জামিন নামঞ্জুরের পর কারাগারে জামায়াত নেতা আখতারুজ্জামান

Post Image

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা এবং দায়িত্ব পালনরত নিরাপত্তা কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার মামলায় জামায়াত নেতা ও অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামানের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। একই সঙ্গে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

রবিবার (৪ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলম শুনানি শেষে তার জামিন আবেদন খারিজ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এদিকে, জামিন নামঞ্জুরের পর আদালত চত্বরে জামায়াতের নেতাকর্মীরা স্লোগান দিতে থাকেন। এ সময় বিএনপিপন্থি আইনজীবীরা আদালত প্রাঙ্গণে বহিরাগতদের মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ করেন। একপর্যায়ে জামায়াত নেতাকর্মীদের সঙ্গে আইনজীবীদের তর্কাতর্কি ও হাতাহাতির ঘটনা ঘটে।

এর আগে রিমান্ড শেষে রোববার দুপুরে আখতারুজ্জামানকে রাজধানীর সিএমএম আদালতে হাজির করা হয়। গত শুক্রবার সন্ধ্যায় ঢাকার ক্যান্টনমেন্ট এলাকার বাসা থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ। পরদিন মামলার তদন্তকারী কর্মকর্তা তার পাঁচ দিনের রিমান্ড আবেদন করলে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার সকালে বাংলাদেশের একটি ফ্লাইটে জামায়াতের ৩৪ সদস্যের একটি প্রতিনিধি দল সপরিবারে মদিনা থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। সে সময় বিমানবন্দরে আগমনী যাত্রীর বাড়তি চাপ থাকায় ট্রলি সংগ্রহের জন্য দীর্ঘ সারি তৈরি হয়েছিল।

অভিযোগ অনুযায়ী, কয়েকজন প্রটোকল সহকারী সারির নিয়ম না মেনে ট্রলি নেওয়ার চেষ্টা করেন। পরে সংশ্লিষ্ট কয়েকজন ব্যক্তি লাগেজ পেতে বিলম্ব হওয়া এবং জমজমের পানি না আসায় উত্তেজিত হয়ে পড়েন। একপর্যায়ে তারা অশোভন আচরণ করেন বলে অভিযোগ করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

৩১ অক্টোবর জামায়াত জোটের ঢাকা-খুলনা-যশোর-কুষ্টিয়া লংমার্চ

২ কোটি ২৩ লাখ টাকা আত্মসাতের মামলায় কারাগারে বিএনপি নেতা

প্রস্তুত আছি, দল চাইলে মেয়র পদে নির্বাচন করব: ইশরাক

জামিন নামঞ্জুরের পর কারাগারে জামায়াত নেতা আখতারুজ্জামান

মেজর (অব.) আখতারের মুক্তি না দিলে রেমিট্যান্স শাটডাউনের হুমকি দিল জামায়াত

জামায়াতের লং মার্চ বাস্তবায়ন কমিটির বৈঠক অনুষ্ঠিত

‘সংস্কার বাতিল করে ব্যাংকের জমিদারি নব্য বিএনপি অলিগার্ক পরিবারের হাতে তুলে দেওয়া হচ্ছে’

‘দলের নারী নেত্রীরা এমন হলে তাদের পুরুষ নেতাদের কী অবস্থা’

সর্বাধিক পঠিত

টেকনাফ থেকে তেঁতুলিয়া পদযাত্রায় ফাহিম মুনতাসির

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে শিবির কর্মীকে মারধর করে চরমনাই, আটক ৪

ঈশ্বরদী সরকারি কলেজে শিবির-ছাত্রদলের তুমুল সংঘর্ষ, কার্যালয় ভাঙচুর

হজ পালনের উদ্দেশে জামায়াত আমির ঢাকা ছাড়বেন কাল

ক্ষোভে নবগঠিত ছাত্রদলের কমিটি থেকে ৩ নেতার পদত্যাগ

জ্বালানি তেলের দাম কমানোর দাবিতে লং মার্চ স্থগিত করল জামায়াত

বিএনপি সরকারে এলে কোরআনের বিরুদ্ধে কোনো আইন করবে না : কায়কোবাদ

সাজাপ্রাপ্ত বিএনপি নেত্রী আইনশৃঙ্খলা সভায়, ওসির দাবি শনাক্ত করা যায়নি

ব্যাংক হিসাব খুলতে লাগবে না টিআইএন

‘গুপ্ত রাজনীতি’ নিষিদ্ধের দাবি বাংলাদেশ ছাত্র জমিয়তের