নেপাল দূতাবাসের শোকবইয়ে জামায়াত সেক্রেটারির সই

Post Image

নেপালে ভয়াবহ বন্যা ও হিমবাহধসে ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।


আজ মঙ্গলবার বিকালে ঢাকায় নেপাল দূতাবাসে গিয়ে শোকবইয়ে সই করেন তিনি। এ সময় নেপাল সরকার ও দেশটির জনগণের প্রতি গভীর সমবেদনা জানান জামায়াতের এই নেতা।


শোকবইয়ে সই করার পর ঢাকায় নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মিয়া গোলাম পরওয়ার। এ সময় রাষ্ট্রদূত সাম্প্রতিক দুর্যোগ ও প্রাণহানির বিষয়ে তাকে অবহিত করেন। একই সঙ্গে দুর্যোগের শুরু থেকেই জামায়াতের পক্ষ থেকে নিয়মিত সহযোগিতা ও আন্তরিক সহানুভূতি প্রকাশ করায় কৃতজ্ঞতা জানান তিনি।


এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের পক্ষ থেকেও নেপালের সাম্প্রতিক ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানির ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানানো হয়।


মিয়া গোলাম পরওয়ার বলেন, নেপালের জনগণের এই কঠিন ও শোকাবহ সময়ে বাংলাদেশ ও বাংলাদেশ জামায়াতে ইসলামী নেপালের জনগণের পাশে রয়েছে। তিনি নেপাল সরকার, উদ্ধারকারী দল ও ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি সংহতি প্রকাশ করেন এবং ভয়াবহ বিপর্যয় মোকাবিলায় প্রয়োজনীয় সব মানবিক উদ্যোগের সাফল্য কামনা করেন।


তিনি আরও বলেন, বাংলাদেশ ও নেপালের জনগণের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে। বিভিন্ন কঠিন সময়ে একে অপরের পাশে থাকার যে মানবিক ঐতিহ্য দুই দেশের মধ্যে রয়েছে, এই দুঃসময়ে তা আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন তিনি।


এ সময় জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

নেপাল দূতাবাসের শোকবইয়ে জামায়াত সেক্রেটারির সই

জামায়াতে যোগ দিলেন বিএনপি নেতা ও সাবেক বিচারপতিসহ ৬০৫ জন

গণতন্ত্রকামী জনগণই বিএনপির সব রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান

প্রধানমন্ত্রীর আলোকচিত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিএনপির সংবাদ সম্মেলন

‌‌‘১৫ বছরে ছাত্রশিবিরের ২৩৬ নেতা-কর্মী গুমের শিকার’

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দেশবাসীকে তারেক রহমানের শুভেচ্ছা

তিনবার ‘আলহামদুলিল্লাহ’ বলে যে সুখবর দিলেন রাশেদ খান

মক্কা প্যাক্টকে ইতিবাচকভাবে দেখছে এনসিপি

সর্বাধিক পঠিত

বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর সাথে ফেনী জেলা ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ

র‍্যাবকে রাজনৈতিকভাবে এক ঘণ্টার জন্যও ব্যবহার করিনি: বাবর

ইরানের হামলায় ধ্বংসযজ্ঞ, ক্ষতিপূরণের ৩৯ হাজার আবেদন ইসরায়েলে

বগুড়ায় প্রার্থিতা ফিরে পেলেন মান্না

আরও ২৩ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপি

ওমরাহ পালনের উদ্দেশ্যে রাতেই ঢাকা ছাড়ছেন জামায়াত আমির

তারেক রহমানকে নির্বাচনি বিতর্কের আহ্বান জামায়াত আমিরের

বিএনপির মনোনয়ন পেলেন না সেই ফারজানা সিঁথি

৪৩ জেলায় ৭০০০ কিমি ঘুরে নির্বাচনি প্রচার জামায়াত আমিরের

সংগীতশিল্পী আসিফ আকবরকে ‘বেয়াদব’ আখ্যা তারেকের