মধ্যপ্রাচ্যে বাংলাদেশি নিহতের ঘটনায় জামায়াত আমিরের শোক প্রকাশ

Post Image


মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক হামলায় দুই বাংলাদেশি নিহত ও কয়েকজন আহত হওয়ার ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন ডা. শফিকুর রহমান। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হিসেবে এ প্রতিক্রিয়া জানান।


সোমবার (২ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, প্রবাসে কর্মরত বাংলাদেশিরা দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। তাঁদের এমন মর্মান্তিক মৃত্যু জাতির জন্য গভীর বেদনার বিষয়।


বিবৃতিতে তিনি নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন। একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।


আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

 

তিনি সংশ্লিষ্ট দেশগুলোর প্রতি বেসামরিক নাগরিকদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান এবং আন্তর্জাতিক আইন ও মানবিক নীতিমালা কঠোরভাবে অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন।

একই সঙ্গে বাংলাদেশ সরকারের প্রতি নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা, আহতদের প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা নিশ্চিত করা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে কার্যকরভাবে দাঁড়ানোর আহ্বান জানান।


তিনি সব পক্ষকে সংযম প্রদর্শন এবং চলমান উত্তেজনার শান্তিপূর্ণ কূটনৈতিক সমাধানে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

দেশে ফিরলেন মির্জা আব্বাস

আমার মানহানির জন্য দুদক কি দুঃখপ্রকাশ করবে: আসিফ মাহমুদ

নেপাল দূতাবাসের শোকবইয়ে জামায়াত সেক্রেটারির সই

জামায়াতে যোগ দিলেন বিএনপি নেতা ও সাবেক বিচারপতিসহ ৬০৫ জন

গণতন্ত্রকামী জনগণই বিএনপির সব রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান

প্রধানমন্ত্রীর আলোকচিত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিএনপির সংবাদ সম্মেলন

‌‌‘১৫ বছরে ছাত্রশিবিরের ২৩৬ নেতা-কর্মী গুমের শিকার’

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দেশবাসীকে তারেক রহমানের শুভেচ্ছা

সর্বাধিক পঠিত

বিএনপির মনোনয়ন পেলেন না সেই ফারজানা সিঁথি

ইরানের হামলায় ধ্বংসযজ্ঞ, ক্ষতিপূরণের ৩৯ হাজার আবেদন ইসরায়েলে

ওমরাহ পালনের উদ্দেশ্যে রাতেই ঢাকা ছাড়ছেন জামায়াত আমির

৪৩ জেলায় ৭০০০ কিমি ঘুরে নির্বাচনি প্রচার জামায়াত আমিরের

স্বাধীনতার ঘোষক প্রেসিডেন্ট জিয়াউর রহমান: মাসুদ সাঈদী

মধ্যপ্রাচ্যে বাংলাদেশি নিহতের ঘটনায় জামায়াত আমিরের শোক প্রকাশ

সংগীতশিল্পী আসিফ আকবরকে ‘বেয়াদব’ আখ্যা তারেকের

আগামী ১২ তারিখের নির্বাচন ফ্যাসিবাদকে কবরস্থ করার নির্বাচন : হাসনাত আব্দুল্লাহ

শরিকদের কতটি আসন ছাড়ছে বিএনপি, চূড়ান্ত হবে শুক্রবার

একের পর এক পরাজয়, ‘ব্যর্থ’ ছাত্রদল নিয়ে ভাবছে বিএনপির হাইকমান্ড