সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা

Post Image

মেয়াদোত্তীর্ণ হওয়ায় জাতীয়তাবাদী ছাত্রদলের সিরাজগঞ্জ জেলা শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। 


আজ শুক্রবার বিকেল সোয়া ৫টার দিকে ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলমের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী মেয়াদোত্তীর্ণ হওয়ায় জাতীয়তাবাদী ছাত্রদলের সিরাজগঞ্জ জেলা শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। শিগগিরই নতুন কমিটি ঘোষণা করা হবে। ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।


সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সদ্য বিলুপ্ত কমিটির দপ্তর সম্পাদক স্বপন সেখ জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সংগঠনের কর্মকাণ্ড আরও চাঙা করতে শিগগির নতুন কমিটি ঘোষণা করা হবে।


সাংগঠনিক সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১২ জুলাই ১৯ সদস্যের সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়। তৎকালীন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান এ কমিটি অনুমোদন করেন। এতে জুনায়েদ হোসেন সবুজকে সভাপতি এবং সেরাজুল ইসলাম সেরাজকে সাধারণ সম্পাদক করা হয়।


পরবর্তী সময়ে ২০২১ সালের ২৫ সেপ্টেম্বর ৪২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়। তৎকালীন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল এ কমিটি অনুমোদন করেন। এতে ৮৮ জনকে সহসভাপতি, ৬৫ জনকে যুগ্ম সাধারণ সম্পাদক, ৩২ জনকে সহসাধারণ সম্পাদক, ৫৪ জনকে সহসাংগঠনিক সম্পাদক এবং ৯৪ জনকে সদস্য করা হয়।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

তারেক রহমানের হাতে গণতন্ত্র সুরক্ষিত নয়: নাহিদ ইসলাম

রাত পোহালেই রংপুর অভিমুখী লং মার্চ ১১ দলীয় ঐক্যের

সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা

রংপুরের লংমার্চে যোগ দেবেন ডাকসু ভিপি সাদিক কায়েম

উসকানিতে পা না দিয়ে ধৈর্যের সাথে লংমার্চ সফল করব

ঢাকা বিশ্ববিদ্যালয় সিনিয়র মাদ্রাসায় পরিণত হয়েছে: ফজলুর রহমান

পরবর্তী নির্বাচন নিয়ে জামায়াত আমিরের সঙ্গে ডাকসু নেতাদের বৈঠক

৮ দফা দাবি বাস্তবায়নে দেশের কোটি কোটি মানুষ প্রস্তুত: গোলাম পরওয়ার

সর্বাধিক পঠিত

১০ মার্চ থেকে চালু হচ্ছে ফ্যামিলি কার্ড

জুলাই গণহত্যার বিচার ও রাষ্ট্র সংস্কারের দায়িত্ব এনসিপিকেই নিতে হবে

ছয় মাসে জামায়াত ৬০০ জনকে ধর্ষণ করেছে: ডাবলু

এবার পানিবন্দি মানুষের পাশে দাঁড়াল মহিলা জামায়াত

এনসিপির মনিরা শারমিনের রিট শুনতে অপারগতা হাইকোর্টের

মোহাম্মদপুরের শারীরিক শিক্ষা কলেজ কেন্দ্রে ভোট দিলেন মামুনুল হক

টাকা নেবেন তাগো, ভোট দেবেন হাঁসো: রুমিন ফারহানা

চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতাকে বহিষ্কার

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ‘কমনসেন্স’ নিয়ে প্রশ্ন তুললেন সারজিস

জাপার সঙ্গে জোটে যাওয়া নিয়ে যা জানালো ইসলামী আন্দোলন বাংলাদেশ