প্রস্তুত আছি, দল চাইলে মেয়র পদে নির্বাচন করব: ইশরাক

Post Image

দল চাইলে মেয়র পদে নির্বাচন করতে প্রস্তুত আছেন বলে জানিয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তবে দল অন্য কাউকে প্রার্থী করলে তাঁকে জেতাতেও সর্বোচ্চ সহযোগিতা করবেন বলে জানিয়েছেন তিনি।


রোববার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে মেয়র নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন ইশরাক হোসেন।


তিনি বলেন, ‘দলের যেকোনো প্রয়োজনে আমি এগিয়ে আসব। দল যদি মনে করে আমাকে মেয়র নির্বাচনে প্রার্থী করবে কিংবা কোনো কৌশলগত কারণে আমাকে প্রার্থী করা প্রয়োজন, তাহলে আমি প্রস্তুত রয়েছি।’


তিনি আরও বলেন, দল যদি মনে করে অন্য কেউ করবে, আমাকে সর্বোচ্চ সহযোগিতা করতে হবে। আমার ক্যান্ডিডেটকে জিতে আনার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব। সংবাদ সম্মেলনে ঢাকা-৬ এলাকার নাগরিক সমস্যা, যানজট, অটোরিকশা নিয়ন্ত্রণ, বর্জ্য ব্যবস্থাপনা, ড্রেনেজ, সড়কবাতি, ম্যানহোলের ঢাকনা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কথা বলেন তিনি।


ইশরাক জানান, ঢাকা-৬ আসনের কয়েকটি ওয়ার্ডকে ডেঙ্গুর উচ্চঝুঁকির এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব এলাকায় সিটি করপোরেশনের কার্যকর উদ্যোগ প্রয়োজন। পুরান ঢাকার সরু সড়কগুলোতে সড়কবাতির ঘাটতি দূর করার ওপরও গুরুত্ব দেন তিনি।


অটোরিকশা নিয়ন্ত্রণে জোনভিত্তিক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, কিছু এলাকায় রিকশার প্রয়োজন রয়েছে। তাই নিয়ন্ত্রিতভাবে নির্দিষ্টসংখ্যক রিকশা চলাচলের সুযোগ দেওয়া যেতে পারে।


বুড়িগঙ্গা দূষণ প্রসঙ্গে ইশরাক বলেন, কলকারখানা ও বাসাবাড়ির বর্জ্য নদীতে ফেলা বন্ধ করতে হবে। স্যুয়ারেজ ব্যবস্থাপনা উন্নত করে পরিশোধনের পর পানি নদীতে ফেলার ব্যবস্থা করতে হবে।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

৩১ অক্টোবর জামায়াত জোটের ঢাকা-খুলনা-যশোর-কুষ্টিয়া লংমার্চ

২ কোটি ২৩ লাখ টাকা আত্মসাতের মামলায় কারাগারে বিএনপি নেতা

প্রস্তুত আছি, দল চাইলে মেয়র পদে নির্বাচন করব: ইশরাক

জামিন নামঞ্জুরের পর কারাগারে জামায়াত নেতা আখতারুজ্জামান

মেজর (অব.) আখতারের মুক্তি না দিলে রেমিট্যান্স শাটডাউনের হুমকি দিল জামায়াত

জামায়াতের লং মার্চ বাস্তবায়ন কমিটির বৈঠক অনুষ্ঠিত

‘সংস্কার বাতিল করে ব্যাংকের জমিদারি নব্য বিএনপি অলিগার্ক পরিবারের হাতে তুলে দেওয়া হচ্ছে’

‘দলের নারী নেত্রীরা এমন হলে তাদের পুরুষ নেতাদের কী অবস্থা’

সর্বাধিক পঠিত

টেকনাফ থেকে তেঁতুলিয়া পদযাত্রায় ফাহিম মুনতাসির

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে শিবির কর্মীকে মারধর করে চরমনাই, আটক ৪

ঈশ্বরদী সরকারি কলেজে শিবির-ছাত্রদলের তুমুল সংঘর্ষ, কার্যালয় ভাঙচুর

হজ পালনের উদ্দেশে জামায়াত আমির ঢাকা ছাড়বেন কাল

ক্ষোভে নবগঠিত ছাত্রদলের কমিটি থেকে ৩ নেতার পদত্যাগ

জ্বালানি তেলের দাম কমানোর দাবিতে লং মার্চ স্থগিত করল জামায়াত

বিএনপি সরকারে এলে কোরআনের বিরুদ্ধে কোনো আইন করবে না : কায়কোবাদ

সাজাপ্রাপ্ত বিএনপি নেত্রী আইনশৃঙ্খলা সভায়, ওসির দাবি শনাক্ত করা যায়নি

ব্যাংক হিসাব খুলতে লাগবে না টিআইএন

‘গুপ্ত রাজনীতি’ নিষিদ্ধের দাবি বাংলাদেশ ছাত্র জমিয়তের