স্থানীয় নির্বাচনে এককভাবে অংশ নেওয়ার ঘোষণা এনসিপির

Post Image

আগামী স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেওয়ার প্রস্তুতির কথা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। দলটি দেশের প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে সমর্থিত প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

আজ বৃহস্পতিবার দলটির কার্যালয়ে সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, স্থানীয় নির্বাচন সামনে রেখে সাংগঠনিক শক্তি বাড়াতে মাঠপর্যায়ে দ্রুত কাজ করছে এনসিপি।

আগামী নভেম্বরের মধ্যে দেশের সব ইউনিয়নে আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্য নিয়ে এগোচ্ছে দলটি। সারজিস আলম জানান, ইতোমধ্যে একশো উপজেলা ও পৌরসভায় প্রার্থী দেওয়া হয়েছে। সেপ্টেম্বরের মধ্যে আরও একশো উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করা হবে।

এ ছাড়া, পাঁচটি সিটি কর্পোরেশনে প্রার্থী ঘোষণা করা হয়েছে জানিয়ে তিনি বলেন, বাকি সিটি কর্পোরেশনগুলোর প্রার্থীদের নামও সেপ্টেম্বরের মধ্যে ঘোষণা করা হবে।

তিনি আরো বলেন, ‘বাংলাদেশে প্রায় চার হাজার ৬০০ ইউনিয়ন রয়েছে। এই ইউনিয়ন পরিষদে এনসিপি সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী নভেম্বরের মধ্যে ঘোষণা করার জন্য আমরা প্রস্তুতি নিয়ে এগিয়ে যাচ্ছি। আগামী স্থানীয় নির্বাচনে এনসিপি এককভাবে নির্বাচন করবে এবং বাংলাদেশের প্রতিটা ইউনিয়ন থেকে ওয়ার্ড পর্যন্ত এনসিপি সমর্থিত প্রার্থী থাকবে।’

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

স্থানীয় নির্বাচনে এককভাবে অংশ নেওয়ার ঘোষণা এনসিপির

মীর কাসেম আলীর ১০ম শাহাদতবার্ষিকী আজ

শাপলা চত্বর থেকে লালদীঘি পর্যন্ত নিরাপত্তা চায় এনসিপি

দেশে ফিরলেন মির্জা আব্বাস

আমার মানহানির জন্য দুদক কি দুঃখপ্রকাশ করবে: আসিফ মাহমুদ

নেপাল দূতাবাসের শোকবইয়ে জামায়াত সেক্রেটারির সই

জামায়াতে যোগ দিলেন বিএনপি নেতা ও সাবেক বিচারপতিসহ ৬০৫ জন

গণতন্ত্রকামী জনগণই বিএনপির সব রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান

সর্বাধিক পঠিত

বিএনপির মনোনয়ন পেলেন না সেই ফারজানা সিঁথি

ওমরাহ পালনের উদ্দেশ্যে রাতেই ঢাকা ছাড়ছেন জামায়াত আমির

আগামী ১২ তারিখের নির্বাচন ফ্যাসিবাদকে কবরস্থ করার নির্বাচন : হাসনাত আব্দুল্লাহ

ইরানের হামলায় ধ্বংসযজ্ঞ, ক্ষতিপূরণের ৩৯ হাজার আবেদন ইসরায়েলে

শরিকদের কতটি আসন ছাড়ছে বিএনপি, চূড়ান্ত হবে শুক্রবার

স্বাধীনতার ঘোষক প্রেসিডেন্ট জিয়াউর রহমান: মাসুদ সাঈদী

মধ্যপ্রাচ্যে বাংলাদেশি নিহতের ঘটনায় জামায়াত আমিরের শোক প্রকাশ

একের পর এক পরাজয়, ‘ব্যর্থ’ ছাত্রদল নিয়ে ভাবছে বিএনপির হাইকমান্ড

সংগীতশিল্পী আসিফ আকবরকে ‘বেয়াদব’ আখ্যা তারেকের

হঠাৎ করেই পাবনায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল