৯ ফেব্রুয়ারি জাতির উদ্দেশে ভাষণ দেবেন জামায়াত আমির

Post Image

নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে আগামী ৯ ফেব্রুয়ারি রাত ৯টায় জাতির উদ্দেশে একটি গুরুত্বপূর্ণ ভাষণ প্রদান করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এই ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের মাধ্যমে সম্প্রচারের জন্য নির্বাচন কমিশনের অনুমতি চেয়েছে দলটি।

বুধবার গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জামায়াতের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের এ তথ্য জানান।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদ বাস্তবায়নে গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ প্রেক্ষাপটে বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি দায়িত্বশীল রাজনৈতিক সংগঠন হিসেবে জনগণের প্রত্যাশা ও আকাঙ্ক্ষা পূরণে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ

এই ধারাবাহিকতায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে আগামী ৯ ফেব্রুয়ারি রাত ৯টায় জাতির উদ্দেশে একটি গুরুত্বপূর্ণ ভাষণ প্রদান করবেন।

ওই ভাষণটি রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের মাধ্যমে সম্প্রচারের জন্য গতকাল মঙ্গলবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনার বরাবর আনুষ্ঠানিকভাবে অনুমতি প্রার্থনা করে আবেদন দাখিল করা হয়েছে।

আমরা আশা করছি, প্রধান নির্বাচন কমিশনার জামায়াত আমির ভাষণটি নির্ধারিত সময়ে সম্প্রচারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে অনুমোদন প্রদান করবেন।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ক্ষোভ উগরে দিলেন সাদিয়া আয়মান

রাড্ডা হাসপাতালে ভাঙচুর চালায় যুবদল-ছাত্রদল নেতারা

বিএনপি নেতার ছেলে ছাত্রদল নেতা তাওকিরের চাইনিজ কুড়াল হাতে ভিডিও ভাইরাল

চাঁদাবাজির পর এবার গরিব শিশুদের টিকাও লুট করেছে বিএনপি: আসিফ মাহমুদ

ব্রিটিশ বিরোধীদের বাদ দিতে শুরু হয় চাকরির ভেরিফিকেশন, প্রাথমিকে বাদ দেওয়ার এমন নজির অতীতে নেই

শরীয়তপুরে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে চুরি, ৫টি তালা ভেঙে মালামাল লুট

আমি দেশে থাকলে সাহসের জন্য এই তরুণকে জড়িয়ে ধরতাম: শহিদুল আলম

বিএনপি সরকারের প্রশ্রয়ে কিছু নব্য জমিদারের উত্থান ঘটেছে: সাদিক কায়েম

সর্বাধিক পঠিত

চাঁদাবাজি ও দখল বাণিজ্য বিরোধেই স্বেচ্ছাসেবক দল নেতা মুছাব্বির খুন: ডিবি

‘আমার আসনেই যদি ভয় দেখানো হয়, অন্যদের আসনে কী অবস্থা বুঝে নেন’

ঐকমত্য কমিশন ঐক্যের বদলে ‘অনৈক্যে’ প্রতিষ্ঠা করার অভিযোগ সালাহউদ্দিনের

বোরহানউ‌দ্দি‌নে বিএন‌পি–জামায়াত সংঘর্ষ, আহত ২৭

গোপালগঞ্জে শিবিরের কেন্দ্রীয় নেতাসহ তিনজনের ওপর হামলা, মোটরসাইকেলে আগুন

জামায়াত সরকারে এলে মন্ত্রিসভায় থাকবে উল্লেখযোগ্য সংখ্যক নারী

৯ ফেব্রুয়ারি জাতির উদ্দেশে ভাষণ দেবেন জামায়াত আমির

বিএনপিতে যোগ দিলেন এনসিপির সাবেক নেতা আরশাদুল

নারী আসনে জুলাই শহীদ জাবিরের মাকে মনোনয়ন দিচ্ছে জামায়াত

আমরা দুর্নীতি করব না, কাউকে করতেও দিব না