সোনা জেতার লক্ষ্য লিটনের

Post Image

ক্রিকেটে বাংলাদেশ মেয়েদের এশিয়ান গেমসের যাত্রা শেষ হয়েছে। এবার শুরু করতে যাচ্ছে পুরুষ দল। এ উদ্দেশে আগামীকাল দেশ ছাড়বে লিটন দাসের দল। দেশ ছাড়ার আগে লিটন দাস জানালেন, সোনা জেতার লক্ষ্য নিয়েই যাচ্ছেন তারা। 

মিরপুরে লিটন বলছিলেন, 'অন্য সিরিজ খেলি ট্রফি জেতার জন্য। গেমসে মজা হলো গোল্ড মেডেল জেতা যায়। আমাদের দলের সবার টার্গেট সেরা হওয়া।'

'প্রত্যাশা তো সবাই করবে। আমিও তো প্রত্যাশা নিয়েই যাব। একটা জিনিস বলতে পারি, খেলোয়াড়দের এই টুর্নামেন্ট নিয়ে অনেক আগ্রহ। এই টুর্নামেন্ট সবসময় আসে না, খুব কম হয়। সবাই তাই রোমাঞ্চিত।'-যোগ করেন তিনি।

প্রথমবার এশিয়ান গেমসে খেলতে যাওয়ার কারণে রোমাঞ্চিত লিটন, 'এই প্রথম আমি এশিয়ান গেমসে খেলব। জাতীয় দলকে তো সার্ভ করছিই, এরকম মঞ্চে খেলা এটাও বড় জিনিস। সবসময় আপনি ট্রফি জিতবেন, তবে এখানে জিতলে স্বর্ণের বিষয় থাকে। এটা একটা বড় স্বপ্ন। সব খেলোয়াড়ই এক্সাইটেড।'

এদিকে এশিয়ান গেমসে যাওয়ার আগে নিজেরা ভাগ হয়ে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। যে কারণে প্রস্তুতি ভালো হয়েছে দাবি করলেন লিটন, 'প্রস্তুতি খুব ভালো হয়েছে। দুইটা প্র্যাকটিস ম্যাচ খেললাম। টার্গেট একটাই, ফাইনাল খেলা, ফাইনাল জেতা।'

সর্বশেষ খবর

সোনা জেতার লক্ষ্য লিটনের

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিচ্ছেন মেসি

বিশ্বকাপে খেলবে বাংলাদেশ যুব হকি দল

আইসিসি-বিসিবির দ্বন্দ্বসহ তদন্ত প্রতিবেদনে কী কী পাওয়া গেল

টি টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল

অ্যাশেজের আগেই টেস্টকে বিদায় জানাতে পারেন স্মিথ

এআইইউবি ক্রিকেট টুর্নামেন্টে ২৯ রানের সহজ জয় এমকেসির

সালাউদ্দিনের সঙ্গে আমার কোনো ঝামেলা নেই: সুজন

সর্বাধিক পঠিত

মেসির সাত মিনিটের মাস্টারক্লাস!

৩৫ রানেই ৩ উইকেট নেই বাংলাদেশের

বাংলাদেশ ক্রিকেটের ‘নিভৃত অভিভাবক’ আসগর আর নেই

বিশ্বকাপ বিতর্কে নতুন মোড়, আর্জেন্টিনার বিরুদ্ধে ‘ষড়যন্ত্রকারীদের’ তালিকা প্রকাশ

মোস্তাফিজের পরিবর্তে আইপিএল খেলে বিপদে তারকা

কোচ হিসেবে সরফরাজকেই সেরা পছন্দ শাহিন আফ্রিদির

এবার নাসুমের বিরুদ্ধেই অভিযোগ আনল সিলেট টাইটান্স

নারী কাবাডি দলের ব্রোঞ্জ জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

১৫ বছর পর বাংলাদেশে ওয়ানডে খেলবে অস্ট্রেলিয়া

তামিম সভাপতি হওয়াটা ক্রিকেটারদের জন্য ইতিবাচক দিক: মিরাজ