রাবি সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জামায়াতের নিন্দা

Post Image

গতকাল রোববার দিবাগত রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সোমবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের এই নিন্দা জানান।

বিবৃতিতে তিনি বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গত ৪ অক্টোবর দিবাগত রাতে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর বর্বরোচিত হামলা চালিয়েছে ছাত্রদলের সন্ত্রাসীরা। এ হামলায় আহত হয়েছেন বিভিন্ন গণমাধ্যমের চারজন সাংবাদিক। আমি এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’

জুবায়ের বলেন, ‘সন্ত্রাসীদের হামলায় আহত হয়েছেন আগামীর সময়ের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জাহিদুল ইসলাম, ডেইলি স্টারের নূর আহসান মৃদুল, বিডিনিউজের আরিফ উজ্জামান কোরবান ও সমকালের মাঈনুল ইসলাম রাজু। আমি আহত সাংবাদিকদের সুস্থতা কামনা করছি। একই সঙ্গে হামলার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।’

তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম বিদ্যমান থাকাবস্থায় ক্যাম্পাসে পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকর হামলার শিকার হওয়া খুবই উদ্বেগের এবং কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। গণমাধ্যমে প্রচারিত ভিডিও ফুটেজে অপরাধীদের ছবি থাকার পরও তাদের গ্রেপ্তার কিংবা আইনের কাছে সোপর্দ না করা আরো বেশি উদ্বেগজনক।

এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘মুক্ত সাংবাদিকতা নিশ্চিত এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের স্বার্থে অপরাধী যেই হোক, তাকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। এর ব্যত্যয় হলে ভবিষ্যতে ক্যাম্পাসে পুনরায় সন্ত্রাসীদের দ্বারা সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা বিঘ্নিত হওয়া, একাডেমিক কার্যক্রমে নেতিবাচক প্রভাব পড়াসহ অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির সমস্ত দায়ভার বিশ্ববিদ্যালয় প্রশাসনের ওপর বর্তাবে বলে আমরা মনে করি।’

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

ন্যায়বিচার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে: বিরোধীদলীয় হুইপ

সাংবাদিকদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় : জামায়াত

রাবি সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জামায়াতের নিন্দা

৩১ অক্টোবর জামায়াত জোটের ঢাকা-খুলনা-যশোর-কুষ্টিয়া লংমার্চ

২ কোটি ২৩ লাখ টাকা আত্মসাতের মামলায় কারাগারে বিএনপি নেতা

প্রস্তুত আছি, দল চাইলে মেয়র পদে নির্বাচন করব: ইশরাক

জামিন নামঞ্জুরের পর কারাগারে জামায়াত নেতা আখতারুজ্জামান

মেজর (অব.) আখতারের মুক্তি না দিলে রেমিট্যান্স শাটডাউনের হুমকি দিল জামায়াত

সর্বাধিক পঠিত

জ্বালানি তেলের দাম কমানোর দাবিতে লং মার্চ স্থগিত করল জামায়াত

ব্যাংক হিসাব খুলতে লাগবে না টিআইএন

বিএনপি সরকারে এলে কোরআনের বিরুদ্ধে কোনো আইন করবে না : কায়কোবাদ

বালিকাণ্ডে অডিও ফাঁস, শাহজাহান চৌধুরীর নিরাপত্তা চায় জামায়াত

ঢাকা দক্ষিণ এনসিপির আহ্বায়ক ইসহাক, সদস্য সচিব শাহরিয়ার

‘গুপ্ত রাজনীতি’ নিষিদ্ধের দাবি বাংলাদেশ ছাত্র জমিয়তের

ফজলুর রহমানকে ডেকেছেন প্রধানমন্ত্রী

আজ ৫ নির্বাচনি জনসভায় যোগ দেবেন জামায়াত আমির

রাশেদের আক্রমণের মুখে তুষার বললেন, ‘কোথায় বিয়ে করেছি’

সিন্ডিকেটে দেশের মানুষকে জিম্মি করে ফেলা হয়েছে: শিবির সভাপতি