ. লীগ যদি মনে করে, তারা তাণ্ডব চালিয়ে রাজনীতিতে ফিরবে, তাহলে ভুল করবে

জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি থেকে পদত্যাগ করলেন বাবা-ছেলে

গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, নেওয়া হয়েছে এপিসি— নজরদারিতে ড্রোন

ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, এক সপ্তাহ পর বদলি চুয়াডাঙ্গার ডিসি

গোপালগঞ্জে ককটেল বিস্ফোরণের অভিযোগে আ. লীগের ২৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

‘আসিফরে গোপালগঞ্জের প্রশাসক হিসেবে পাঠান, আগেরবার তো পালায় আসছিল’

নাটোরে স্লোগান দিয়ে ১৫-২০ রাউন্ড ফাঁকা গুলি ছুড়লো দুর্বৃত্তরা

স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে হত্যা, রাতেই সড়কে নামলেন নেতাকর্মীরা

সর্বাধিক পঠিত

বিএনপি-জামায়াতের বাইরে একলা চলার পথে ইসলামী আন্দোলন বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়লেন চরমোনাই পীর

স্পিকারের সঙ্গে ইরানী রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

হান্নান মাসউদ দয়া করে বসুন, এটা শাহবাগ নয়: ডেপুটি স্পিকার

জামায়াতের জরুরি প্রেস ব্রিফিং সন্ধ্যায়

৫ লাখ ভোটারের আসনে চরমোনাই পীরের প্রার্থী পেলেন ৩ হাজার ২৮৯ ভোট

আওয়ামী লীগ আর গণতন্ত্র কখনোই একসঙ্গে যায়নি: ফখরুল

ভেরিফিকেশনের নামে চাকরি থেকে বাদ, সরকারের সুস্পষ্ট ব্যাখ্যা চান সাদিক কায়েম

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনা মোতায়েন করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে: বিরোধীদলীয় নেতা