গোপালগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের (জিওপি) সভাপতি মহসিন শেখের ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এটির অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে। তাছাড়াও, সম্প্রতি জেলাটির বিভিন্ন জায়গায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটিয়েছে তারা। এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গণ অধিকার পরিষদ।
দলটি বলছে, ‘কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা লগি-বৈঠা ও দেশীয় অস্ত্র নিয়ে গোপালগঞ্জের বিভিন্ন স্থানে যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে তা আইনগত ভাবে দন্ডনীয় অপরাধ। নিষিদ্ধ আওয়ামী লীগ যদি মনে করে এই ধরনের তাণ্ডব চালিয়ে রাজনীতিতে ফিরে আসবে তা হলে ভুল করবে।’
আজ সোমবার (১৬ নভেম্বর) গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক ইঞ্জি. সৈয়দ মাহবুবুর রহমানের পাঠানো এক যৌথ বিবৃতিতে দলের সভাপতি নুরুল হক ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) হাসান আল মামুন এসব মন্তব্য করেন।
বিবৃতিতে বলা হয়, “১৫ই নভেম্বর গোপালগঞ্জ জেলা গণঅধিকার পরিষদ এর সভাপতি মহসিন শেখের ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দিয়েছে নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের সন্ত্রাসীরা। এছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন স্থানে ভাংচুর, অগ্নিসংযোগ ও পুলিশের উপর হামলা করে নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এই ন্যক্কারজনক হামলা ও সহিংসতার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন গণঅধিকার পরিষদ এর সভাপতি নুরুল হক ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) হাসান আল মামুন।”
এতে বলা হয়, “কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা লগি-বৈঠা ও দেশীয় অস্ত্র নিয়ে গোপালগঞ্জের বিভিন্ন স্থানে যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে তা আইনগত ভাবে দন্ডনীয় অপরাধ। নিষিদ্ধ আওয়ামী লীগ যদি মনে করে এই ধরনের তান্ডব চালিয়ে রাজনীতিতে ফিরে আসবে তাহলে ভুল করবে।”
সবশেষে বলা হয়, “সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িতদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় আনতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন গণঅধিকার পরিষদের (জিওপি)।”