ব্যাংক হিসাব খুলতে লাগবে না টিআইএন

Post Image

ব্যাংক হিসাব খোলা ও কিছু নির্দিষ্ট দলিল সম্পাদনের ক্ষেত্রে কর শনাক্তকরণ নম্বর বা টিআইএন জমা দেওয়ার বাধ্যবাধকতা তুলে দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে সাধারণ করদাতাদের স্বস্তি দিতে করমুক্ত আয়ের সীমা বাড়িয়ে চার লাখ টাকা করার প্রস্তাব করেছেন সরকারপ্রধান।

আজ সোমবার জাতীয় সংসদে অর্থবিল পাসের দিনে বিশেষ বক্তৃতায় প্রধানমন্ত্রী এই ঘোষণা ও প্রস্তাব তুলে ধরেন।

তিনি অর্থমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে বলছিলেন, বাজেটে শিক্ষার্থীসহ কয়েকটি ক্ষেত্রে ব্যাংক হিসাব খোলার জন্য টিআইএন দাখিলের বাধ্যবাধকতা রাখা হয়েছিল। এছাড়া বণ্টননামা দলিল রেজিস্ট্রেশন ও সম্পত্তির দলিল মিউটেশনের ক্ষেত্রেও টিআইএন দাখিলের বিধান করার প্রস্তাব ছিল। যেহেতু এই নিয়মগুলো নিয়ে জনমনে বিভ্রান্তি দেখা দিয়েছে, তাই তিনি এই বাধ্যবাধকতা প্রত্যাহার করার জন্য অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর প্রতি অনুরোধ জানান।

অপরদিকে বাজেটে আগে ব্যক্তি করদাতাদের করমুক্ত আয়ের সীমা ৩ লাখ ৭৫ হাজার টাকা প্রস্তাব করা হলেও প্রধানমন্ত্রী তা আরও ২৫ হাজার টাকা বাড়িয়ে চার লাখ টাকা করার নতুন প্রস্তাব দেন। ফলে করদাতারা অতিরিক্ত আয়ের ওপর করছাড়ের বড় সুযোগ পাবেন।

সংসদে নিজের বক্তব্য উপস্থাপন করতে গিয়ে প্রধানমন্ত্রী জানান, সরকার এমন একটি রাজস্ব ইকোসিস্টেম গড়ে তুলতে চায় যেখানে করদাতারা স্বতঃস্ফূর্তভাবে কর দিয়ে দেশের উন্নয়নে অংশীদার হবেন এবং গর্ব বোধ করবেন। ব্যক্তি করদাতাদের করভার কিছুটা লাঘব করে তাদের স্বস্তি দেওয়ার লক্ষ্যেই এই সিদ্ধান্ত বলে তিনি মন্তব্য করেন।

একই ধারাবাহিকতায় আগামী করবর্ষগুলোর করমুক্ত আয়ের সীমা পুনর্বিন্যাস করার প্রস্তাব দিয়ে তিনি বলছিলেন, ২০২৬-২৭ কর বছরের জন্য করমুক্ত আয়ের সীমা চার লাখ টাকা, ২০২৮-২৯ এবং ২৯-৩০ কর বছরের জন্য সাড়ে চার লাখ টাকা এবং ২০৩০-৩১ কর বছরের জন্য এই সীমা বাড়িয়ে পাঁচ লাখ টাকা করা হোক।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

হাসনাত আবদুল্লাহর কাছে ভোটে হারা সেই জসিমের দলের পদ স্থগিত

‘ভিপি নুরের নির্দেশ, ৫ লাখ টাকার কম হবে না’, আলোচিত সেই নেতা কারাগারে

‘ছাত্রদলে কোনো ছাত্র নেই’: সালমান মুক্তাদিরের মন্তব্যের জবাব দিলেন নাসির

সাইবার আইনের নামে জনগণের কণ্ঠ রোধ মেনে নেওয়া হবে না

শাহবাগে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা, ৫ মাস পর প্রতিবেদন জমা দিল তদন্ত কমিটি

ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু

ভারতীয় মাদ/কসহ ধরা পড়েও শাস্তি পাননি রাবি ছাত্রদল নেতা হাসিব

রাবিতে সাংবাদিকদের হামলার ঘটনায় দ্রুত তদন্ত ও বিচার চায় সিজেপি

সর্বাধিক পঠিত

ঢাকা দক্ষিণ এনসিপির আহ্বায়ক ইসহাক, সদস্য সচিব শাহরিয়ার

ফজলুর রহমানকে ডেকেছেন প্রধানমন্ত্রী

বিএনপি নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

সিন্ডিকেটে দেশের মানুষকে জিম্মি করে ফেলা হয়েছে: শিবির সভাপতি

গত ৫২-৫৪ বছরেও দেশের মানুষের চাওয়া-পাওয়া পূরণ হয়নি

রাশেদের আক্রমণের মুখে তুষার বললেন, ‘কোথায় বিয়ে করেছি’

রেজাল্টের আগ পর্যন্ত ভালো কি মন্দ হচ্ছে তা বলবো না: মুফতি ফয়জুল করিম

সিলেটের নতুন জেলা প্রশাসক রেজা হাসান

হেলমেট-চাপাতির রাজনীতি টিকবে না: আসিফ আকবর

শাহজালাল বিমানবন্দরে লাগেজ নিয়ে জামায়াতের ৪ এমপির ভোগান্তি