ঢাবিতে শহীদ আবু বকর ছিদ্দিকের নামে হল অডিটোরিয়ামের নামকরণ

Post Image

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ এবং স্যার এ এফ রহমান হলের আবাসিক শিক্ষার্থী শহীদ আবু বকর ছিদ্দিকের ১৬তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় স্যার এ এফ রহমান হলে একটি আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। তার স্মৃতিকে স্মরণীয় করে রাখতে হল অডিটোরিয়ামকে শহীদ আবু আবু বকর ছিদ্দিক অডিটোরিয়াম নামে নামকরণ করা হয়।

আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ডাকসুর ভিপি সাদিক কায়েম, স্যার এ এফ রহমান হলের প্রভোস্ট কাজী মাহফুজুল হক সুপণ, শহীদ আবু বকরের ছোট ভাই ওমর ফারুক, ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ, সদস্য আনাস ইবনে মুনির, হল সংসদের ভিপি রফিকুল ইসলাম, এজিএস আব্দুল্লাহ আল জুবাইরসহ হল সংসদের প্রতিনিধিরা।

এ সময় ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, ‘আমরা দেখেছি, হলগুলোয় গণরুম-গেস্টরুমে শিক্ষার্থীদের জিম্মি করে রাজনৈতিক উদ্দেশ্য হাসিল এবং শারীরিক ও মানসিক নির্যাতনের মাধ্যমে তাদের মেধাকে নষ্ট করে দেওয়া হতো। জুলাই অভ্যুত্থান এ শহীদদের আত্মত্যাগের মাধ্যমে গণরুম গেস্টরুমকে চিরতরে বিদায় করা হয়েছে। ভবিষ্যতে আমরা আর কখনো এই কালচার ফেরত আসতে দেব না।’

পাশাপাশি তিনি শহীদ আবু বকর ছিদ্দিকের স্মৃতি ধরে রাখার জন্য আরও কার্যকর পদক্ষেপ গ্রহণ এর জন্য বিশ্ববিদ্যালয় ও হল প্রশাসনের প্রতি আহ্বান জানান।

স্যার এ এফ রহমান হলের প্রভোস্ট কাজী মাহফুজুল হক সুপণ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যত শিক্ষার্থী অন্যায়ভাবে হত্যার শিকার হয়েছে তারা কেউ সঠিক বিচার পায়নি এবং তিনি শহীদ আবু বকর ছিদ্দিকের জীবনী-সংবলিত একটি ম্যুরাল তৈরি করার প্রত্যয় ব্যক্ত করেন।

উল্লেখ, ২০১০ সালের ১ ফেব্রুয়ারি মধ্যরাতে স্যার এফ রহমান হলে ছাত্রলীগের দুই গ্রুপের গোলাগুলিতে মাথায় গুলিবিদ্ধ হন আবু বকর। টানা দুই দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে মৃত্যুর সঙ্গে লড়ে ৩ ফেব্রুয়ারি মৃত্যুর কোলে ঢলে পড়েন মেধাবী এই ছাত্র।

এই বিভাগের আরও খবর

ক্যাম্পাস

News Image

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

রবিবার, ২৯ জুন, ২০২৫

সর্বশেষ খবর

বিএম কলেজের বার্ষিক ম্যাগাজিন ‘অনুরণন’-এর মোড়ক উন্মোচন

তীব্র আন্দোলনের মুখে ববির সেই শিক্ষকের পদত্যাগ

রাশেদ খাঁনকে ২০১৯ সালের ডাকসুর জিএস ঘোষণা

জাবির নিরাপত্তা কার্যালয়ের পাশে গাঁজার গাছ, ফুলগাছ ভেবে পরিচর্যা

ঢাবি শিক্ষিকা মোনামির ব্যক্তিগত তথ্য দিয়ে পোস্ট, নিরাপত্তা চেয়ে থানায় জিডি

পাঁচ ছাত্র সংসদের পরবর্তী নির্বাচন নিয়ে অনিশ্চয়তা

বজ্রপাতের ঝুঁকি কমাতে রুয়েটে তালগাছের চারা রোপণ

নিয়োগ বাণিজ্য কেলেঙ্কারি আড়ালে ইউজিসির চিঠি জালিয়াতির অভিযোগ ভিসির বিরুদ্ধে

সর্বাধিক পঠিত

আমি অবশ্যই গণভোটে হ্যাঁ ভোট দেবো: রাবি উপাচার্য

নারী হেনস্তায় জড়িত থাকায় শিক্ষার্থীর সিট বাতিল করল ঢাবি প্রশাসন

বেরোবিতে শিবিরের নতুন সভাপতি সুমন সরকার,সেক্রেটারি রাকিব

ডাকসু থেকে পদত্যাগের ঘোষণা সর্ব মিত্র চাকমার

যথাসময়ে শাকসু নির্বাচনের দাবিতে শাবিপ্রবির প্রশাসনিক ভবনে তালা

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে পাবিপ্রবি প্রশাসনের শোক প্রকাশ

সিজিপিএ ৪-এ ৩.৮১ পেয়ে ফার্স্ট ক্লাস ফার্স্ট হলেন জবি শিবির নেতা

ঢাবির হলের প্রধান ফটকে তোফায়েল আহমেদের শোক ব্যানার টাঙালো নিষিদ্ধ ছাত্রলীগ

ঢাবিতে শহীদ আবু বকর ছিদ্দিকের নামে হল অডিটোরিয়ামের নামকরণ

শেখ মুজিবকে নিয়ে ফেসবুকে পোস্ট, পাবিপ্রবির দুই শিক্ষককে ছাত্রদলের হুশিয়ারি