নারী হেনস্তায় জড়িত থাকায় শিক্ষার্থীর সিট বাতিল করল ঢাবি প্রশাসন

Post Image

দুই নারীকে হেনস্তা করার ঘটনায় জড়িত থাকার কারনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের আবাসিক শিক্ষার্থী ও থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের  শিক্ষার্থী শাহরিয়ার ইসলাম তুষারের বরাদ্দকৃত সিট বাতিল করেছে হল প্রশাসন।   

বৃহস্পতিবার (৮ এপ্রিল) বিজয় একাত্তর হল প্রভোস্ট অধ্যাপক ড. স ম আলী রেজা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, টিএসসি মোড়ের রাজু ভাস্কর্য সংলগ্ন এলাকায় মারধরের ঘটনার প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আপনাকে ০৬ (ছয়) মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। এমতাবস্থায়, বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুসারে বিজয় একাত্তর হলে আপনার নামে বরাদ্দকৃত সিটটি বাতিল করা হলো।

সেখানে আরও উল্লেখ করা হয়, আগামী ০৭ (সাত) দিনের মধ্যে হল প্রদত্ত আইডি কার্ড, রুমের চাবি ও অন্যান্য সরঞ্জামাদি হল প্রশাসনকে বুঝিয়ে দিয়ে আপনাকে হল ত্যাগের নির্দেশ দেওয়া হলো।

উল্লেখ্য,গত তিন মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় দুই নারীকে লাঞ্ছিত করার ঘটনায় জড়িত থাকার দায়ে বিশ্ববিদ্যালয়ের শাহরিয়ার ইসলাম তুষারসহ তিন শিক্ষার্থীকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছিল।

এই বিভাগের আরও খবর

ক্যাম্পাস

News Image

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

রবিবার, ২৯ জুন, ২০২৫

সর্বশেষ খবর

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন পাবিপ্রবির ১১ শিক্ষার্থী

ধর্ষণ ইস্যু নিয়ে বিতর্কিত পোস্ট করা সেই চাকসু নেতা শপথ নিলেন প্রায় এক বছর পর

দক্ষতা উন্নয়নে চবির পাঁচ ছাত্রী হলে সেলাই মেশিন দিল চাকসু

পাবিপ্রবিতে ৬ শতাধিক নবীনকে ছাত্রদলের বরণ

ছাত্রদল নেত্রীকে ধর্ষণের হুমকি, অভিযুক্তদের বদলির নোটিশ

‘রাবি ছাত্রদল হিজরায় পরিণত হলো’, বহিষ্কৃত নেতার ক্ষোভ

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার

‘মারধরের সিসিটিভি ফুটেজ ডিলিট করে প্রশাসন ছাত্রদলকে হামলার মদদ দিয়েছে’: রাকসু ভিপি

সর্বাধিক পঠিত

চবি ছাত্রদল নেতার বিরুদ্ধে শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধরের অভিযোগ

ডাকসু থেকে পদত্যাগের ঘোষণা সর্ব মিত্র চাকমার

জাবিতে তিন হাজার শিক্ষার্থী নিয়ে ছাত্রশিবিরের ইফতার মাহফিল

বর্ণিল আয়োজনে রাবির ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ঢাবিতে ছদ্মবেশে সক্রিয় নিষিদ্ধ ছাত্রলীগ

হাবিপ্রবিতে শিক্ষক লাঞ্ছনা-সংঘর্ষ ঘটনায় ৩১ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

প্রক্টরের অপসারণসহ ৯ দাবিতে উপাচার্যকে জকসুর স্মারকলিপি

শেখ মুজিবকে নিয়ে ফেসবুকে পোস্ট, পাবিপ্রবির দুই শিক্ষককে ছাত্রদলের হুশিয়ারি

শিক্ষক সংকট কাটাতে রুয়েটের ১৬ বিভাগে ৪০ প্রভাষক নিয়োগ

জবিতে নবীনবরণের দ্বিতীয় দিনে আলোচনায় ব্যতিক্রমী প্ল্যাকার্ড