জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবি ছাত্রশিবিরের

Post Image

জ্বালানি তেলের দাম লিটারপ্রতি একলাফে ২০ টাকা বাড়ানোর অযৌক্তিক ও গণবিরোধী সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সোমবার (২১ সেপ্টেম্বর) এক যৌথ বিবৃতিতে কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ এই দাবি জানান।

বিবৃতিতে তারা বলেন, গত ফেব্রুয়ারিতে বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পর গত সাত মাসে জ্বালানি তেলের তৃতীয় দফা মূল্যবৃদ্ধি করা হলো। গত ১৮ এপ্রিল প্রথম দফায় প্রতি লিটার ডিজেলের দাম ১৫ টাকা এবং জুনে দ্বিতীয় দফায় পেট্রোল ও অকটেনের দাম ৫ টাকা করে বাড়ানোর পর, গতকাল কোনো প্রকার পূর্বঘোষণা ছাড়াই একতরফাভাবে একলাফে আরও ২০ টাকা করে দাম বাড়ানো হলো। দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ যখন নিত্যদিনের ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছে, তখন সরকারের এ ধরনের দায়িত্বহীন সিদ্ধান্ত জনদুর্ভোগ আরও বাড়াবে এবং নিম্ন ও মধ্যবিত্ত মানুষের আয়-ব্যয়ের ভারসাম্য আরও বিনষ্ট করবে। 

তারা বলেন, আন্তর্জাতিক বাজারের অস্থিরতার দোহাই দিয়ে বারবার তেলের দাম বাড়িয়ে সরকারি সংস্থার আর্থিক চাপ সামাল দেয়ার চেষ্টা কোনোভাবেই জনকল্যাণমূলক নীতি হতে পারে না। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বিপিসির অভ্যন্তরীণ বিশৃঙ্খলা, দুর্নীতি ও অব্যবস্থাপনা এবং জ্বালানি খাতের সিন্ডিকেটের দৌরাত্ম্য রোধে সরকার কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে। নিজেদের নীতিগত ও ব্যবস্থাপনাগত ব্যর্থতার দায় জনগণের ওপর চাপিয়ে দিয়ে জ্বালানি তেলের দাম বাড়ানো সরকারের দায়িত্বহীনতারই বহিঃপ্রকাশ। জনগণের দুর্ভোগের কথা বিবেচনা না করে বারবার মূল্যবৃদ্ধির মাধ্যমে সরকারের ব্যর্থতার খেসারত জনগণকে দিতে হচ্ছে।

তারা অনতিবিলম্বে এই গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করে তেলের দাম সহনীয় পর্যায়ে সমন্বয় করার দাবি জানান। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, জনগণের পিঠ দেয়ালে ঠেকে গেছে। সরকার যদি জনস্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দ্রুত এই বর্ধিত মূল্য প্রত্যাহার না করে, তবে দেশের ছাত্রসমাজ ও সাধারণ জনগণ রাজপথে নেমে তীব্র গণআন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

৭ মাসেই ১৫ বছরের ফ্যাসিবাদী শাসনের পথে সরকার: শিবির সভাপতি

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবি ছাত্রশিবিরের

তেলের দাম বাড়তেই ভাইরাল রাশেদ খানের সেই পুরোনো পোস্ট

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন: জামায়াত প্রার্থীর পক্ষে মনোনয়ন সংগ্রহ

‘চার দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল, প্রথম স্ত্রীর একদিন’

এমপি নজরুলের বিরুদ্ধে করা মামলায় তদন্ত প্রতিবেদন ২২ অক্টোবর

ঢাবি ক্যান্টিনে খাবার, বিল বকেয়া—অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে

মিরসরাইয়ে অসহায় বিধবা ও এতিম সন্তানদের পাশে জামায়াত, বসতঘর সংস্কারে সহায়তা

সর্বাধিক পঠিত

টাকা নেবেন তাগো, ভোট দেবেন হাঁসো: রুমিন ফারহানা

ইনকিলাব কালচারাল সেন্টারের দায়িত্ব ছাড়ার কারণ জানালেন জুমা

বিভেদ ভুলে দেশ রক্ষায় জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জামায়াত আমিরের

‘সংখ্যালঘু মানুষের স্বার্থ রক্ষায় বিএনপির রেকর্ড সবচেয়ে ভালো’

আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি: নাহিদ ইসলাম

সংকট সমাধান না হলে মন্ত্রীদের দায়িত্ব ছাড়ার আহ্বান

প্রধান নির্বাচন কমিশনকে পাটওয়ারীর কড়া হুঁশিয়ারি

‘২৮ দিন পর পিটিয়ে বের করে দেব’ বলা চবি ছাত্রদল নেতা শোকজ কেন্দ্রীয় সংগঠনের

মানুষের আইনের কবর রচনা করে কোরাআনের আইন প্রতিষ্ঠার দাবি জামায়াত এমপির

লক্ষীপুরের রামগঞ্জে চুরি হওয়া গরু বিএনপি নেতার গোয়ালঘর থেকে উদ্ধার