জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি যাত্রী কল্যাণ সমিতির

Post Image


আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমার সময়ে মধ্যরাতে বাড়ানো জ্বালানি তেলের মূল্য প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

আজ সোমবার সকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানান সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী।

বিবৃতিতে বলা হয়, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম এখন নিম্নমুখী। এর মধ্যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মূল্যস্ফীতি বৃদ্ধি এবং জ্বালানি সংকটে বিভিন্ন কলকারখানা বন্ধের কারণে বেকারত্ব বৃদ্ধির মধ্য দিয়ে দেশে চরম অস্থিরতা বিরাজ করছে।

এ অবস্থায় নতুন সরকার সংকট মোকাবিলায় দেশের মানুষের পাশে দাঁড়ানোর পরিবর্তে দায়িত্ব গ্রহণের সাত মাসের মাথায় দুই দফা জ্বালানির মূল্যবৃদ্ধি করেছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। এর ফলে যাতায়াত, যোগাযোগ, পণ্য ও যাত্রী পরিবহনসহ শিল্প উৎপাদনে ভাড়া ও মূল্য উস্কে দেয়া হয়েছে বলেও দাবি করা হয়।

এ ধরনের সিদ্ধান্ত থেকে ফিরে এসে জরুরি ভিত্তিতে জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার করে পূর্বের মূল্য বহাল রাখার দাবি জানিয়েছে সংগঠনটি।

বিবৃতিতে আরও বলা হয়, সরকার জনস্বার্থে কোথাও ব্যবসা করবে, কোথাও ভর্তুকি দেবে-এটাই বাস্তবতা। দেশের চরম আর্থিক সংকটের এই সময়ে জ্বালানি খাতে ভর্তুকি দিয়ে অর্থনীতি সচল রাখা এবং মূল্যস্ফীতি কমানোর মাধ্যমে সংকটাপন্ন জনগণের পাশে থাকা সরকারের দায়িত্ব বলে উল্লেখ করেন যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

‘বেতন বাড়লেও তেলের দাম ও মূল্যস্ফীতি পিষে ফেলবে নিম্ন-মধ্যবিত্তকে’

জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি যাত্রী কল্যাণ সমিতির

আলোচনা না করে’ জ্বালানি তেলের দাম বাড়ানোয় সব খাতে বাড়তি চাপ তৈরি হবে: বিসিআই সভাপতি

সংসদ সদস্য নজরুলকে গ্রেফতারে স্পিকারকে চিঠি পাঠাচ্ছে পুলিশ

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

লিটারে ২০ টাকা বাড়ল জ্বালানি তেলের দাম

পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে

সমালোচনার মুখে অবশেষে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী

সর্বাধিক পঠিত

জামায়াতের ব্যতিক্রমধর্মী কর্মসূচি ‘ইচ্ছে পূরণ’

দেশের মানুষ এখন স্বস্তির নিঃশ্বাস নিচ্ছে: ভোলায় স্পিকার

ইসলামি বক্তা মিসবাহের দশম স্ত্রী হতে চান কনটেন্ট ক্রিয়েটর অ্যাথিনা

নারীর নিরাপত্তা বিধানকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঈদে লঞ্চযাত্রা নিশ্চিত করতে টিকিট কাউন্টারে ভিড়

বাংলাদেশে যেকোনো বিদেশি হস্তক্ষেপ প্রত্যাখ্যান করবে চীন

নতুন পে স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠক আজ, আলোচনায় যেসব ইস্যু

হঠাৎ রাজধানীজুড়ে পুলিশের কড়া সতর্কতা

ঢাকা-দিল্লির মধ্যে ‘পুরোদমে’ ভিসা কার্যক্রমে ফেরার উদ্যোগ