নিরাপত্তা দিতে ব্যর্থ হলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত: নাহিদ ইসলাম

Post Image

রাস্তায় চলাচলের সময় নারী ও সাধারণ মানুষের নিরাপত্তা নেই দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।


আজ শনিবার বিকেলে ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লং মার্চের পথসভায় বগুড়ার মাটিডালি বিমান মোড়ে দেওয়া বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।


নাহিদ ইসলাম বলেন, বোনেরা কোনো নিরাপত্তা পায় না রাস্তায় চলার সময়। স্বরাষ্ট্রমন্ত্রী কি এসব কিছুর দায় নেবেন না, নেওয়া উচিত। আমরা মনে করি, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত।


স্বরাষ্ট্রমন্ত্রীর প্রসঙ্গ টেনে তিনি বলেন, যদি সালাউদ্দিন সাহেবের ন্যূনতম দায়বদ্ধতা থাকে এবং উনি যেহেতু বলেন, উনিও একজন ভিকটিম, উনিও গণতন্ত্রের সংগ্রাম করেছেন—অন্তত স্বরাষ্ট্রমন্ত্রণালয়টা ওনাদের ছেড়ে দেওয়া উচিত।


বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, প্রিয় বগুড়াবাসী, আজকে আমরা লং মার্চ করছি কিসের দাবিতে। গণভোটের গণরায়ের দাবিতে। যেই গণরায় আপনারা দিয়েছিলেন এই ফেব্রুয়ারির নির্বাচনে। দুইটি ভোটের একটি ভোটের ফলাফল তারা চুরি করে নিয়েছে। চুরি করে তারা সরকার গঠন করেছে। অন্যটির ফলাফল তারা এখন অস্বীকার করে সংবিধান সংশোধন কমিটি করেছে।


তিনি বলেন, আপনাদের কাছে আমরা কথা দিতে এসেছি, আপনাদের একটি ফলাফলের রায় আমরা রক্ষা করতে না পারলেও গণভোটে যেই রায় আপনারা দিয়েছেন, আমাদের জীবন দিয়ে হলেও সেই রায় বাংলার মাটিতে বাস্তবায়ন করব, ইনশাআল্লাহ।


লং মার্চ নিয়ে সমালোচনার জবাবে নাহিদ ইসলাম বলেন, অনেকে বলেন, কেন সাত মাসের সরকারে লং মার্চ। আওয়ামী লীগের সময়ে শুরুতেই তাকে ঠেকিয়ে দেওয়া হয়নি দেখে ১৬ বছর বাংলাদেশের মানুষ একটি দুর্বিষহ জীবনযাপন করতে হয়েছিল। ফলে অতীত থেকে আমরা শিক্ষা নিয়েছি। আমরা এবার আর সময় দেব না। সময় পেতে হলে গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে।


সাম্প্রতিক একটি নিখোঁজের ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, আজকে দেখলাম, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষিকার সন্তান দুই দিন নিখোঁজ ছিলে এবং আজ তাকে মৃত অবস্থায় পাওয়া গেছে। আমরা আল্লাহর কাছে তার সন্তানের জন্য দোয়া করি। এই ঘটনা শুধু একটি মাত্র ঘটনা নয়। কয়েক হাজার শিশু এই সরকারের আমলে নিখোঁজ হয়েছে। তাদের অনেককেই এখনো ফেরত পাওয়া যায়নি।


বগুড়াবাসীর উদ্দেশে বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, আমরা রংপুর যাচ্ছি, আপনারা প্রস্তুত থাকেন। আগামীর যে গণঅভ্যুত্থান আসন্ন, যে গণআন্দোলন আসন্ন, আমরা মনে করি এই বগুড়া থেকেই সেই দখলবাজ চাঁদাবাজদের বিরুদ্ধে আপনারা দুর্বার আন্দোলন গড়ে তুলবেন। আমাদের আট দফার পক্ষে আপনারা ঐক্যবদ্ধ হন।


তিনি বলেন, আমরা আপনাদের কথা দিচ্ছি, আমরা রাজপথে থাকব, যেমনটা ২৪-এ ছিলাম। আমরা কোথাও লন্ডন থেকে এসে ক্ষমতায় বসিনি। আমরা রাজপথে তৈরি হয়েছি, রাজপথেই থাকব। জনগণের মাধ্যমে, জনগণকে সঙ্গে নিয়েই আমরা ক্ষমতায় যাব, ইনশাআল্লাহ।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

নিরাপত্তা দিতে ব্যর্থ হলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত: নাহিদ ইসলাম

বিএনপি পানি খাবে, কিন্ত ঘোলা করে খাবে

‘রাশেদ খাঁনের পদের আসল কাজ কী, জিজ্ঞাসা করলে সম্ভবত উত্তর দিতে পারবেন না’

তারেক রহমানের হাতে গণতন্ত্র সুরক্ষিত নয়: নাহিদ ইসলাম

রাত পোহালেই রংপুর অভিমুখী লং মার্চ ১১ দলীয় ঐক্যের

সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা

রংপুরের লংমার্চে যোগ দেবেন ডাকসু ভিপি সাদিক কায়েম

উসকানিতে পা না দিয়ে ধৈর্যের সাথে লংমার্চ সফল করব

সর্বাধিক পঠিত

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ‘কমনসেন্স’ নিয়ে প্রশ্ন তুললেন সারজিস

ছয় মাসে জামায়াত ৬০০ জনকে ধর্ষণ করেছে: ডাবলু

মোহাম্মদপুরের শারীরিক শিক্ষা কলেজ কেন্দ্রে ভোট দিলেন মামুনুল হক

এনসিপির মনিরা শারমিনের রিট শুনতে অপারগতা হাইকোর্টের

জুলাই গণহত্যার বিচার ও রাষ্ট্র সংস্কারের দায়িত্ব এনসিপিকেই নিতে হবে

জাপার সঙ্গে জোটে যাওয়া নিয়ে যা জানালো ইসলামী আন্দোলন বাংলাদেশ

চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতাকে বহিষ্কার

টাকা নেবেন তাগো, ভোট দেবেন হাঁসো: রুমিন ফারহানা

‘রাজনৈতিক বিষয়কে আদালত এনে দ্বিচারিতা করছে সরকার’

ক্ষমতায় গেলে পাচার অর্থ খুঁজে বের করে রাষ্ট্রীয় তহবিলে ফেরত আনা হবে