আলোচনা না করে’ জ্বালানি তেলের দাম বাড়ানোয় সব খাতে বাড়তি চাপ তৈরি হবে: বিসিআই সভাপতি

Post Image

কারো সঙ্গে আলোচনা না করে জ্বালানি তেলের মূল্য ১৫ শতাংশেরও বেশি বাড়ানোয় তা দেশের সব খাতে বাড়তি চাপ সৃষ্টি করবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী পারভেজ।

রোববার (২০ সেপ্টেম্বর) রাতে সরকার জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণা দেওয়ার পর একটি জাতীয় দৈনিককে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

আনোয়ার-উল আলম চৌধুরী পারভেজ বলেন, ‘দেশে উচ্চ মূল্যস্ফীতি চলছে। নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। শিল্প কারখানায় গ্যাস বিদ্যুৎ পাচ্ছে না। যে কারণে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি অনেক কম। এ রকম সময়ে কারো সঙ্গে আলোচনা না করে জ্বালানি তেলের মূল্য ১৫ শতাংশেরও বেশি বৃদ্ধি করায় সব সেক্টরে বাড়তি চাপ সৃষ্টি করবে।’

তিনি বলেন, এই সিদ্ধান্তের ফলে শিল্পের উৎপাদন খরচ বাড়বে, পরিবহন খরচ বাড়বে, মূল্যস্ফীতি বাড়বে। জিনিসপত্রের দাম কারোর নিয়ন্ত্রণে থাকবে না। মানুষের চাকরি যাবে। অনেকের ব্যবসা সংকুচিত হবে।  ব্যাংকের খেলাপি ঋণ বেড়ে যাবে। সরকার যে কর্মসংস্থান সৃষ্টির কথা বলছে, সেটি করা সম্ভব হবে না। 

তিনি আরও বলেন, এ ধরনের সিদ্ধান্তের ফলে সরকারের ওপরে জনগণের আস্থা কমে যাবে। সার্বিকভাবে একটি আর্থসামাজিক সংকট তৈরি হবে।



এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

‘বেতন বাড়লেও তেলের দাম ও মূল্যস্ফীতি পিষে ফেলবে নিম্ন-মধ্যবিত্তকে’

জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি যাত্রী কল্যাণ সমিতির

আলোচনা না করে’ জ্বালানি তেলের দাম বাড়ানোয় সব খাতে বাড়তি চাপ তৈরি হবে: বিসিআই সভাপতি

সংসদ সদস্য নজরুলকে গ্রেফতারে স্পিকারকে চিঠি পাঠাচ্ছে পুলিশ

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

লিটারে ২০ টাকা বাড়ল জ্বালানি তেলের দাম

পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে

সমালোচনার মুখে অবশেষে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী

সর্বাধিক পঠিত

জামায়াতের ব্যতিক্রমধর্মী কর্মসূচি ‘ইচ্ছে পূরণ’

দেশের মানুষ এখন স্বস্তির নিঃশ্বাস নিচ্ছে: ভোলায় স্পিকার

ইসলামি বক্তা মিসবাহের দশম স্ত্রী হতে চান কনটেন্ট ক্রিয়েটর অ্যাথিনা

নারীর নিরাপত্তা বিধানকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঈদে লঞ্চযাত্রা নিশ্চিত করতে টিকিট কাউন্টারে ভিড়

বাংলাদেশে যেকোনো বিদেশি হস্তক্ষেপ প্রত্যাখ্যান করবে চীন

নতুন পে স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠক আজ, আলোচনায় যেসব ইস্যু

হঠাৎ রাজধানীজুড়ে পুলিশের কড়া সতর্কতা

ঢাকা-দিল্লির মধ্যে ‘পুরোদমে’ ভিসা কার্যক্রমে ফেরার উদ্যোগ