বারিধারায় গাড়িচাপায় নির্মাণশ্রমিক নিহত: ১৭ বছরের কিশোরের জামিন আবেদন নাকচ

Post Image

রাজধানীর বারিধারায় গাড়িচাপায় ফুটপাতে বসে থাকা নির্মাণশ্রমিক মেহেদী হাসান মিম নিহতের ঘটনায় করা মামলায় ১৭ বছর বয়সী কিশোরের জামিন আবেদন নাকচ করেছেন আদালত। ঢাকার শিশু আদালত-৮-এর বিচারক মো. আব্দুল মোক্তাদির শুনানি শেষে এ আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ শরীফ উদ্দিন মামুন বিষয়টি জানিয়েছেন।

শুনানির সময় বিচারক বলেন, ওই ঘটনায় কিশোরটি খুব দ্রুত জামিনে বেরিয়ে গেলে সমাজে নেতিবাচক বার্তা যেতে পারে। একই সঙ্গে শিশুদের জন্যও এটি ইতিবাচক বার্তা হবে না বলে মন্তব্য করেন তিনি।

মামলার তথ্য অনুযায়ী, মঙ্গলবার বিকেলে রাজধানীর বারিধারা কূটনৈতিক এলাকার ১ নম্বর সড়কের ফুটপাতে বসে বিশ্রাম নিচ্ছিলেন ২৪ বছর বয়সী নির্মাণশ্রমিক মেহেদী হাসান মিম। এ সময় দ্রুতগতির একটি ব্যক্তিগত গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়।

দুর্ঘটনার পর মেহেদীকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সময় উপস্থিত লোকজন গাড়িটির চালকের আসনে থাকা এক কিশোরকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। পরে জিজ্ঞাসাবাদ শেষে ওই রাতেই তাকে তার চাচার জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

 

এ ঘটনায় নিহত মেহেদীর ভাই মোক্তাদীর ইসলাম বুধবার গুলশান থানায় মামলা করেন। মামলায় কিশোরটির পরিবারের নিয়মিত গাড়িচালক আকাশ মারককে আসামি করা হয়। তবে গাড়ি চালানোর সময় ঘটনাস্থলে থাকা কিশোরটির নাম মামলায় উল্লেখ করা হয়নি।

 

এ বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হলে বুধবার পুলিশ ওই কিশোরকে গ্রেপ্তার করে। পরে তাকে আদালতে হাজির করা হয়।

 

মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক আরেফীন ইসলাম কিশোরটিকে কিশোর উন্নয়ন কেন্দ্রে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নাকচ করে দেন।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

রাষ্ট্রপতি জন্য দোয়া ও মিলাদের মঞ্চে নৃত্যানুষ্ঠান, ভিডিও ভাইরাল

ভাড়ায় লোক এনে ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের তুমুল সংঘর্ষ

আপনাদের প্রশাসনিক ব্যর্থতার খেসারত কেন দেবে তরুণরা: সাদিক কায়েম

দাম বাড়লো এলপিজির

বারিধারায় গাড়িচাপায় নির্মাণশ্রমিক নিহত: ১৭ বছরের কিশোরের জামিন আবেদন নাকচ

১০০ জনে ৩৬ জন বেকার, শূণ্য পদ ৭৭ হাজার, অথচ তিন বছর ধরে বিজ্ঞপ্তি নেই এনটিআরসিএর

মেজর আখতারুজ্জামানকে গ্রেপ্তার ও অপমানের নিন্দা জামায়াত আমিরের

দক্ষিণ এশিয়ার সেরা ১০ বিমানবন্দরে নেই শাহজালাল, কেন নেই—প্রশ্ন সাদিক কায়েমের

সর্বাধিক পঠিত

তানযীমুল উম্মাহ মাদরাসার দাখিল পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠিত

যারা গণভোট মানবেন না, তারা মুনাফেক : শিশির মনির

শাপলা চত্বরে গণহত্যার বিচার দাবিতে শিবিরের মানববন্ধন

ফুটপাত উচ্ছেদে অভিযানে বিএনপির দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া

নতুন মহাপরিচালকের জন্য শুভ কামনা

শিক্ষামন্ত্রীকে ভাষা ঠিক করতে বললেন জুলাইযোদ্ধা মেহনাজ

নুসরাতের মনোনয়নপত্র গ্রহণ করতে ইসিকে হাইকোর্টের নির্দেশ

স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

এসি রুমে বসে জনগণের সমস্যা বোঝা যায় না: সংসদে হাসনাত আবদুল্লাহ

সংখ্যালঘু নির্যাতন সহ্য করব না, প্রয়োজনে মন্ত্রিত্ব ছাড়ব: ধর্মমন্ত্রী