হঠাৎ করেই পাবনায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

Post Image

শেখ হাসিনার বিরুদ্ধে রায়ের প্রতিবাদসহ আইসিটি ট্রাইব্যুনাল বাতিলের দাবিতে পাবনা সদরে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগ। 

আজ শুক্রবার (১৭ জুলাই) সকাল ৭টার দিকে পাবনার মেরিল বাইপাস এলাকায় পাবনা জেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির উদ্যোগে এই মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাতটার দিকে মেরিল বাইপাস বাজারের একটু দূরে হঠাৎ করেই ছাত্রলীগের ১৫-২০ জন নেতা-কর্মী একটি ব্যানার হাতে নিয়ে স্লোগান দিয়ে মিছিল শুরু করেন। এরপর তারা কয়েকটি স্লোগান দিয়ে ৩-৪ মিনিটের মধ্যেই চলে যান।

এর কিছুক্ষণ পর এই মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে পাবনা জেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির আহ্বায়ক জোবায়ের বিশ্বাস অন্তু, যুগ্ম-আহ্বায়ক তৌসিফুর রহমান রাভা এবং পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি ফরিদুল ইসলাম বাবুকে মিছিলে উপস্থিত থাকতে দেখা যায়। বাকি নেতা-কর্মীরা মুখে মাস্ক পরিহিত ছিলেন।

এ বিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি জানান, ‘আজকে সকালে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ পাবনাতে মিছিল করেছে এমন কোন খবর আমরা পাইনি। তবুও আমরা খোঁজ নেওয়ার চেষ্টা করবো।’

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

মোহাম্মদপুরে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা আটক

প্রকৃত শিক্ষা না হলে শিক্ষিত লোকেরা চোর-ডাকাত হয়: এমপি মুজিবুর

ন্যায়বিচার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে: বিরোধীদলীয় হুইপ

সাংবাদিকদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় : জামায়াত

রাবি সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জামায়াতের নিন্দা

৩১ অক্টোবর জামায়াত জোটের ঢাকা-খুলনা-যশোর-কুষ্টিয়া লংমার্চ

২ কোটি ২৩ লাখ টাকা আত্মসাতের মামলায় কারাগারে বিএনপি নেতা

প্রস্তুত আছি, দল চাইলে মেয়র পদে নির্বাচন করব: ইশরাক

সর্বাধিক পঠিত

ব্যাংক হিসাব খুলতে লাগবে না টিআইএন

বিএনপি সরকারে এলে কোরআনের বিরুদ্ধে কোনো আইন করবে না : কায়কোবাদ

‘আমাদের প্রত্যাশা সরকার এই দাবি দ্রুত পূরণ করবে’

বালিকাণ্ডে অডিও ফাঁস, শাহজাহান চৌধুরীর নিরাপত্তা চায় জামায়াত

ঢাকা দক্ষিণ এনসিপির আহ্বায়ক ইসহাক, সদস্য সচিব শাহরিয়ার

‘গুপ্ত রাজনীতি’ নিষিদ্ধের দাবি বাংলাদেশ ছাত্র জমিয়তের

রাশেদের আক্রমণের মুখে তুষার বললেন, ‘কোথায় বিয়ে করেছি’

সিন্ডিকেটে দেশের মানুষকে জিম্মি করে ফেলা হয়েছে: শিবির সভাপতি

আজ ৫ নির্বাচনি জনসভায় যোগ দেবেন জামায়াত আমির

ফজলুর রহমানকে ডেকেছেন প্রধানমন্ত্রী