সরকারি চাকরিতে ভাইভা নম্বর বাড়ানোর প্রতিবাদে রাবিতে বিক্ষোভ

Post Image

সরকারি চাকরিতে ১১ থেকে ২০তম গ্রেডে মৌখিক পরীক্ষার (ভাইভা) নম্বর ১০ থেকে ৫০ করার সিদ্ধান্তের প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিক্ষোভ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবি, এতে ভাইভার নম্বর ৪০০ শতাংশ বাড়ানো হয়েছে, যা নিয়োগে মেধার পরিবর্তে তদবির ও সুপারিশের সুযোগ তৈরি করবে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন শিক্ষার্থীরা। পরে তারা ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।

এ সময় শিক্ষার্থীরা ‘ভিক্ষা লাগলে ভিক্ষা নে, মেধাবীদের মুক্তি দে’, ‘আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘রাবিয়ানদের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘জেগেছে রে জেগেছে, রাবিয়ানরা জেগেছে’, ‘মুক্তিযুদ্ধের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘মেধাবীদের কান্না, আর না আর না’—সহ বিভিন্ন স্লোগান দেন।

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী সজিবুর রহমান সজিব বলেন, “১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে ভাইভায় ১০ থেকে ৫০ নম্বর করা মেধাধ্বংসকারী সিদ্ধান্ত। এর মাধ্যমে দলীয়করণ, তদবির ও সুপারিশের সুযোগ তৈরি হবে। আওয়ামী লীগ ও অন্তর্বর্তী সরকারের আমলে শিক্ষার্থীবিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা যেমন দাঁড়িয়েছি, তেমনি বর্তমান সরকারও যদি মামা-খালু, মন্ত্রীদের সুপারিশ বা দলীয় বাণিজ্যের মাধ্যমে নিয়োগে দলীয়করণ করতে চায়, শিক্ষার্থীরা তা শক্ত হাতে প্রতিরোধ করবে।”

তিনি বলেন, “ভাইভার নম্বর ১০ থেকে সর্বোচ্চ ৫ করা যেতে পারে, কিন্তু ১০ থেকে ১১ করাও গ্রহণযোগ্য নয়। এ সিদ্ধান্ত পরিবর্তন না হলে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সারা বাংলাদেশে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।”

বিক্ষোভ মিছিল শেষে পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হেলাল বলেন, “২৪-এর কোটার বিরুদ্ধে আন্দোলন করেছি আমরা। দুঃখের বিষয়, আজ আমাদের ভাইভা কোটার বিরুদ্ধে কথা বলতে হচ্ছে। বর্তমান সরকারকে বলতে চাই, শিক্ষার্থীদের বিরুদ্ধে গিয়ে এমন অযৌক্তিক বিষয় প্রতিষ্ঠিত করতে যাবেন না। আমরা সরকারবিরোধী আন্দোলন করতে চাই না, তবে প্রয়োজন হলে আমরা আবার রাজপথে নামব।”

সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী আরিফ আলভী বলেন, “কোটার বেড়াজাল থেকে আমরা বের হতে পারছি না। আফা দিতে চেয়েছিল কোটা, ভাইয়া দিতে চাচ্ছে ভাইভা কোটা। আমরা পূর্বে যেমন জাগ্রত ছিলাম, এখনো আছি। প্রধানমন্ত্রীকে বলতে চাই, শিক্ষার্থীদের বিরুদ্ধে যাবেন না।”

বিক্ষোভ মিছিলে প্রায় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

ক্যাম্পাস

News Image

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

রবিবার, ২৯ জুন, ২০২৫

সর্বশেষ খবর

সরকারি চাকরিতে ভাইভা নম্বর বাড়ানোর প্রতিবাদে রাবিতে বিক্ষোভ

রাবিতে নবীন শিক্ষার্থীদের বরণ করে নিল ইসলামী ছাত্রীসংস্থা

বিধি লঙ্ঘন করে অবসরপ্রাপ্ত মাদরাসা অধ্যক্ষকে পুনঃনিয়োগের অভিযোগ ইআবি ভিসির বিরুদ্ধে

নবীন শিক্ষার্থীসহ ৫০০ শিক্ষার্থীকে নিয়ে পাবিপ্রবি ছাত্রদল নেতার চড়ুইভাতি

বিএম কলেজের বার্ষিক ম্যাগাজিন ‘অনুরণন’-এর মোড়ক উন্মোচন

তীব্র আন্দোলনের মুখে ববির সেই শিক্ষকের পদত্যাগ

রাশেদ খাঁনকে ২০১৯ সালের ডাকসুর জিএস ঘোষণা

জাবির নিরাপত্তা কার্যালয়ের পাশে গাঁজার গাছ, ফুলগাছ ভেবে পরিচর্যা

সর্বাধিক পঠিত

বেরোবিতে শিবিরের নতুন সভাপতি সুমন সরকার,সেক্রেটারি রাকিব

নারী হেনস্তায় জড়িত থাকায় শিক্ষার্থীর সিট বাতিল করল ঢাবি প্রশাসন

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে পাবিপ্রবি প্রশাসনের শোক প্রকাশ

ঢাবিতে শহীদ আবু বকর ছিদ্দিকের নামে হল অডিটোরিয়ামের নামকরণ

যথাসময়ে শাকসু নির্বাচনের দাবিতে শাবিপ্রবির প্রশাসনিক ভবনে তালা

ডাকসু থেকে পদত্যাগের ঘোষণা সর্ব মিত্র চাকমার

ঢাবির হলের প্রধান ফটকে তোফায়েল আহমেদের শোক ব্যানার টাঙালো নিষিদ্ধ ছাত্রলীগ

সিজিপিএ ৪-এ ৩.৮১ পেয়ে ফার্স্ট ক্লাস ফার্স্ট হলেন জবি শিবির নেতা

তরুণীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক চবি ছাত্রদল নেতাকে বহিষ্কার

শেখ মুজিবকে নিয়ে ফেসবুকে পোস্ট, পাবিপ্রবির দুই শিক্ষককে ছাত্রদলের হুশিয়ারি