সিজিপিএ ৪-এ ৩.৮১ পেয়ে ফার্স্ট ক্লাস ফার্স্ট হলেন জবি শিবির নেতা

Post Image

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মাস্টার্স পরীক্ষায় সিজিপিএ ৪-এ ৩.৮১ পেয়ে ফার্স্ট ক্লাস ফার্স্ট হলেন শিবির নেতা সোহাগ আহমেদ।  Colleges& Universities

জানা গেছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সোহাগ আহমেদ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। অ্যাকাডেমিকের পাশাপাশি সাংগঠনিক কার্যক্রমেও তিনি সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছেন। 

সোহাগ আহমেদের শিক্ষাজীবনের পথচলা শুরু হয় সাধারণ পারিবারিক পরিবেশ থেকে। পরিবারে উচ্চশিক্ষিত কেউ না থাকায় পড়াশোনার ক্ষেত্রে শুরুতে প্রয়োজনীয় দিকনির্দেশনার অভাব ছিল। তবে বাবা-মায়ের অনুপ্রেরণার পাশাপাশি ছাত্রশিবিরের নানা কার্যক্রম, প্রশিক্ষণ, সেমিনার ও সিনিয়রদের পরামর্শ তার শিক্ষাজীবনকে নতুন দিশা দেয় বলে জানান ছাত্রশিবিরের এই নেতা। 

সোহাগ আহমেদ দ্য ডেইলি ক্যাম্পাসকে  বলেন, ‘ ২০১৬ সালে স্কুলজীবনে থাকাকালীন ছাত্রশিবিরের সঙ্গে যুক্ত হই। আমার বাবা-মা প্রাতিষ্ঠানিকভাবে উচ্চশিক্ষিত ছিলেন না। ফলে পড়াশোনার বিষয়ে গাইড করার মতো কাউকে পাইনি। সংগঠনের বড় ভাইয়েরা আমাকে ক্যারিয়ার নিয়ে ভাবতে শিখিয়েছেন, লক্ষ্য নির্ধারণে সহায়তা করেছেন এবং বিভিন্ন সেমিনার ও প্রশিক্ষণে অংশগ্রহণের সুযোগ করে দিয়েছেন। এসব অভিজ্ঞতা আমার আত্মবিশ্বাস বাড়িয়েছে এবং সামনে এগিয়ে যেতে সহায়তা করেছে।’

তিনি বলেন, ‘২০২০ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর একদিকে যেমন অ্যাকাডেমিক চাপ ছিল, অন্যদিকে সাংগঠনিক দায়িত্বও পালন করতে হয়েছে।’

ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তিনি বলেন, ‘আপাতত দেশে যোগ্যতা ও দক্ষতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কোনো কর্মসংস্থানের সুযোগ খুঁজছি। পাশাপাশি উচ্চশিক্ষা ও পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ভবিষ্যতে বিদেশে যাওয়ারও ইচ্ছা রয়েছে। তবে যেখানেই থাকি না কেন, নিজের অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতাকে দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগাতে চাই।’

এই বিভাগের আরও খবর

ক্যাম্পাস

News Image

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

রবিবার, ২৯ জুন, ২০২৫

সর্বশেষ খবর

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন পাবিপ্রবির ১১ শিক্ষার্থী

ধর্ষণ ইস্যু নিয়ে বিতর্কিত পোস্ট করা সেই চাকসু নেতা শপথ নিলেন প্রায় এক বছর পর

দক্ষতা উন্নয়নে চবির পাঁচ ছাত্রী হলে সেলাই মেশিন দিল চাকসু

পাবিপ্রবিতে ৬ শতাধিক নবীনকে ছাত্রদলের বরণ

ছাত্রদল নেত্রীকে ধর্ষণের হুমকি, অভিযুক্তদের বদলির নোটিশ

‘রাবি ছাত্রদল হিজরায় পরিণত হলো’, বহিষ্কৃত নেতার ক্ষোভ

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার

‘মারধরের সিসিটিভি ফুটেজ ডিলিট করে প্রশাসন ছাত্রদলকে হামলার মদদ দিয়েছে’: রাকসু ভিপি

সর্বাধিক পঠিত

ডাকসু থেকে পদত্যাগের ঘোষণা সর্ব মিত্র চাকমার

জাবিতে তিন হাজার শিক্ষার্থী নিয়ে ছাত্রশিবিরের ইফতার মাহফিল

বর্ণিল আয়োজনে রাবির ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রক্টরের অপসারণসহ ৯ দাবিতে উপাচার্যকে জকসুর স্মারকলিপি

ঢাবিতে ছদ্মবেশে সক্রিয় নিষিদ্ধ ছাত্রলীগ

হাবিপ্রবিতে শিক্ষক লাঞ্ছনা-সংঘর্ষ ঘটনায় ৩১ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

শেখ মুজিবকে নিয়ে ফেসবুকে পোস্ট, পাবিপ্রবির দুই শিক্ষককে ছাত্রদলের হুশিয়ারি

শিক্ষক সংকট কাটাতে রুয়েটের ১৬ বিভাগে ৪০ প্রভাষক নিয়োগ

জবিতে নবীনবরণের দ্বিতীয় দিনে আলোচনায় ব্যতিক্রমী প্ল্যাকার্ড

সরিয়ে দেওয়া হলো জাবি ভিসি অধ্যাপক কামরুল আহসানকে