ন্যায়বিচার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে: বিরোধীদলীয় হুইপ

Post Image

বিরোধীদলীয় হুইপ ও সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম খান বলেছেন, দেশে যত দিন ন্যায়বিচার প্রতিষ্ঠিত না হবে, তত দিন আমাদের লড়াই চলতে থাকবে। জুলাই বিপ্লবে আমাদের দেশের কোমলমতি ছাত্র-ছাত্রীদের স্লোগান ছিলÑ ‘উই ওয়ান্ট জাস্টিজ’। কিন্তু আমাদের দেশে এটি প্রতিষ্ঠিত হয়নি। আমরা চাই ভালো মানুষের শাসন এ দেশে প্রতিষ্ঠিত হোক। মানুষ মানুষের প্রতি ইনসাফ করবে। জুলুমের অবসান হোক। এই বৈষম্যহীন সমাজ, এই ন্যায়বিচারের সমাজ গড়ে তুলতে হলে ইসলামি আদর্শের কোনো বিকল্প নাই।

তিনি আরো বলেন, ‘আমাদের দেশের শিক্ষাব্যবস্থায় জাতিকে দ্বিধাবিভক্ত করে রাখা হয়েছে। একটি হলো মাদ্রাসা শিক্ষাব্যবস্থা, অরেকটি হলো আধুনিক শিক্ষাব্যবস্থা। তিনি প্রশ্ন রাখেন, ইসলামি শিক্ষাব্যবস্থা কি আধুনিক হতে পারে না? পারে। নৈতিক চরিত্র ছাড়া একটি শিক্ষাব্যবস্থা পূর্ণাঙ্গ ভিত্তির উপর দাঁড়াতে পারে না। শিক্ষাব্যবস্থায় যদি নৈতিকতা থাকে, তাহলে তাকেই কেবল পূর্ণাঙ্গ শিক্ষাব্যবস্থা বলা যেতে পারে।

সোমবার দুপুরে সিরাজগঞ্জ জেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের আয়োজনে জেলা শিল্পকলা অডিটোরিয়ামে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত সেমিনারে বিরোধীদলী হুইপ এ কথা বলেন।

সিরাজগঞ্জ জেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি অধ্যাপক শহীদুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে বিরোধীদলীয় হুইপ আরো বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানগুলো মানুষ গড়ার কারিগর। এসব প্রতিষ্ঠানকে দলীয়করণ করা হচ্ছে। বিগত সরকারের সময়ে দেখেছি, বড় বড় শিক্ষাপ্রতিষ্ঠানে গেস্টরুম কালচার ছিল। টর্চার সেল ছিল। শিক্ষকেরা সারা রাত ছাত্রদের টর্চার করেছে, নির্যাতন করা হয়েছে, আহত করা হয়েছে, রক্তাক্ত করা হয়েছে। সকাল হলেই এই আহত ছাত্রদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। এরা শিক্ষকের নামে কলঙ্ক। শিক্ষকদের যদি পরিপূর্ণ মর্যাদা দিতে হয়, তাহলে শিক্ষাপ্রতিষ্ঠানকে দলীয়করণমুক্ত করতে হবে।’

তিনি আরো বলেন, ‘দেশে নন-এমপিওভুক্ত যত শিক্ষক আছেন, তাদের এমপিভুক্ত করতে হবে এবং যেসব শিক্ষাপ্রতিষ্ঠান এখনো জাতীয়করণ করা হয়নি, সেগুলো জাতীয়করণ করা। আমি আশা করব, আমাদের দেশের সরকার সব শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ করবে। সরকার যদি না করে, তাহলে আমরা যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাই, তাহলে আমরা বাস্তবায়ন করব।’

সেমিনারে বক্তব্য দেনÑরাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মঈন উদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম, জেলা জামায়াতের আমীর মওলানা শাহীনুর আলম, সেক্রেটারি জাহিদুল ইসলাম প্রমুখ।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

আত্মহত্যা নয়, হানি ট্র্যাপে ফেলে শিহাবকে হত্যার অভিযোগ, প্রধান আসামী মাহজাবিনের জামিনে ক্ষুদ্ধ পরিবার

তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই আগামী নির্বাচন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জাপান সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হেফাজত নেতা

বিএনপি নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছেন: জামায়াতের আমির

দাফনে বাধা নয়, জনগণের আপত্তি ছিল ভূয়া মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার প্রদানে— দাবি মাসুদ সাঈদীর

‘তারেক রহমানকে পাশে বসিয়ে খালেদা জিয়াই নতুন সংবিধান রচনার কথা বলেছিলেন’

আশঙ্কা ছিল, সংস্কারের কোনো এজেন্ডাই বাস্তবায়ন করবে না বিএনপি, সেটিই সত্য হয়েছে

‘সিংহাসন টিকিয়ে রাখতে যতটুকু দরকার, বিএনপির কাছে গণঅভ্যুত্থানের ততটুকু হালাল’

সর্বাধিক পঠিত

বিএনপি ক্ষমতায় গেলে চট্টগ্রাম হবে বাণিজ্যিক রাজধানী

জুলাই জাদুঘর উদ্বোধন ৫ আগস্টের আগে

রাজনীতি নিয়ে নিজের অবস্থানে অনড় সাকিব

প্রজ্ঞাপনের পরেও প্রধানমন্ত্রীর আগে ‘মাননীয়’, জুলকারনাইন লিখলেন— একটু বিব্রতকর না?

‘জুলাই সনদ বাস্তবায়ন না করলে বিএনপি সরকারকে অবৈধ ঘোষণা করবে আদালত’

পাঁচ দফা দাবিতে জামায়াতসহ আট দলের বিক্ষোভ আজ

জামায়াতের সাথে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরে বৈঠক

নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে নিয়ে উপজেলা সহকারী কমিশনারের ইফতার

ঢাকা সিটির উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত

‘মিনি পার্লামেন্ট’ থেকে ন্যাশনাল পার্লামেন্টে নুর-আখতার