বিধি লঙ্ঘন করে অবসরপ্রাপ্ত মাদরাসা অধ্যক্ষকে পুনঃনিয়োগের অভিযোগ ইআবি ভিসির বিরুদ্ধে

Post Image

সরকারের এমপিও নীতিমালা এবং ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি-বিধান উপেক্ষা করে অবসরপ্রাপ্ত অধ্যক্ষকে পুনঃনিয়োগ দেওয়ার ঘটনায় সারাদেশে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।  এই নিয়োগের প্রতিবাদে এবং অবিলম্বে এই নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে শিক্ষক-শিক্ষার্থীরা। একই সাথে বিষয়টি ক্ষতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য শিক্ষামন্ত্রণালয়ের প্রতি দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

মাদ্রাসা সংশ্লিষ্টরা জানান, গত ২ সেপ্টেম্বর ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক আদেশে বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার গুলিশাখালী ফাজিল মাদরাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ এম. এ. বারী হাওলাদারকে পুনরায় অধ্যক্ষ পদে নিয়োগ দেওয়া হয়। অভিযোগ উঠেছে, মোটা অংকের আর্থিক লেনদেনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) একক ক্ষমতাবলে এই নিয়োগ দিয়েছেন। 

সংশ্লিষ্ট অফিস আদেশে বলা হয়েছে, “গত ৩০ জুন ২০২৬ তারিখে এ অধ্যক্ষের বয়স ৬০ বছর পূর্ণ হওয়ায়, তার ২৯ জুন ২০২৬ তারিখের আবেদন এবং মাদরাসার গভর্নিং বডির সুপারিশের পরিপ্রেক্ষিতে তাঁকে ২ সেপ্টেম্বর ২০২৬ থেকে ১ সেপ্টেম্বর ২০২৭ পর্যন্ত এক বছরের জন্য অধ্যক্ষ পদে বিনা বেতনে পুনঃনিয়োগ দেওয়া হলো।” 


এ নিয়োগ আদেশের পর থেকে সারাদেশে সমালোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই মন্তব্য করেছেন। এই পুনঃনিয়োগের বৈধতা নিয়ে সর্ব মহলে প্রশ্ন উঠেছে।

এমপিও নীতিমালায় পুনঃনিয়োগ নিষিদ্ধ:

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা, ২০২৬–এর ১১.৬ অনুচ্ছেদে বলা হয়েছে, “বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের চাকরিতে প্রথম প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর এবং সর্বনিম্ন ১৮ বছর। তবে সমপদে বা উচ্চতর পদে নিয়োগের ক্ষেত্রে ইনডেক্সধারীদের জন্য বয়সসীমা শিথিলযোগ্য। শিক্ষক-কর্মচারীদের এমপিও ৬০ বছর বয়স পর্যন্ত প্রদেয় হবে। বয়স ৬০ বছর পূর্ণ হবার পর কোনো প্রতিষ্ঠানে প্রতিষ্ঠান প্রধান/ সহঃ প্রধান/ শিক্ষক-কর্মচারীকে কোনো অবস্থাতেই পুনঃনিয়োগ কিংবা চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া যাবে না।”


অবসরপ্রাপ্ত অধ্যক্ষকে বিনা বেতনে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় থেকে নিয়োগের বিষয়ে মাদরাসা অধিদপ্তরের উপপরিচালক মো. জসিমউদদীন বলেন, এ ধরনের নিয়োগ আগে কখনও হয়নি। সম্ভবত নিয়োগটি ন্যায়সঙ্গত হয়নি। অধিদপ্তর বিষয়টি অবগত হয়েছে। এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।


