বেগম খালেদা জিয়ার মৃত্যুতে পাবিপ্রবি প্রশাসনের শোক প্রকাশ

Post Image

সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র চেয়ারপার্সন  বেগম খালেদা জিয়ার মৃত্যুতে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শোক প্রকাশ করে।

‎মঙ্গলবার ( ৩০শে ডিসেম্বর)  কর্তৃপক্ষের নির্দেশক্রমে জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের অতিরিক্ত পরিচালক মোঃ ফারুক হোসেন চৌধুরীর স্বাক্ষরিত  এক বিজ্ঞপ্তিতে এই শোকবার্তা প্রকাশ করে।

‎শোকবার্তায় উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুল -আওয়াল বলেন, দেশনেত্রী  বেগম খালেদা জিয়ার  মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তিনি ছিলেন গণতন্ত্রের জন্য একজন সাহসী, অবিচল, দৃঢ়চেতা ও আপসহীন রাজনৈতিক নেতা, যিনি তিনবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। গণতন্ত্র ও জাতীয় সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

‎খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের মানুষের কাছে  মমতা, সাহস ও প্রেরণার প্রতীক—একজন অভিভাবকসুলভ নেতৃত্বের নাম। তাঁর জীবন ছিল ত্যাগ, সংগ্রাম ও নিরবচ্ছিন্ন লড়াইয়ের প্রতিচ্ছবি। বাংলাদেশের  মর্যাদা, স্বাধীনতা, গণতন্ত্র এবং জনগণের মাথা উঁচু করে বাঁচার অধিকার প্রতিষ্ঠার জন্য তিনি আজীবন সংগ্রাম করেছেন।

‎এক সংগ্রামী দেশপ্রেমিক রাজনীতিবিদ ও রাষ্ট্রনায়ক  হিসেবে ইতিহাসে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। 

‎অনুরূপভাবে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন উপ উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান। তাঁরা মহান আল্লাহর কাছে খালেদা জিয়ার আত্মার শান্তির জন্য প্রার্থনা করেছেন।

‎উল্লেখ্য  মঙ্গলবার (৩০শে ডিসেম্বর)  সকাল ৬ টায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে বেগম খালেদা জিয়া  মৃত্যবরণ করেন।

এই বিভাগের আরও খবর

ক্যাম্পাস

News Image

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

রবিবার, ২৯ জুন, ২০২৫

সর্বশেষ খবর

বিএম কলেজের বার্ষিক ম্যাগাজিন ‘অনুরণন’-এর মোড়ক উন্মোচন

তীব্র আন্দোলনের মুখে ববির সেই শিক্ষকের পদত্যাগ

রাশেদ খাঁনকে ২০১৯ সালের ডাকসুর জিএস ঘোষণা

জাবির নিরাপত্তা কার্যালয়ের পাশে গাঁজার গাছ, ফুলগাছ ভেবে পরিচর্যা

ঢাবি শিক্ষিকা মোনামির ব্যক্তিগত তথ্য দিয়ে পোস্ট, নিরাপত্তা চেয়ে থানায় জিডি

পাঁচ ছাত্র সংসদের পরবর্তী নির্বাচন নিয়ে অনিশ্চয়তা

বজ্রপাতের ঝুঁকি কমাতে রুয়েটে তালগাছের চারা রোপণ

নিয়োগ বাণিজ্য কেলেঙ্কারি আড়ালে ইউজিসির চিঠি জালিয়াতির অভিযোগ ভিসির বিরুদ্ধে

সর্বাধিক পঠিত

আমি অবশ্যই গণভোটে হ্যাঁ ভোট দেবো: রাবি উপাচার্য

নারী হেনস্তায় জড়িত থাকায় শিক্ষার্থীর সিট বাতিল করল ঢাবি প্রশাসন

বেরোবিতে শিবিরের নতুন সভাপতি সুমন সরকার,সেক্রেটারি রাকিব

ডাকসু থেকে পদত্যাগের ঘোষণা সর্ব মিত্র চাকমার

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে পাবিপ্রবি প্রশাসনের শোক প্রকাশ

যথাসময়ে শাকসু নির্বাচনের দাবিতে শাবিপ্রবির প্রশাসনিক ভবনে তালা

ঢাবির হলের প্রধান ফটকে তোফায়েল আহমেদের শোক ব্যানার টাঙালো নিষিদ্ধ ছাত্রলীগ

সিজিপিএ ৪-এ ৩.৮১ পেয়ে ফার্স্ট ক্লাস ফার্স্ট হলেন জবি শিবির নেতা

ঢাবিতে শহীদ আবু বকর ছিদ্দিকের নামে হল অডিটোরিয়ামের নামকরণ

শেখ মুজিবকে নিয়ে ফেসবুকে পোস্ট, পাবিপ্রবির দুই শিক্ষককে ছাত্রদলের হুশিয়ারি