বোরহানউ‌দ্দি‌নে বিএন‌পি–জামায়াত সংঘর্ষ, আহত ২৭

Post Image


ভোলার বোরহানউ‌দ্দি‌নে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে বিএন‌পি ও জামায়াতের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ২৭ নেতা-কর্মী আহত হয়েছেন।

শনিবার সকাল ৮টার দিকে উপজেলার টবগী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চৌকিদার বাড়ির সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পরে যৌথ বাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৮টার দিকে জামায়াত ইসলামের একটি প্রচারণা দল ভোট চাইতে চৌকিদার বাড়ির সামনে শ্লোগান দেয়। এসময় ওই বাড়ির বিএন‌পি কর্মী মোঃ আইয়ুব শ্লোগান দেওয়ার চেষ্টা বাধা দিলে দুইপক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায় উত্তেজনা সংঘর্ষে রূপ নিলে প্রায় অর্ধঘণ্টা ধরে ধাওয়া-পাল্টা ধাওয়ার এবং সংঘর্ষের মধ্যে উভয়পক্ষের মোট ২০ জন আহত হন।

আহতদের মধ্যে জামায়াত সমর্থিতরা হলেন: মোঃ ফয়জুল্লাহ, মোঃ ইমন, মোঃ শাহ আলম, মোঃ রাতুলসহ ১২ জন। বিএন‌পি সমর্থিতরা হলেন: মোঃ আইয়ুব, শিমু আকতার, কহেনুর আক্তার, মোঃ শামীমসহ ১৫ জন।

বিএন‌পি সমর্থিত কর্মী আহত মোঃ আইয়ুব বলেন, তিনি সকালে মাঠে কাজ করতে বাড়ি থেকে বের হওয়ার সময় জামায়াত কর্মীরা বাড়িতে ঢুকতে চাইলে তিনি বলেন, “বাড়িতে কোনো পুরুষ নেই, মহিলাদের মধ্যে যাওয়ার প্রয়োজন নেই, আপনি পুরুষ থাকলে আসবেন।” এতে জামায়াত কর্মীরা উত্তেজিত হয়ে জোর করে বাড়িতে ঢুকতে চেষ্টা করে। বাধা দিলে তারা ঘর ভাঙচুর করে। পরে তিনি চিৎকার দিলে পার্শ্ববর্তী বাড়ির বিএন‌পি কর্মীরা তাকে উদ্ধার করেন।

বোরহানউ‌দ্দিন উপজেলা বিএন‌পির সদস্য সচিব কাজী আজম জানান, জামায়াতের হামলায় তাদের অন্তত ১৫ নেতা-কর্মী আহত হয়েছেন।

জামায়াত সমর্থিত ভোলার ২ আসনের প্রধান নির্বাচন পরিচালক মাওঃ মাকছুদুর রহমান বলেন, তারা চৌকিদার বাড়িতে নির্বাচনী লিফলেট বিতরণ করার সময় বিএন‌পি কর্মীরা পূর্বপরিকল্পিতভাবে তাদের উপর হামলা চালায়। এতে তাদের ১২ নেতা-কর্মী আহত হয়েছেন।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

‘ক্ষমতায় থাকবে বিএনপি সরকার, কোন হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না’

তুরস্কের প্রতিনিধি দলের সঙ্গে জামায়াতের মহিলা বিভাগের সাক্ষাৎ

নিউইয়র্কে দলের নেতাকর্মীদের কাছেই হেনস্তায় শিকার শামা ওবায়েদ

স্বাস্থ্যসেবা কেন্দ্র গুড়িয়ে দেয়া নিয়ে তাসনিম জারার প্রশ্ন

ফ্যাসিবাদী শক্তিকে আর কোনোদিন রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

২৬ সদস্যের ১২ জনই ছাত্রলীগ নেতা

‘কলেজে নবীনবরণের অনুমতি দেয়নি, দাবার চাল উল্টো দিয়ে ছাত্রশিবির করছে গণজমায়েত’

প্রাথমিক শিক্ষক নিয়োগে বাদ পড়ার সুস্পষ্ট ব্যাখ্যা জনসম্মুখে প্রকাশসহ ৫ দাবি প্রার্থীদের

সর্বাধিক পঠিত

দলীয় এমপিদের দুই দিনের প্রশিক্ষণ দিচ্ছে বিএনপি

শেরে বাংলা এ কে ফজলুল হক অন্যায়ের বিরুদ্ধে আপসহীন সংগ্রামের প্রতীক

বঞ্চিত হচ্ছেন এমপিরা সংসদে হাসনাত আব্দুল্লাহর ক্ষোভ

আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান ও শফিকুর রহমান

সামাজিক মাধ্যমে ভাইরাল আ'লীগ নেতার চিঠি, কী লিখেছেন প্রধানমন্ত্রীকে?

চাঁদাবাজি ও দখল বাণিজ্য বিরোধেই স্বেচ্ছাসেবক দল নেতা মুছাব্বির খুন: ডিবি

গোপালগঞ্জে শিবিরের কেন্দ্রীয় নেতাসহ তিনজনের ওপর হামলা, মোটরসাইকেলে আগুন

‘আমার আসনেই যদি ভয় দেখানো হয়, অন্যদের আসনে কী অবস্থা বুঝে নেন’

বোরহানউ‌দ্দি‌নে বিএন‌পি–জামায়াত সংঘর্ষ, আহত ২৭

ঐকমত্য কমিশন ঐক্যের বদলে ‘অনৈক্যে’ প্রতিষ্ঠা করার অভিযোগ সালাহউদ্দিনের