শরিকদের কতটি আসন ছাড়ছে বিএনপি, চূড়ান্ত হবে শুক্রবার

Post Image

যুগপৎ আন্দোলনে থাকা রাজনৈতিক দল ও জোটগুলোকে কতটি সংসদীয় আসন ছেড়ে দেওয়া হবে—সে বিষয়ে শুক্রবারের (১৯ ডিসেম্বর) মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে বিএনপি। তবে এরই মধ্যে ঘোষিত দলীয় প্রার্থীদের পরিবর্তনের সম্ভাবনা খুবই কম বলে জানিয়েছে দলটি।


বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে সাংবাদিকদের এসব তথ্য জানান দলের স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ধানের শীষ মনোনীত প্রার্থীদের সঙ্গে ধারাবাহিক মতবিনিময় করছে বিএনপি। দ্বিতীয় পর্যায়ে আজ বৃহস্পতিবার দলের সিনিয়র নেতারা ১০০ জন মনোনীত প্রার্থীর সঙ্গে বৈঠক করেন।

এদিন সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে মনোনীত প্রার্থীরা উপস্থিত হতে শুরু করেন। দুপুরে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৈঠকে নির্বাচনি প্রস্তুতি, সাংগঠনিক কার্যক্রম, মাঠপর্যায়ের কৌশল ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। তিন দিনব্যাপী এই মতবিনিময় সভার বৃহস্পতিবার ছিল দ্বিতীয় দিন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রথম দফায় বিএনপি ২৩৭টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করে। পরবর্তীসময়ে দ্বিতীয় দফায় আরও ৩৬ আসনে প্রার্থী ঘোষণা করা হয়। এ পর্যন্ত ৩০০ আসনের মধ্যে ২৭২ আসনে দলীয় প্রার্থীর নাম চূড়ান্ত করেছে বিএনপি।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

দেশে ফিরলেন মির্জা আব্বাস

আমার মানহানির জন্য দুদক কি দুঃখপ্রকাশ করবে: আসিফ মাহমুদ

নেপাল দূতাবাসের শোকবইয়ে জামায়াত সেক্রেটারির সই

জামায়াতে যোগ দিলেন বিএনপি নেতা ও সাবেক বিচারপতিসহ ৬০৫ জন

গণতন্ত্রকামী জনগণই বিএনপির সব রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান

প্রধানমন্ত্রীর আলোকচিত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিএনপির সংবাদ সম্মেলন

‌‌‘১৫ বছরে ছাত্রশিবিরের ২৩৬ নেতা-কর্মী গুমের শিকার’

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দেশবাসীকে তারেক রহমানের শুভেচ্ছা

সর্বাধিক পঠিত

বিএনপির মনোনয়ন পেলেন না সেই ফারজানা সিঁথি

ইরানের হামলায় ধ্বংসযজ্ঞ, ক্ষতিপূরণের ৩৯ হাজার আবেদন ইসরায়েলে

ওমরাহ পালনের উদ্দেশ্যে রাতেই ঢাকা ছাড়ছেন জামায়াত আমির

৪৩ জেলায় ৭০০০ কিমি ঘুরে নির্বাচনি প্রচার জামায়াত আমিরের

স্বাধীনতার ঘোষক প্রেসিডেন্ট জিয়াউর রহমান: মাসুদ সাঈদী

মধ্যপ্রাচ্যে বাংলাদেশি নিহতের ঘটনায় জামায়াত আমিরের শোক প্রকাশ

শরিকদের কতটি আসন ছাড়ছে বিএনপি, চূড়ান্ত হবে শুক্রবার

সংগীতশিল্পী আসিফ আকবরকে ‘বেয়াদব’ আখ্যা তারেকের

আগামী ১২ তারিখের নির্বাচন ফ্যাসিবাদকে কবরস্থ করার নির্বাচন : হাসনাত আব্দুল্লাহ

একের পর এক পরাজয়, ‘ব্যর্থ’ ছাত্রদল নিয়ে ভাবছে বিএনপির হাইকমান্ড