নবীন শিক্ষার্থীসহ ৫০০ শিক্ষার্থীকে নিয়ে পাবিপ্রবি ছাত্রদল নেতার চড়ুইভাতি

Post Image

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক কে এম তরিকুল ইসলামের উদ্যোগে নবীন শিক্ষার্থীসহ প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থীকে নিয়ে চড়ুইভাতির আয়োজন করা হয়েছে।


রবিবার (৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের হল ডাইনিংয়ে নবীন শিক্ষার্থীদের নিয়ে এ আয়োজন করা হয়।


এ সময় উপস্থিত ছিলেন পাবিপ্রবি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক কে এম তরিকুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি ফসিউল হক ইমন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দেওয়ান তাফহীমূল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক ওলী উল্লাহ, দপ্তর সম্পাদক ইনজামামুল হকসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


ইতিহাস বিভাগের এক নবীন শিক্ষার্থী আতাউর রহমান বলেন, “ছাত্রদলের সাধারণ সম্পাদক তরিকুল ভাইয়ের নেতৃত্বে আয়োজিত এ ধরনের আয়োজন সিনিয়র ও জুনিয়র শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সম্প্রীতি ও পরিচিতি বাড়াতে সহায়ক। একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে আমি আশা করি, ভবিষ্যতেও এমন সুন্দর ও শিক্ষার্থীবান্ধব আয়োজন অব্যাহত থাকবে।”


আয়োজনের বিষয়ে কে এম তরিকুল ইসলাম বলেন, “আজকের আয়োজনটি মূলত আমাদের বিশ্ববিদ্যালয়ের ১৮তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে। নতুন যারা আমাদের বিশ্ববিদ্যালয়ে এসেছে, তাদের সঙ্গে পরিচয় ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি করার লক্ষ্যেই এ আয়োজন।”


তিনি আরও বলেন, “ছাত্রদলের পক্ষ থেকে আমার উদ্যোগে নবীন শিক্ষার্থীদের নিয়ে আজকের এই চড়ুইভাতির আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে নবীনদের সঙ্গে আমাদের পরিচিতি বাড়ানো, একটি সুন্দর সম্পর্ক তৈরি করা এবং তাদের বিশ্ববিদ্যালয়জীবনের শুরুটাকে আরও আনন্দময় করে তোলার চেষ্টা করছি।”

এই বিভাগের আরও খবর

ক্যাম্পাস

News Image

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

রবিবার, ২৯ জুন, ২০২৫

সর্বশেষ খবর

নবীন শিক্ষার্থীসহ ৫০০ শিক্ষার্থীকে নিয়ে পাবিপ্রবি ছাত্রদল নেতার চড়ুইভাতি

বিএম কলেজের বার্ষিক ম্যাগাজিন ‘অনুরণন’-এর মোড়ক উন্মোচন

তীব্র আন্দোলনের মুখে ববির সেই শিক্ষকের পদত্যাগ

রাশেদ খাঁনকে ২০১৯ সালের ডাকসুর জিএস ঘোষণা

জাবির নিরাপত্তা কার্যালয়ের পাশে গাঁজার গাছ, ফুলগাছ ভেবে পরিচর্যা

ঢাবি শিক্ষিকা মোনামির ব্যক্তিগত তথ্য দিয়ে পোস্ট, নিরাপত্তা চেয়ে থানায় জিডি

পাঁচ ছাত্র সংসদের পরবর্তী নির্বাচন নিয়ে অনিশ্চয়তা

বজ্রপাতের ঝুঁকি কমাতে রুয়েটে তালগাছের চারা রোপণ

সর্বাধিক পঠিত

বেরোবিতে শিবিরের নতুন সভাপতি সুমন সরকার,সেক্রেটারি রাকিব

নারী হেনস্তায় জড়িত থাকায় শিক্ষার্থীর সিট বাতিল করল ঢাবি প্রশাসন

ডাকসু থেকে পদত্যাগের ঘোষণা সর্ব মিত্র চাকমার

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে পাবিপ্রবি প্রশাসনের শোক প্রকাশ

যথাসময়ে শাকসু নির্বাচনের দাবিতে শাবিপ্রবির প্রশাসনিক ভবনে তালা

ঢাবিতে শহীদ আবু বকর ছিদ্দিকের নামে হল অডিটোরিয়ামের নামকরণ

ঢাবির হলের প্রধান ফটকে তোফায়েল আহমেদের শোক ব্যানার টাঙালো নিষিদ্ধ ছাত্রলীগ

সিজিপিএ ৪-এ ৩.৮১ পেয়ে ফার্স্ট ক্লাস ফার্স্ট হলেন জবি শিবির নেতা

শেখ মুজিবকে নিয়ে ফেসবুকে পোস্ট, পাবিপ্রবির দুই শিক্ষককে ছাত্রদলের হুশিয়ারি

তরুণীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক চবি ছাত্রদল নেতাকে বহিষ্কার