অন্যদিকে, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাদরাসাসমূহের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণের চাকরির শর্তাবলী সংক্রান্ত প্রবিধান-২০২৩ (সংশোধিত)–এর ১২(গ) অনুচ্ছেদে অবসর গ্রহণের বয়স সরকার কর্তৃক নির্ধারিত হবে বলে উল্লেখ রয়েছে। ফলে সরকারি এমপিও নীতিমালা এবং বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট প্রবিধান—দুই ক্ষেত্রেই ৬০ বছর বয়সে অবসর গ্রহণের পর পুনঃনিয়োগের নির্দিষ্ট আইনি কোনো ভিত্তি নেই। সুতরাং অবসরপ্রাপ্ত অধ্যক্ষকে পুন:নিয়োগ দিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা, ২০২৬কে বৃদ্ধাঙ্গলি দেখিয়েছেন বলে মন্তব্য করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষক নেতা। 

অধ্যক্ষ পদে পুন:নিয়োগে ভিসির ক্ষমতা নেই:

নিয়োগের ক্ষেত্রে মাদরাসার গভর্নিং বডির সুপারিশের কথা অফিস আদেশে উল্লেখ করা হলেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষর চূড়ান্ত অনুমোদনের আইনগত ভিত্তি নিয়েও প্রশ্ন উঠেছে। বিশেষ করে ভিসি তাঁর একক ক্ষমতাবলে এমপিও নীতিমালাকে উপেক্ষা করে কোনো নিয়োগ অনুমোদন করতে পারেন কি না। সংশ্লিষ্ট মাদরাসা শিক্ষকদের দাবি, যেহেতু সরকারি নীতিমালা বা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব প্রবিধানে অবসরপ্রাপ্ত অধ্যক্ষকে পুনঃনিয়োগের সুযোগ নাই, সেহেতু ভিসির প্রশাসনিক বা একক ক্ষমতার ভিত্তিতে এমন নিয়োগ দেওয়ার বৈধতা নেই। এটি ভিসির ক্ষমতার অপব্যবার। কারণ, অধ্যক্ষ নিয়োগ সংক্রান্ত সার্বিক বিষয়ের এখতিয়ার কেবল এনটিআরসিএ এর হাতে রয়েছে। 

মোটা অংকের ঘুষ লেনদেনের অভিযোগ:

এদিকে পুনঃনিয়োগের পেছনে প্রায় আট লাখ টাকা ঘুষ লেনদেন হয়েছে বলে স্থানীয় একটি সূত্র দাবি করেছে। ভিসিকে ম্যানেজ করতে বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের মাধ্যমে এই টাকা লেনদেন হয়েছে  বলে গুঞ্জন রয়েছে।

তদন্ত দাবি:

অভিযোগকারীদের দাবি, একজন অবসরপ্রাপ্ত অধ্যক্ষকে পুনঃনিয়োগ দেওয়ার ক্ষেত্রে সরকারি এমপিও নীতিমালা এবং বিশ্ববিদ্যালয়ের নিজস্ব প্রবিধান অনুসরণ করা হয়নি। সুতরাং বিষয়টি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা দরকার। 

নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ:

এদিকে এই নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধন করেছেন সংশ্লিষ্ট মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। গত বৃহস্পতিবার তারা মাদরাসা ক্যাম্পাসে ব্যানার ঝুলিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। একই সাথে তারা ক্লাস-পরীক্ষা বর্জন করে। অবসরপ্রাপ্ত অধ্যক্ষকে দুর্নীতিবাজ আখ্যা দিয়ে আন্দোলনকারীরা বলেন, অবৈধভাবে পুন:নিয়োগ পাওয়া অধ্যক্ষকে আমরা মানি না। অবিলম্বে তার বিনা বেতনের পুন:নিয়োগ আদেশ বাতিল করতে হবে। 

ওই মাদরাসার শিক্ষক আব্দুল্লাহ মাসউদ বলেন, গত ২৯ জুন অধ্যক্ষ চাকরির মেয়াদ পূর্ণ করে অবসরে যান। এরপর উপাধাক্ষকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেয় মাদ্রাসা পরিচালনা কমিটি। কিন্তু হঠাৎ করে অনিয়মের মাধ্যমে অবসরপ্রাপ্ত অধ্যক্ষকে একবছরের জন্য নিয়োগ দেয় আরবি বিশ্ববিদ্যালয়।

