স্বাধীনতার ঘোষক প্রেসিডেন্ট জিয়াউর রহমান: মাসুদ সাঈদী

Post Image


আমরা সকলেই জানি এবং বিশ্বাস করি, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান-এমন মন্তব্য করেছেন পিরোজপুর-১ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাসুদ সাঈদী।


বুধবার (৪ ফেব্রুয়ারি) পিরোজপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।


তিনি বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ঘিরে কিছু চক্র বিভ্রান্তিকর ও ভুল তথ্য ছড়াচ্ছে, যা সম্পূর্ণ ভুল এবং গ্রহণযোগ্য নয়।


সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পিরোজপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ।


মাসুদ সাঈদী জানান, আসন্ন শুক্রবার (৬ ফেব্রুয়ারি) পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে একটি বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হবে। তিনি আশা প্রকাশ করেন, এই সমাবেশে লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে।


সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মোয়াজ্জেম হোসেন হেলাল, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র আল রাশেদ প্রধান, এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব মাহমুদা আক্তার মিতুসহ অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।


অন্যদের মধ্যে পিরোজপুর-৩ আসনে ১১ দলীয় জোটের শরিক এনসিপির প্রার্থী ড. শামীম হামিদী, জেলা জামায়াতের সেক্রেটারি মো. জহিরুল হক, পৌর আমির ইসহাক আলী খান এবং খেলাফত মজলিশের জেলা সভাপতি নাসির উদ্দিন ওসমানী উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

নেপাল দূতাবাসের শোকবইয়ে জামায়াত সেক্রেটারির সই

জামায়াতে যোগ দিলেন বিএনপি নেতা ও সাবেক বিচারপতিসহ ৬০৫ জন

গণতন্ত্রকামী জনগণই বিএনপির সব রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান

প্রধানমন্ত্রীর আলোকচিত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিএনপির সংবাদ সম্মেলন

‌‌‘১৫ বছরে ছাত্রশিবিরের ২৩৬ নেতা-কর্মী গুমের শিকার’

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দেশবাসীকে তারেক রহমানের শুভেচ্ছা

তিনবার ‘আলহামদুলিল্লাহ’ বলে যে সুখবর দিলেন রাশেদ খান

মক্কা প্যাক্টকে ইতিবাচকভাবে দেখছে এনসিপি

সর্বাধিক পঠিত

বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর সাথে ফেনী জেলা ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ

ইরানের হামলায় ধ্বংসযজ্ঞ, ক্ষতিপূরণের ৩৯ হাজার আবেদন ইসরায়েলে

বগুড়ায় প্রার্থিতা ফিরে পেলেন মান্না

আরও ২৩ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপি

তারেক রহমানকে নির্বাচনি বিতর্কের আহ্বান জামায়াত আমিরের

ওমরাহ পালনের উদ্দেশ্যে রাতেই ঢাকা ছাড়ছেন জামায়াত আমির

বিএনপির মনোনয়ন পেলেন না সেই ফারজানা সিঁথি

৪৩ জেলায় ৭০০০ কিমি ঘুরে নির্বাচনি প্রচার জামায়াত আমিরের

স্বাধীনতার ঘোষক প্রেসিডেন্ট জিয়াউর রহমান: মাসুদ সাঈদী

সংগীতশিল্পী আসিফ আকবরকে ‘বেয়াদব’ আখ্যা তারেকের