মিরসরাইয়ে অসহায় বিধবা ও এতিম সন্তানদের পাশে জামায়াত, বসতঘর সংস্কারে সহায়তা

Post Image

চট্টগ্রামের মিরসরাইয়ে অসহায় এক বিধবা নারী ও তার এতিম সন্তানদের থাকার বসতঘর সংস্কারের জন্য গৃহনির্মাণ সামগ্রী হিসেবে ঢেউ টিন ও প্রয়োজনীয় উপকরণ প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সোমবার দুপুরে জোরারগঞ্জ থানার ৭ নম্বর কাটাছড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ফতেহ আলী মাঝি বাড়ির কামরুলের বিধবা স্ত্রী ও এতিম সন্তানদের বসতঘর পুনর্নির্মাণ ও সংস্কারের জন্য এসব সামগ্রী হস্তান্তর করা হয়। ৭ নম্বর কাটাছড়া ইউনিয়ন জামায়াতের উদ্যোগে এই মানবিক সহায়তার আয়োজন করা হয়।

টিন ও গৃহনির্মাণ সামগ্রী বিতরণকালে প্রধান অতিথি মিরসরাই উপজেলা জামায়াতের আমির মো. নুরুল কবির। এ সময় আরো উপস্থিত ছিলেন ৭ নম্বর কাটাছড়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. নুর হোসেন, ৩ নম্বর ইউনিয়ন জামায়াতের যুব বিভাগের সম্পাদক মো. শরীফসহ স্থানীয় নেতা সোহাগ, আরিফ এবং জামায়াতের অন্যান্য নেতাকর্মীরা।

প্রধান অতিথির বক্তব্যে মো. নুরুল কবির বলেন, জামায়াতে ইসলামী একটি নিবেদিত মানবিক সংগঠন। ইসলামের আলোয় উদ্বুদ্ধ হয়ে সর্বদা মানবতার কল্যাণে জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। আগামী দিনে এ ধরনের মানবিক ও কল্যাণমুখী কর্মকাণ্ড যাতে আরও বড় পরিসরে পরিচালনা করা যায়, সে জন্য তিনি উপস্থিত সবার নিকট আন্তরিক দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেন।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন: জামায়াত প্রার্থীর পক্ষে মনোনয়ন সংগ্রহ

‘চার দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল, প্রথম স্ত্রীর একদিন’

এমপি নজরুলের বিরুদ্ধে করা মামলায় তদন্ত প্রতিবেদন ২২ অক্টোবর

ঢাবি ক্যান্টিনে খাবার, বিল বকেয়া—অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে

মিরসরাইয়ে অসহায় বিধবা ও এতিম সন্তানদের পাশে জামায়াত, বসতঘর সংস্কারে সহায়তা

গভীর রাতে জ্বালানি তেলের দাম বাড়ানো জনগণের সঙ্গে প্রহসন

জ্বালানি তেলের দাম বাড়ায় মানুষের টিকে থাকা কঠিন হবে: খেলাফত মজলিস

দেশ চালাতে না পারলে সরে দাঁড়ান: সরকারকে ডাকসু ভিপি

সর্বাধিক পঠিত

মোহাম্মদপুরের শারীরিক শিক্ষা কলেজ কেন্দ্রে ভোট দিলেন মামুনুল হক

জাপার সঙ্গে জোটে যাওয়া নিয়ে যা জানালো ইসলামী আন্দোলন বাংলাদেশ

ট্রান্সফরমার চুরির মামলায় গ্রেফতার, স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার

কোনো দলের নয়, জনগণের সরকার গঠনে ভোট দিন : জামায়াত আমির

টাকা নেবেন তাগো, ভোট দেবেন হাঁসো: রুমিন ফারহানা

ক্ষমতায় গেলে পাচার অর্থ খুঁজে বের করে রাষ্ট্রীয় তহবিলে ফেরত আনা হবে

ইনকিলাব কালচারাল সেন্টারের দায়িত্ব ছাড়ার কারণ জানালেন জুমা

‘এক হাসিনা যাওয়ার পর আরেক হাসিনা আসার প্রস্তুতি চলছে’

আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি: নাহিদ ইসলাম

‘সংখ্যালঘু মানুষের স্বার্থ রক্ষায় বিএনপির রেকর্ড সবচেয়ে ভালো’