ওই মাদ্রাসার আরেক শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে বলেন,  অবসরপ্রাপ্ত অধ্যক্ষের ছেলে আব্দুল বারী হাওলাদারের সঙ্গে আরবি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ফাহাদ মোমতাজির বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। এই দুজনের যোগসাজস ও অর্থ লেনদেনের মাধ্যমে এই নিয়োগ দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান বলেন, নীতিমালার চেয়ে প্রতিষ্ঠান বড়। যাকে নিয়োগ দিয়েছি তিনি বিনা বেতনে কাজ করবেন। ম্যানেজিং কমিটির সুপারিশের আলোকে নিয়োগ দিয়েছি, যতদিন নতুন অধ্যক্ষ না আসেন ততদিন তিনি দায়িত্ব পালন করবেন।

তিনি বলেন, ওই মাদ্রাসার কিছু সুবিধাভোগী লোক এই নিয়োগের বিপক্ষে নেমেছে।

এই বিভাগের আরও খবর

ক্যাম্পাস

News Image

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

রবিবার, ২৯ জুন, ২০২৫

সর্বশেষ খবর

বিধি লঙ্ঘন করে অবসরপ্রাপ্ত মাদরাসা অধ্যক্ষকে পুনঃনিয়োগের অভিযোগ ইআবি ভিসির বিরুদ্ধে

নবীন শিক্ষার্থীসহ ৫০০ শিক্ষার্থীকে নিয়ে পাবিপ্রবি ছাত্রদল নেতার চড়ুইভাতি

বিএম কলেজের বার্ষিক ম্যাগাজিন ‘অনুরণন’-এর মোড়ক উন্মোচন

তীব্র আন্দোলনের মুখে ববির সেই শিক্ষকের পদত্যাগ

রাশেদ খাঁনকে ২০১৯ সালের ডাকসুর জিএস ঘোষণা

জাবির নিরাপত্তা কার্যালয়ের পাশে গাঁজার গাছ, ফুলগাছ ভেবে পরিচর্যা

ঢাবি শিক্ষিকা মোনামির ব্যক্তিগত তথ্য দিয়ে পোস্ট, নিরাপত্তা চেয়ে থানায় জিডি

পাঁচ ছাত্র সংসদের পরবর্তী নির্বাচন নিয়ে অনিশ্চয়তা

সর্বাধিক পঠিত

বেরোবিতে শিবিরের নতুন সভাপতি সুমন সরকার,সেক্রেটারি রাকিব

নারী হেনস্তায় জড়িত থাকায় শিক্ষার্থীর সিট বাতিল করল ঢাবি প্রশাসন

ডাকসু থেকে পদত্যাগের ঘোষণা সর্ব মিত্র চাকমার

ঢাবিতে শহীদ আবু বকর ছিদ্দিকের নামে হল অডিটোরিয়ামের নামকরণ

যথাসময়ে শাকসু নির্বাচনের দাবিতে শাবিপ্রবির প্রশাসনিক ভবনে তালা

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে পাবিপ্রবি প্রশাসনের শোক প্রকাশ

ঢাবির হলের প্রধান ফটকে তোফায়েল আহমেদের শোক ব্যানার টাঙালো নিষিদ্ধ ছাত্রলীগ

সিজিপিএ ৪-এ ৩.৮১ পেয়ে ফার্স্ট ক্লাস ফার্স্ট হলেন জবি শিবির নেতা

তরুণীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক চবি ছাত্রদল নেতাকে বহিষ্কার

শেখ মুজিবকে নিয়ে ফেসবুকে পোস্ট, পাবিপ্রবির দুই শিক্ষককে ছাত্রদলের হুশিয়ারি