দেশের মানুষ এখন স্বস্তির নিঃশ্বাস নিচ্ছে: ভোলায় স্পিকার

Post Image

জাতীয় সংসদের স্পিকার ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, দেশের মানুষ এখন স্বস্তির নিশ্বাস নিচ্ছে, রাজনৈতিক সকল দলের মধ্যে একটি সুসম্পর্ক বিদ্যমান রয়েছে। সাধারণ মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা ও জন-আকাঙ্খা সরকার পূরণ করবে।

শনিবার ভোলা সার্কিট হাউজে এসব কথা বলেন তিনি।

হাফিজ উদ্দিন আহমেদ বলেন, বিশ্ব বাংলাদেশকে অর্থনীতি ও পরাশক্তি দিয়ে ছোট্ট করে দেখলেও গণতন্ত্র দিয়ে বাংলাদেশ বিশ্বের দৃষ্টি কেড়েছে। দেশে দলমত নির্বিশেষে সুশাসন প্রতিষ্ঠিত হবে, রাজনৈতিক মতাদর্শের কারণে যেন কোনো মানুষ হেনেস্তার শিকার না হয় সেদিকেও আমরা গুরুত্ব দিয়েছি। গণতন্ত্র ও মানুষের অধিকার আদায়ে ২৪শের আন্দোলন বিশ্বে স্মরণীয় হয়ে থাকবে।

স্পিকার আরো বলেন, দেশের জনগণ গনতন্ত্র ও রাজনৈতিক সচেতন, তারা কোন স্বৈরাচার মেনে নেয় না। অত্যাচার, নিপীড়ন, গুম, খুন নানাবিধ নির্যাতন অপেক্ষা করে ১৮ বছর পর আবার গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করেছে, যা নিয়ে দেশের মানুষ গর্ববোধ করতে পারে।

এ সময় উপস্থিত ছিলেন, আমরা ভোলাবাসীর আহ্বায়ক, জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির আহবায়ক গোলাম নবী আলমগীর, জেলা প্রশাসক ডাক্তার শামীম রহমান, পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক রাইসুল আলমসহ রাজনৈতিক দলের নেতারা।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

বিলুপ্ত র‍্যাব, যাত্রা শুরু এসআরবির

নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধন করে প্রজ্ঞাপন, একক প্রার্থীতে থাকছে ‘না’ প্রতীক

জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে স্পিকারের সাক্ষাৎ, গণতন্ত্র পুনর্গঠনের আশ্বাস

এশিয়ান গেমস উপলক্ষে জাপানে গেলেন সেনাপ্রধান

সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা বয়কট করল মহানগর বিএনপি

প্রধানমন্ত্রীর কার্যালয়ে চ্যানেল ওয়ানের সাংবাদিকের অ্যাক্রেডিটেশন বাতিল

শাহজালাল মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি

ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড

সর্বাধিক পঠিত

আজ স্বাধীনতা পদক হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী

স্থানীয় নির্বাচনে সশস্ত্র বাহিনী মোতায়েন করতে চায় ইসি

স্বাস্থ্যসেবা কোনো বিশেষ সুবিধা নয়, এটি মৌলিক অধিকার: জুবাইদা রহমান

অনুমোদন ছাড়া স্লিপার বাস সড়কে চলবে না: হাইকোর্ট

বিগত নির্বাচনে ইসলামের স্বার্থে আমরা সমঝোতা ত্যাগ করেছিলাম

ড্রোন নির্মাণে চীনা প্রতিষ্ঠানের সঙ্গে বিমান বাহিনীর চুক্তি

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তির বৈধতাকে চ্যালেঞ্জ করে রিট

নতুন পে স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠক আজ, আলোচনায় যেসব ইস্যু

দেশের মানুষ এখন স্বস্তির নিঃশ্বাস নিচ্ছে: ভোলায় স্পিকার

নির্বাচন কাভার করতে ঢাকায় ৪০ পাকিস্তানি সাংবাদিক